খিলাফত ও অসহযোগ আন্দোলন বিলুপ্তির কারণ ব্যাখ্যা কর
উত্তর: খিলাফত ও অসহযোগ আন্দোলন কয়েকটি সুনির্দিষ্ট কারণে। বিলুপ্ত হয়। অসহযোগ আন্দোলন দমন করতে ব্রিটিশ সরকার ১০৮ ও ১৪৪ ধারা জারি করেন। প্রায় ৩০,০০০ আন্দোলনকারীকে গ্রেফতার করা হয়। গান্ধী সমর্থক ৩,০০০ ব্যক্তির এক উচ্ছৃঙ্খল জনতা ২৫ জন পুলিশ ও একজন ইন্সপেক্টরকে হত্যা করে। গান্ধী আন্দোলন নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কায় ১৯২২ সালের ১২ ফেব্রুয়ারি আন্দোলন স্থগিত করেন। অপরদিকে ১৯২২ সালের নভেম্বরে তুরস্কের সুলতান চতুর্থ মুহাম্মদের ক্ষমতা ও পদচ্যুতির সাথে সাথে তুর্কি সালতানাতের পরিসমাপ্তি ঘটে। ১৯২৪ সালের মার্চে আনুষ্ঠানিকভাবে তুরস্কের খিলাফতের বিলুপ্তি ঘোষণা করা হয়। এর ফলে মুসলিম বিশ্ব হতে খিলাফতের অস্তিত্ব বিলুপ্ত হয়ে যায়।
HSC Islamic History 2nd paper অধ্যায় ৪: বাংলায় কোম্পানি ও ঔপনিবেশিক শাসন (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · অধ্যায় ৪: বাংলায় কোম্পানি ও ঔপনিবেশিক শাসন (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
খিলাফত ও অসহযোগ আন্দোলন বিলুপ্তির কারণ ব্যাখ্যা কর
উত্তর