রমিজ উদ্দিন সাহেবের প্রতিষ্ঠিত মিশনের সাথে সাদৃশ্য প্রতিষ্ঠান সম্পর্কে বিবরণ দাও।
উত্তর: রমিজ উদ্দিন সাহেবের প্রতিষ্ঠিত মিশনের সাথে সাদৃশ্যপূর্ণ প্রতিষ্ঠান হলো মোহামেডান লিটারারি সোসাইটি। নওয়াব আবদুল লতিফ শিক্ষা বিস্তারে ব্যাপক ভূমিকা পালন করেন। মুসলিমগণ ইংরেজ শাসন মেনে নিয়ে নিজেদের উন্নয়নে সচেষ্ট হোক। এটাই ছিল নওয়াব আবদুল লতিফের প্রধান উদ্দেশ্য। আধুনিক শিক্ষা সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে তিনি একটি প্রবন্ধ প্রতিযোগিতার আহ্বান করেন এবং প্রতিযোগিতা এবং শ্রেষ্ঠ প্রবন্ধের জন্য পুরস্কার ঘোষণা করেন। সরকারি চাকরিসহ রাষ্ট্রীয় সুযোগ সুবিধা গ্রহণের জন্য মুসলমানদের উপযোগী করে গড়ে তোলার জন্য তিনি ১৮৬৩ সালে কলকাতায় 'মোহামেডান লিটারারি সোসাইটি' গড়ে তোলেন। এর অন্যতম উদ্দেশ্য ছিল আধুনিক শিক্ষা ও আধুনিক জ্ঞানবিজ্ঞানের সপক্ষে জনমত গড়ে তোলা এবং শিক্ষিত মুসলিম, হিন্দু ও ইংরেজদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলে পারস্পরিক কল্যাণ নিশ্চিত করা। বাংলায় জন্ম নেওয়া সংস্কারকসমূহের মধ্যে নওয়াব আবদুল লতিফ একজন অন্যতম সমাজ ও শিক্ষা সংস্কারক। তিনি পিছিয়ে পড়া মুসলমানদের জনগোষ্ঠীকে উন্নয়নের জন্য ইংরেজি শিক্ষার প্রতি বিশেষ গুরুত্বারোপ করেন। ম্যাজিস্ট্রেট থাকাকালে নীলকরদের অত্যাচার থেকে কৃষকদের রক্ষার জন্য ব্যবস্থা গ্রহণ করেন। মুসলমানদের জাগরণের জন্য ১৮৬৩ সালে 'মোহামেডান লিটারারি সোসাইটি' গঠন করেন। এভাবে আবদুল লতিফ মুসলমানদের আত্মোন্নয়নের মূল উদ্দেশ্যে সংস্কার কার্য পরিচালনা করেন।
HSC Islamic History 2nd paper অধ্যায় ৪: বাংলায় কোম্পানি ও ঔপনিবেশিক শাসন (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · অধ্যায় ৪: বাংলায় কোম্পানি ও ঔপনিবেশিক শাসন (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
রমিজ উদ্দিন সাহেবের প্রতিষ্ঠিত মিশনের সাথে সাদৃশ্য প্রতিষ্ঠান সম্পর…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর