উদ্দীপকে বর্ণিত ঘটনার সাথে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনামলের কোন ঘটনার সাথে মিল রয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত ঘটনার সাথে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনামলের ১৯০৫ সালের বঙ্গভঙ্গের মিল রয়েছে। ভারতীয় উপমহাদেশের রাজনৈতিক ইতিহাসে বঙ্গভঙ্গ একটি গুরুত্বপূর্ণ ঘটনা। ১৯০৫ সালে ইংরেজ গভর্নর লর্ড কার্জন বাংলাকে ভাগ করেন। বঙ্গভঙ্গের পিছনে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক বিবিধ কারণ বিদ্যমান ছিল। ভারতীয় উপমহাদেশের মধ্যে বাংলা প্রদেশ ছিল সবচেয়ে বড়। তাই একজন গভর্নরের পক্ষে এত বড় প্রদেশ শাসন করা কষ্টকর ছিল। তাই বাংলাকে ভাগ করে প্রশাসনে দক্ষতা আনার জন্য ইংরেজ সরকার এ সিদ্ধান্ত নিয়েছিল। বাংলা প্রদেশের মধ্যে পূর্ব বাংলা ছিল অর্থনৈতিকভাবে অনুন্নত। তাই পূর্ব বাংলার মানুষের ভাগ্যোন্নয়নের জন্য ইংরেজ সরকার বাংলাকে ভাগ করে পূর্ববঙ্গের মানুষের অর্থনৈতিক উন্নয়নের চেষ্টা চালায়। এছাড়া সূচতুর ইংরেজ সরকার তাদের Divide and Rule Policy বাস্তবায়ন করে ব্রিটিশ শাসনকে দীর্ঘস্থায়ী করার উদ্দেশ্যে বাংলাকে ভাগ করে। এসব প্রেক্ষাপটে ১৯০৫ সালের ১৬ অক্টোবর লর্ড কার্জন বঙ্গভঙ্গের ঘোষণা দেন। আসাম, চট্টগ্রাম, ঢাকা, রাজশাহী বিভাগ নিয়ে 'পূর্ব বাংলা ও আসাম প্রদেশ' গঠন করা হয়। পূর্ব বাংলা ও আসাম প্রদেশের রাজধানী করা হয় ঢাকা। অন্যদিকে, পশ্চিমবঙ্গ, বিহার ও উড়িষ্যা নিয়ে বাংলা প্রদেশ গঠন করা হয়। এর রাজধানী করা হয় কলকাতা। উদ্দীপকের শাসকগোষ্ঠী প্রশাসনিক কার্যক্রমে সুবিধা এবং পূর্বাঞ্চলের জনগণের উন্নয়ন ও কল্যাণের জন্য 'ক' রাজ্যকে পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চল নামে দুটি রাজ্যে বিভক্ত করলে জনগণের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। যা বঙ্গভঙ্গের ঘটনাকে নির্দেশ করে।
HSC Islamic History 2nd paper অধ্যায় ৪: বাংলায় কোম্পানি ও ঔপনিবেশিক শাসন (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · অধ্যায় ৪: বাংলায় কোম্পানি ও ঔপনিবেশিক শাসন (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত ঘটনার সাথে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনামলের কোন ঘটনার সা…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর