কোন পরিস্থিতিতে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ভারতীয় জাতীয় কংগ্রেস গঠনের মূলে ছিলেন স্কটল্যান্ডের অধিবাসী ইংরেজ আমলা অ্যালান অক্টাভিয়ান হিউম। সে সময়ে ভারতের বিভিন্ন অঞ্চলে জনগণের ব্রিটিশ সরকারের বিরুদ্ধে অসন্তুষ্টি ক্রমেই বৃদ্ধি পেতে থাকলে হিউম ভারতে ব্রিটিশ সাম্রাজ্যের বিপদ অনুধাবন করেন। ভারতীয় জনগণের অর্থনৈতিক দুরবস্থা, শিক্ষিত সম্প্রদায়ের মনোভাব এবং ভারতীয় ব্রিটিশ সাম্রাজ্যের নিরাপত্তা বিপন্ন করে তোলার সম্ভাবনা হিউমকে উদ্বিগ্ন করে তোলে। তখন হিউম ভারতীয়দের অসন্তোষ প্রশমিত করার প্রয়োজন অনুভব করেন। ১৮৮৩ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতকদের উদ্দেশ্যে একটি খোলাপত্র প্রকাশ করে তাদের রাজনৈতিক, সামাজিক, মানসিক উৎসাহ লাভের জন্য একটি স্থায়ী সংস্থা গঠনের উপদেশ দেন। অতঃপর ১৮৮৫ সালে লর্ড ডাফরিনের পৃষ্ঠপোষকতায় এবং হিউম ও ভারতীয় প্রভাবশালী নেতৃবৃন্দের প্রচেষ্টায় ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়।
HSC Islamic History 2nd paper অধ্যায় ৪: বাংলায় কোম্পানি ও ঔপনিবেশিক শাসন (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · অধ্যায় ৪: বাংলায় কোম্পানি ও ঔপনিবেশিক শাসন (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
কোন পরিস্থিতিতে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়?
উত্তর