উদ্দীপকের বক্সার বিদ্রোহের সাথে তিতুমীরের বিদ্রোহের সাদৃশ্য ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের বক্সার বিদ্রোহের সাথে তিতুমীরের বারাসাত বিদ্রোহের বিভিন্ন সাদৃশ্য পরিলক্ষিত হয়। বাংলায় ব্রিটিশ বিরোধী আন্দোলনসমূহের মধ্যে তিতুমীরের বিদ্রোহ ছিল অন্যতম। তিতুমীর সমাজজীবনের সকল শোষণ, নিপীড়ন ও নির্যাতনকে দূর করে আদর্শ সমাজ প্রতিষ্ঠার সংগ্রামে জনগণকে উদ্বুদ্ধ করেন। এসময় বাংলার নিরীহ দরিদ্র কৃষক সম্প্রদায়ের ওপর অত্যাচারী জমিদার ও নীলকরদের শোষণ ও উৎপীড়ন মারাত্মক আকার ধারণ করেছিল। এসব অত্যাচারী জমিদারদের ও নীলকরদের বিরুদ্ধে তিনি বাংলার কৃষকদেরকে সংগঠিত করতে থাকেন। ডব্লিউ হান্টার বলেন, "হিন্দু জমিদার তার মুরিদের ওপর যেসব ছোটখাটো অত্যাচার করত। এর ফলে এ সময় একটা উন্মুক্ত কৃষক আন্দোলন গড়ে ওঠে এবং তিনি এর নেতৃত্ব গ্রহণ করেন।” তিনি কৃষকদের সমাজ সচেতনতার পাশাপাশি সামাজিক কলাকৌশল সম্পর্কেও শিক্ষাদান করেন। এ প্রশিক্ষণপ্রাপ্ত কৃষকসমাজ তিতুমীরের নেতৃত্বে শোষণ-নির্যাতনের বিরুদ্ধে অপ্রতিরোধ্য প্রতিবাদী শক্তিতে পরিণত হয়। ফলে তিতুমীরের অনুসারীদের দমনে নীলকর, জমিদার ও ব্রিটিশ সরকার ব্যক্তিব্যস্ত হয়ে পড়ে। উপরিউক্ত তিন শক্তির সম্মিলিত প্রতিরোধে তিতুমীরের প্রজা বিদ্রোহ ১৮৩১ সালে পরাজিত হয়। বারাসাতের সংঘর্ষে তিতুমীর নিজের শেষ রক্তবিন্দু দিয়েও দেশকে মুক্ত করার শেষ চেষ্টা করে গেছেন।
HSC Islamic History 2nd paper অধ্যায় ৪: বাংলায় কোম্পানি ও ঔপনিবেশিক শাসন (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · অধ্যায় ৪: বাংলায় কোম্পানি ও ঔপনিবেশিক শাসন (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
উদ্দীপকের বক্সার বিদ্রোহের সাথে তিতুমীরের বিদ্রোহের সাদৃশ্য ব্যাখ্য…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর