'ক' রাজ্যের বিভক্তিকরণে পূর্বাঞ্চলের উন্নয়ন হয়েছিল- বিশ্লেষণ কর।
উত্তর: 'ক' রাজ্যের বিভক্তিকরণে পূর্বাঞ্চলের উন্নয়ন হয়েছিল- মন্তব্যটি যথার্থ। বঙ্গভঙ্গ বাংলার ঔপনিবেশিক শাসনামলের একটি গুরুত্বপূর্ণ ঘটনা।বঙ্গভঙ্গের ফলে বাংলার মানুষ তাদের ভাগ্যোন্নয়নের নতুন সূর্য দেখেছিল যদিও তা দীর্ঘস্থায়ী হয়। বঙ্গভঙ্গের মাধ্যমে পূর্ব বাংলার মানুষ তাদের ভাগ্যের উন্নয়নের নতুন সম্ভাবনা দেখেছিল। পূর্ব বাংলার অর্থনীতির চাকা যে নতুন গতি পেয়েছিল তা কয়েকটি পত্রিকার প্রতিবেদনে ওঠে আসে। ১৯০৬ সালের ১৬ অক্টোবর বঙ্গভঙ্গের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পূর্ব বাংলা ও আসাম প্রদেশের 'ইরা' পত্রিকায় প্রদেশ প্রতিষ্ঠার ৮টি সুবিধার কথা উল্লেখ করে। এগুলো হচ্ছে- ১. ঢাকা নগরের পুনর্জন্ম ও চট্টগ্রাম বন্দরের উন্নতি। ২. নদী ও খালগুলোর উন্নতি, রেল লাইনের সম্প্রসারণ এবং চট্টগ্রামের সঙ্গে এর সংযোগ স্থাপন। ৩. নতুন প্রাদেশিক পরিষদ গঠিত হওয়ার ফলে জমিদার ও শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণির প্রতিনিধিদের পক্ষে জনসাধারণের অভাব-অভিযোগের প্রতি সরকারের দৃষ্টি আকর্ষণ করার সুযোগ-সুবিধা। ৪. সুষ্ঠু শাসন ও জনসাধারণের জানমালের অধিকতর নিরাপত্তা। ৫. পূর্ব বাংলার শিক্ষিত লোকদের সংস্পর্শে আসায় অনুন্নত আসামের অধিবাসীদের উন্নয়ন। ৬. পূর্ব বাংলার জন্য দক্ষ পুলিশ বাহিনীর ব্যবস্থা। ৭. প্রদেশের শিক্ষা ব্যবস্থার উন্নতি। ৮. প্রদেশের প্রধান কর্মকর্তার সাথে জনসাধারণের সান্নিধ্য। এছাড়া বঙ্গভঙ্গের ফলে পূর্ব বাংলায় শিক্ষা-সংস্কৃতি এবং রাজনীতি-অর্থনীতির সকল ক্ষেত্রে উন্নয়ন দেখা দেয়। উপরিউক্ত আলোচনা শেষে বলা যায়, বঙ্গভঙ্গের ফলে 'ক' অঞ্চলের মতো পূর্ব বাংলায় উন্নয়নের জোয়ার আসতে শুরু করেছিল। কিন্তু বর্ণবাদী হিন্দু ও কংগ্রেসের বিরোধিতার কারণে তা দীর্ঘস্থায়ী হয়নি।
HSC Islamic History 2nd paper অধ্যায় ৪: বাংলায় কোম্পানি ও ঔপনিবেশিক শাসন (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · অধ্যায় ৪: বাংলায় কোম্পানি ও ঔপনিবেশিক শাসন (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
'ক' রাজ্যের বিভক্তিকরণে পূর্বাঞ্চলের উন্নয়ন হয়েছিল- বিশ্লেষণ কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর