শেয়ারFacebookWhatsApp

আকরাম হোসেন হুমায়ুনের নেতৃত্বের দলটির কার্যাবলি বিশ্লেষণ কর

উত্তর: আকরাম হোসেন হুমায়ুন মুসলিম লীগের নেতৃত্বে ছিলেন। এ দলটি মুসলমানদের স্বার্থরক্ষা ও পাকিস্তান প্রতিষ্ঠায় নানামুখী কার্যক্রম পরিচালনা করে। ব্রিটিশ সরকারের প্রতি ভারতীয় মুসলমানদের আনুগত্য বৃদ্ধি এবং সরকারি নীতির উদ্দেশ্যে মুসলমানদের ভুল ধারণার অবসান করতে মুসলিম লীগ কাজ করে। এ দলটি ভারতীয় মুসলমানদের রাজনৈতিক অধিকার, স্বার্থসংরক্ষণ সংহত করা এবং তাদের প্রয়োজন আশা-আকাঙ্ক্ষার কথা সরকারের নিকট সসম্মানে পেশ করে। ভারতীয় মুসলমানদের মধ্যে যাতে ভিন্ন সম্প্রদায়ের প্রতি বৈরী মনোভাব জাগ্রত না হয়, সে ব্যবস্থা গ্রহণ করে। ১৯০৯ সালের ভারতের শাসনতান্ত্রিক অগ্রগতির ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ যাইলফলক। ভারতবর্ষের গভর্নর লর্ড মিন্টোর আগ্রহে এবং সচিব লর্ড মর্লির সহায়তায় ১৯০৯ সালে ভারত শাসন আইন প্রণীত হয়। এতে মুসলমানদের জন্য স্বতন্ত্র নির্বাচন ব্যবস্থার স্বীকৃতি দান ও আসন সংরক্ষণের ব্যবস্থা রাখা হয়। ১৯১০ সালের জানুয়ারিতে আগা খানের সভাপতিত্বে দিল্লিতে মুসলিম লীগের অধিবেশন বসে। এতে পৃথক নির্বাচন ব্যবস্থা এবং মুসলমানদের আলাদা সংরক্ষিত আসন ব্যবস্থার প্রশংসা করা হয়। ১৯১৬ সালের 'লখনৌ' চুক্তির মাধ্যমে কংগ্রেস মুসলিম লীগকে রাজনৈতিক দল হিসেবে স্বীকার করে নেয়। বিশ্বযুদ্ধ শেষে খিলাফত আন্দোলন শুরু হলে মুসলিম লীগ কিছুটা নিষ্ক্রিয় হয়ে পড়ে। কংগ্রেসের অসহযোগ আন্দোলনের প্রশ্নে মুসলিম লীগ ও কংগ্রেসের মধ্যে দূরত্বের সৃষ্টি হয়। ১৯২৮ সালের মে মাসে নেহেবু কমিটি গঠিত হলে তাতে মুসলমানদের স্বার্থ সংরক্ষণের সুপারিশ না থাকায় মুসলিম লীগ তা প্রত্যাখ্যান করে। ১৯৩০ থেকে ১৯৪০-এর দশকে ব্রিটিশ কর্তৃপক্ষ, কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে বহু দ্বিপক্ষীয় ও ত্রিপক্ষীয় আলাপ-আলোচনা ও বৈঠকের ফলেও মতানৈক্য থেকে যায়। অবশেষে ২৩ মার্চ ১৯৪০ সালে মুসলিম লীগের লাহোর অধিবেশনে আলাদা মুসলিম আবাসভূমির প্রস্তাব গ্রহণ করা হয়। ১৯৪৩ এর মধ্যে মুসলিম লীগ এতই জনপ্রিয় হয়ে ওঠে যে, ১৯৪৬ সালের নির্বাচনে বাংলার মুসলমানদের জন্য নির্বাচিত সংরক্ষিত ১১৭টি আসনের মধ্যে দলটি ১১০টি আসন লাভ করে। মুসলিম লীগের নেতৃত্বে ১৯৪৭ সালের ১৪ আগস্ট ব্রিটিশ ভারত দ্বিখণ্ডিত হয়ে পাকিস্তানের জন্ম হয়।

HSC Islamic History 2nd paper অধ্যায় ৪: বাংলায় কোম্পানি ও ঔপনিবেশিক শাসন (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 2nd paper · অধ্যায় ৪: বাংলায় কোম্পানি ও ঔপনিবেশিক শাসন (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল

আকরাম হোসেন হুমায়ুনের নেতৃত্বের দলটির কার্যাবলি বিশ্লেষণ কর

উদ্দীপক

আকরাম হোসেন হুমায়ুন একসময় পাকিস্তানের একটি রাজনৈতিক দলের নেতা ছিলেন। তিনি যখন রাজনীতি করতেন তখন বাংলাদেশ ও পশ্চিম পাকিস্তান এক সাথেই শাসিত হতো। তিনি যে রাজনৈতিক দলের নেতা ছিলেন সেই দলটি গঠিত হয়েছিল ১৯০৬ সালে এবং শুরুতে দলটি পরিচালিত হতো আগা খানের নেতৃত্বে এবং চূড়ান্ত পর্যায়ে মোহাম্মদ আলী জিন্নাহ এ দলের নেতৃত্ব দিয়েছিলেন।

উত্তর

বঙ্গভঙ্গ কার্যকর হয় ১৯০৫ সালের ১৬ অক্টোবর।

উত্তর

মুসলমানদের মধ্যে শিক্ষা ও কর্মসংস্থানের ক্ষেত্রে সৈয়দ আমীর আলী আলাদা সুযোগ সুবিধা দাবি করেন। অত্যাধিক দারিদ্র্যের কারণে মুসলমানদের পক্ষে ব্যয়বহুল ইংরেজি শিক্ষা অর্জন সম্ভব ছিল না। এজন্য তিনি একাধারে মাদ্রাসাগুলোতে ইংরেজি শিক্ষা দেওয়ার ব্যবস্থা করা, মুসলিম অধ্যুষিত অঞ্চলে বিদ্যালয় স্থাপন, মুসলিম শিক্ষক ও ইনসপেক্টর নিয়োগের দাবি করেন। হাজি মুহাম্মদ মোহসিন ফান্ডের ও অন্যান্য ওয়াকফ সম্পত্তির টাকা শুধু মুসলিম শিক্ষা প্রতিষ্ঠান ও ছাত্রদের জন্য ব্যয় করার অভিমত প্রকাশ করেন। তার বিভিন্ন উদ্যোগে ও হান্টার কমিশনের সুপারিশে ১৮৮৫ সালের ১৫ জুলাই লর্ড ডাফরিনের এক শিক্ষা প্রস্তাবে মুসলমানদের শিক্ষাক্ষেত্রে বিশেষ সুযোগ সুবিধা দেওয়ার ব্যবস্থা করা হয়। তাই ভারতবর্ষে সৈয়দ আমীর আলীর অবদান ভুলার মতো নয়।

উত্তর

উদ্দীপকের আলোচ্য আকরাম হোসেন হুমায়ুন মুসলিম লীগের নেতা ছিলেন। ১৮৮৫ সালে ভারতীয় জাতীয় কংগ্রেস রাজনৈতিক দল হিসেবে আবির্ভূত হয়। কংগ্রেস মুসলিম সম্প্রদায়কে দলে টানতে ব্যর্থ হয়। কংগ্রেসের কিছু পদক্ষেপ মুসলমানদের স্বার্থের অনুকূলে না থাকায় স্যার সৈয়দ আহমদ খান মুসলিম সম্প্রদায়কে কংগ্রেস হতে দূরে থাকতে উপদেশ দেন। তিনি আলীগড় আন্দোলনের মাধ্যমে, নওয়াব আবদুল লতিফ মোহামেডান লিটারারি সোসাইটির মাধ্যমে এবং সৈয়দ আমীর আলী সেন্ট্রাল ন্যাশনাল মোহামেডান এসোসিয়েশনের মাধ্যমে মুসলিম সম্প্রদায়কে উন্নতির পথে এগিয়ে নিতে প্রচেষ্টা চালান। ১৯০৫ সালের ১৬ অক্টোবর থেকে বঙ্গভঙ্গ কার্যকর হয়। বঙ্গভঙ্গের ফলে মুসলিমগণ লাভবান হবে এ ছিল সাধারণ ধারণা। তাই প্রায় সকল মুসলিম বঙ্গভঙ্গের পক্ষে ছিল। অন্যদিকে ভারতীয় জাতীয় কংগ্রেস বঙ্গভঙ্গের বিপক্ষে অবস্থান নেয়। ব্রিটেনে উদারপন্থীগণ সরকার গঠন করে এবং ভারতনীতি ঘোষণা করে। ১৯০৬ সালের ২০ জুলাই ভারত সচিব এ সময়ে ভারতবর্ষে প্রতিনিধিশীল শাসনব্যবস্থা সম্প্রসারণের ইচ্ছা ব্যক্ত করেন। ১ অক্টোবর ৩৫ জনের একটি দল আগা খানের নেতৃত্বে সিমলায় ভাইসরয় লর্ড মিন্টোর সঙ্গে সাক্ষাত করেন যা 'সিমলা ডেপুটেশন' নামে পরিচিত। তারা লর্ড মিন্টোকে একটি স্মারকলিপি দেয় এবং একটি রাজনৈতিক দল গঠনের প্রস্তাব গ্রহণ করে। ৩০ ডিসেম্বর ১৯০৬ সালের ঢাকার শাহবাগে মোহামেডান এডুকেশনাল কনফারেন্স অনুষ্ঠিত হয়। বঙ্গভঙ্গের সমর্থক ঢাকার নবাব খাজা সলিমুল্লাহ কংগ্রেস সমর্থকদের বঙ্গভঙ্গ বিরোধী বিক্ষোভ মোকাবিলা করার জন্য এবং মুসলমানদের জীবন, সম্পত্তি, সম্মান, ধর্ম প্রভৃতি রক্ষার উদ্দেশ্যে একটি রাজনৈতিক দল গঠনের প্রস্তাব করেন। এরই পটভূমিতে আনুষ্ঠানিকভাবে নিখিল ভারত মুসলিম লীগ আত্মপ্রকাশ করে।

উত্তর

আকরাম হোসেন হুমায়ুন মুসলিম লীগের নেতৃত্বে ছিলেন। এ দলটি মুসলমানদের স্বার্থরক্ষা ও পাকিস্তান প্রতিষ্ঠায় নানামুখী কার্যক্রম পরিচালনা করে। ব্রিটিশ সরকারের প্রতি ভারতীয় মুসলমানদের আনুগত্য বৃদ্ধি এবং সরকারি নীতির উদ্দেশ্যে মুসলমানদের ভুল ধারণার অবসান করতে মুসলিম লীগ কাজ করে। এ দলটি ভারতীয় মুসলমানদের রাজনৈতিক অধিকার, স্বার্থসংরক্ষণ সংহত করা এবং তাদের প্রয়োজন আশা-আকাঙ্ক্ষার কথা সরকারের নিকট সসম্মানে পেশ করে। ভারতীয় মুসলমানদের মধ্যে যাতে ভিন্ন সম্প্রদায়ের প্রতি বৈরী মনোভাব জাগ্রত না হয়, সে ব্যবস্থা গ্রহণ করে। ১৯০৯ সালের ভারতের শাসনতান্ত্রিক অগ্রগতির ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ যাইলফলক। ভারতবর্ষের গভর্নর লর্ড মিন্টোর আগ্রহে এবং সচিব লর্ড মর্লির সহায়তায় ১৯০৯ সালে ভারত শাসন আইন প্রণীত হয়। এতে মুসলমানদের জন্য স্বতন্ত্র নির্বাচন ব্যবস্থার স্বীকৃতি দান ও আসন সংরক্ষণের ব্যবস্থা রাখা হয়। ১৯১০ সালের জানুয়ারিতে আগা খানের সভাপতিত্বে দিল্লিতে মুসলিম লীগের অধিবেশন বসে। এতে পৃথক নির্বাচন ব্যবস্থা এবং মুসলমানদের আলাদা সংরক্ষিত আসন ব্যবস্থার প্রশংসা করা হয়। ১৯১৬ সালের 'লখনৌ' চুক্তির মাধ্যমে কংগ্রেস মুসলিম লীগকে রাজনৈতিক দল হিসেবে স্বীকার করে নেয়। বিশ্বযুদ্ধ শেষে খিলাফত আন্দোলন শুরু হলে মুসলিম লীগ কিছুটা নিষ্ক্রিয় হয়ে পড়ে। কংগ্রেসের অসহযোগ আন্দোলনের প্রশ্নে মুসলিম লীগ ও কংগ্রেসের মধ্যে দূরত্বের সৃষ্টি হয়। ১৯২৮ সালের মে মাসে নেহেবু কমিটি গঠিত হলে তাতে মুসলমানদের স্বার্থ সংরক্ষণের সুপারিশ না থাকায় মুসলিম লীগ তা প্রত্যাখ্যান করে। ১৯৩০ থেকে ১৯৪০-এর দশকে ব্রিটিশ কর্তৃপক্ষ, কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে বহু দ্বিপক্ষীয় ও ত্রিপক্ষীয় আলাপ-আলোচনা ও বৈঠকের ফলেও মতানৈক্য থেকে যায়। অবশেষে ২৩ মার্চ ১৯৪০ সালে মুসলিম লীগের লাহোর অধিবেশনে আলাদা মুসলিম আবাসভূমির প্রস্তাব গ্রহণ করা হয়। ১৯৪৩ এর মধ্যে মুসলিম লীগ এতই জনপ্রিয় হয়ে ওঠে যে, ১৯৪৬ সালের নির্বাচনে বাংলার মুসলমানদের জন্য নির্বাচিত সংরক্ষিত ১১৭টি আসনের মধ্যে দলটি ১১০টি আসন লাভ করে। মুসলিম লীগের নেতৃত্বে ১৯৪৭ সালের ১৪ আগস্ট ব্রিটিশ ভারত দ্বিখণ্ডিত হয়ে পাকিস্তানের জন্ম হয়।
HSCIslamic History 2nd paperঅধ্যায় ৪: বাংলায় কোম্পানি ও ঔপনিবেশিক শাসন (শর্ট সিলেবাস বহির্ভূত)
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

মানুষ ক্ষতিগ্রস্ত ও শোষিত না হলে কখনো প্রতিবাদী হয়ে ওঠে না। ইংরেজরা ভারতীয়দের ওপর যে রাজস্বনীতি গ্রহণ করেছিল তাতে কৃষকদের অর্থনৈতিক মেরুদন্ড ভেঙে পড়ে। ফলে কৃষকরা বিদ্রোহী হয়ে ওঠে। এছাড়া খাজনা বৃদ্ধি, পথকর ও জলকর প্রভৃতি কর আরোপের কারণে ভারতীয়রা বিদ্রোহী হয়ে ওঠে।
ক
১৮৫৭ সালে কত তারিখে সর্বপ্রথম প্রকাশ্যে বিদ্রোহ ঘোষণা করা হয়?
খ
১৮৫৭ সালের বিদ্রোহের সামরিক কারণ ব্যাখ্যা কর
গ
উদ্দীপকে ১৮৫৭ সালের বিপ্লবের যে কারণটির প্রতিচ্ছবি প্রতিফলিত হয়েছে তার ব্যাখ্যা দাও
ঘ
নানা কারণে ১৮৫৭ সালের মহাবিদ্রোহ ব্যর্থতায় পর্যবসিত হয় - বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.১৮৫৭ সালের বিদ্রোহের সামরিক কারণ ব্যাখ্যা কর

১৮৫৭ সালের বিদ্রোহের সামরিক কারণ ব্যাখ্যা কর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.১৮৫৭ সালে কত তারিখে সর্বপ্রথম প্রকাশ্যে বিদ্রোহ ঘোষণা করা হয়?

১৮৫৭ সালে কত তারিখে সর্বপ্রথম প্রকাশ্যে বিদ্রোহ ঘোষণা করা হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

যশোরের অভয়নগর উপজেলাটি আয়তনে বিশাল এবং এর জনসংখ্যাও অনেক। যার ফলশ্রুতিতে প্রশাসনিক, রাজনৈতিক ও সামাজিক বিভিন্ন কাজে এটি ভেঙে দুটি উপজেলা করার দাবি ওঠে। সরকার ন্যায্য দাবি মনে করে উপজেলাটিকে দু অংশে ভাগ করে দুটি উপজেলা ঘোষণা করে। কিন্তু একশ্রেণির মানুষ নিজেদের দুরভিসন্ধি বাস্তবায়নের জন্য, অখণ্ডতার দাবির পক্ষে জোরালো আবেদন করে। এতে করে সরকার পুনরায় দু উপজেলাকে একটি উপজেলায় পরিণত করে। যার ফলে অত্র অঞ্চলের বেশিরভাগ মানুষ স্থায়ী ক্ষতির মুখে পতিত হয়।
ক
বঙ্গভঙ্গ রদ আন্দোলনের কেন্দ্র ছিল কোথায়?
খ
হিন্দুরা বঙ্গভঙ্গের বিরোধিতা করতে থাকে কেন?
গ
উদ্দীপকের ঘটনাটি বাংলার ইতিহাসের কোন ঘটনার কথা মনে করিয়ে দেয়? ব্যাখ্যা কর।
ঘ
বঙ্গভঙ্গের ফলে পূর্ব বাংলার মুসলমানেরা লাভবান হয়; আবার এটি রদের ফলে পূর্ব বাংলার মুসলমানদের অপরিমেয় ক্ষতি সাধিত হয়- উক্তিটির যথার্থতা বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.হিন্দুরা বঙ্গভঙ্গের বিরোধিতা করতে থাকে কেন?

হিন্দুরা বঙ্গভঙ্গের বিরোধিতা করতে থাকে কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বঙ্গভঙ্গ রদ আন্দোলনের কেন্দ্র ছিল কোথায়?

বঙ্গভঙ্গ রদ আন্দোলনের কেন্দ্র ছিল কোথায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

ঝিনাইদহ জেলার শংকরপুর ইউনিয়ন একটি হিন্দু অধ্যুষিত এলাকা। হরিশচন্দ্র দেব ঐ ইউনিয়নের চেয়ারম্যান। সে এলাকার সংখ্যালঘু মুসলমানদের ওপর নির্যাতন চালাত এবং মুসলমানদের ধর্মীয় কার্যাদিতে বাধা প্রদান করত। শংকরপুরের মুসলমানদেরকে অত্যাচারী শাসকের হাত থেকে রক্ষার তাগিদে আমজাদ আলী এগিয়ে আসেন। তিনি ছিলেন ধর্মভীরু ও সমাজ সংস্কারক। তিনি হিন্দু চেয়ারম্যানের অত্যাচারের হাত থেকে রক্ষার জন্য শক্তিশালী লাঠিয়াল বাহিনী গঠন করেন এবং তাদের নিয়ে চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তোলেন। তার এ আন্দোলন মুসলমানদের ওপর নির্যাতন রক্ষার্থে বলিষ্ঠ ভূমিকা পালন করে। এ মহৎ কাজের জন্য সমাজের মানুষের কাছে তিনি অমর হয়ে আছেন।
ক
ভারত কত তারিখে স্বাধীনতা লাভ করে?
খ
রবার্ট ক্লাইভের পরিচয় দাও।
গ
উদ্দীপকের আমজাদ আলীর আন্দোলনের সাথে ভারতের কোন আন্দোলনের সাদৃশ্য পাওয়া যায়? বর্ণনা কর।
ঘ
আমজাদ আলীর আন্দোলন শংকরপুরের মুসলমানদের ওপর অত্যাচার থেকে রক্ষার্থে যে ভূমিকা পালন করেছিল তা পাঠ্যপুস্তকের আলোকে বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.রবার্ট ক্লাইভের পরিচয় দাও।

রবার্ট ক্লাইভের পরিচয় দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ভারত কত তারিখে স্বাধীনতা লাভ করে?

ভারত কত তারিখে স্বাধীনতা লাভ করে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নানা কারণে ১৮৫৭ সালের মহাবিদ্রোহ ব্যর্থতায় পর্যবসিত হয় - বিশ্লেষণ কর।উদ্দীপকে ১৮৫৭ সালের বিপ্লবের যে কারণটির প্রতিচ্ছবি প্রতিফলিত হয়েছে তার ব্যাখ্যা ১৮৫৭ সালের বিদ্রোহের সামরিক কারণ ব্যাখ্যা কর১৮৫৭ সালে কত তারিখে সর্বপ্রথম প্রকাশ্যে বিদ্রোহ ঘোষণা করা হয়?বঙ্গভঙ্গের ফলে পূর্ব বাংলার মুসলমানেরা লাভবান হয়; আবার এটি রদের ফলে পূর্ব বাংলারউদ্দীপকের ঘটনাটি বাংলার ইতিহাসের কোন ঘটনার কথা মনে করিয়ে দেয়? ব্যাখ্যা কর।হিন্দুরা বঙ্গভঙ্গের বিরোধিতা করতে থাকে কেন?বঙ্গভঙ্গ রদ আন্দোলনের কেন্দ্র ছিল কোথায়?আমজাদ আলীর আন্দোলন শংকরপুরের মুসলমানদের ওপর অত্যাচার থেকে রক্ষার্থে যে ভূমিকা পাউদ্দীপকের আমজাদ আলীর আন্দোলনের সাথে ভারতের কোন আন্দোলনের সাদৃশ্য পাওয়া যায়? বর্ণরবার্ট ক্লাইভের পরিচয় দাও।ভারত কত তারিখে স্বাধীনতা লাভ করে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।