'ছিয়াত্তরের মন্বন্তর' বলতে কী বোঝ?
উত্তর: ইংরেজি ১৭৭০ এবং বাংলা ১১৭৬ সালে উপমহাদেশে এক ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেয়। এ দুর্ভিক্ষে দেশের প্রায় এক-তৃতীয়াংশ মানুষ না খেয়ে মারা যায়। ক্ষুধার যন্ত্রণায় জীবিত মানুষ মৃত মানুষের মাংস ভক্ষণ করে। অনাহারজনিত মৃত্যুর সংখ্যা ছিল প্রতি ষোলজনের মধ্যে ছয়জন। যেখানে ১ টাকায় ১ মণ চাল পাওয়া যেত সেখানে দুর্ভিক্ষের সময় ১ টাকায় ৩ সের চাল পাওয়া ছিল দুষ্কর। বাংলা ১১৭৬ সালে ঘটে যাওয়া এ মহা দুর্ভিক্ষই ইতিহাসে ছিয়াত্তরের মন্বন্তর নামে পরিচিত।
HSC Islamic History 2nd paper অধ্যায় ৪: বাংলায় কোম্পানি ও ঔপনিবেশিক শাসন (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · অধ্যায় ৪: বাংলায় কোম্পানি ও ঔপনিবেশিক শাসন (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
'ছিয়াত্তরের মন্বন্তর' বলতে কী বোঝ?
উত্তর