উদ্দীপকে উল্লিখিত সমাজ সংস্কারকের সাথে কোন সমাজ সংস্কারকের সাদৃশ্য লক্ষ করা যায়? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের সমাজ সংস্কারকের সাথে আমার পঠিত সমাজ সংস্কারক হাজি শরীয়তউল্লাহর মিল লক্ষ করা যায়। ভারতীয় উপমহাদেশে যেসব ধর্মীয় নেতা সমাজ সংস্কারক ছিলেন তার মধ্যে হাজি শরীয়তউল্লাহ অন্যতম। তৎকালীন মুসলমান সমাজে প্রচলিত কবরপূজা, পিরপূজা, উরস ও মানতের মতো নানা ধর্মীয় কুসংস্কার ও অনৈতিক কর্মকাণ্ড দেখে তিনি উদ্বিগ্ন হন এবং এগুলোর তীব্র নিন্দা করেন। তিনি কালীপূজা, লক্ষ্মীপূজা, কবরপূজা, নৃত্যগীত ইত্যাদি শিরক ও অনৈসলামিক কর্ম থেকে বিরত থাকার জন্য মুসলমানদের উপদেশ দেন। পূর্ব বাংলায় অধঃপতিত মুসলিম সমাজে বিদ্যমান নানাবিধ কুসংস্কার দূরীকরণ ও ইসলাম ধর্মের আদি অবস্থায় ফিরে যাওয়ার মানসিকতা নিয়ে আল্লাহ মনোনীত সকল ফরজ কাজ সম্পাদনের ওপর তিনি গুরুত্বারোপ করেন। তার এ আন্দোলন ফরায়েজি আন্দোলন নামে পরিচিত। উদ্দীপকেও দেখা যায়, সৌদি আরবে ধর্মসংস্কার আন্দোলনের সূচনাকারী মুহম্মদ বিন আবদুল ওহাব মুসলিম সমাজে পিরপূজা, কবরপূজা, কোনো উদ্দেশ্য পূর্ণ করার জন্য মানত প্রভৃতি কর্মকাণ্ডকে নিষিদ্ধ ঘোষণা করেন। তার পরিচালিত এ আন্দোলন ওহাবি আন্দোলন নামে পরিচিত। তিনি এ আন্দোলনের মাধ্যমে তৎকালীন আরব সমাজকে নানা কুসংস্কার থেকে মুক্ত করেন এবং জনগণকে ধর্মীয় ও রাজনৈতিকভাবে সচেতন করে তোলেন। ঠিক এভাবেই হাজি শরীয়তউল্লাহ ফরায়েজি আন্দোলনের মাধ্যমে পূর্ব বাংলার মুসলিম সমাজে ধর্মীয় জাগরণের পাশাপশি রাজনৈতিকভাবে সচেতনতা সৃষ্টি করেছিলেন। সুতরাং বোঝা যায়, উদ্দীপকের সমাজ সংস্কারের সাথে হাজি শরীয়তউল্লাহর সমাজ সংস্কার সামঞ্জস্যপূর্ণ।
HSC Islamic History 2nd paper অধ্যায় ৪: বাংলায় কোম্পানি ও ঔপনিবেশিক শাসন (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · অধ্যায় ৪: বাংলায় কোম্পানি ও ঔপনিবেশিক শাসন (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত সমাজ সংস্কারকের সাথে কোন সমাজ সংস্কারকের সাদৃশ্য …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর