উদ্দীপকের বক্সার বিদ্রোহের সাথে তোমার পঠিত তিতুমীরের বিদ্রোহের সাদৃশ্য ব্যাখ্যা করো।
উত্তর: ঔপনিবেশিক শক্তির বিরুদ্ধে সংগ্রাম করার দিক থেকে উদ্দীপকের বক্সার বিদ্রোহ এবং তিতুমীরের বিদ্রোহ সাদৃশ্যপূর্ণ। ব্রিটিশদের মতো কিছু ঔপনিবেশিক শক্তি এক সময় সারা বিশ্বের বিভিন্ন দেশে অন্যায়ভাবে শাসন-শোষণ করেছে। প্রতিটি ক্ষেত্রেই তারা সাধারণ জনগণের সংগ্রামের সম্মুখীন হয়েছে। কারণ কোনো দেশের মানুষই চায় না পরাধীন হয়ে বেঁচে থাকতে। তাই সংগ্রামী চেতনায় তারা ঔপনিবেশিক শক্তির বিরুদ্ধে রুখে দাড়িয়েছে। উদ্দীপকে উল্লিখিত বক্সার বিদ্রোহ এবং তিতুমীরের বিদ্রোহই তার বাস্তব প্রমাণ। উদ্দীপকের ১৮৯৮ সালের সংস্কার আন্দোলন ব্যর্থ হওয়ার অল্প কিছুদিনের মধ্যেই চীন এক ব্যাপক গণবিদ্রোহের সম্মুখীন হয়েছিল। চীন-জাপান যুদ্ধের পর বিদেশি শক্তিগুলো নিজেদের স্বার্থে চীনের রাষ্ট্রীয় অখণ্ডতা ও সার্বভৌমত্ব বিনষ্ট করতে তৎপর হয়ে উঠেছিল। এরূপ পরিস্থিতিতে ১৮৯৯ থেকে ১৯০১ সাল পর্যন্ত চীনে বক্সার নামে একটি গুপ্ত সমিতি সংগ্রামে লিপ্ত হয় যা পরবর্তী সময়ে ব্যর্থ হয়। চীনে বক্সার বিদ্রোহ হয়েছিল বিদেশিদেরকে অপসারণের জন্য। তিতুমীরের ব্রিটিশবিরোধী বিদ্রোহ চীনের বক্সার বিদ্রোহেরই অনুরূপ। উপনিবেশবাদ স্থাপন করে ব্রিটিশ সরকার এ দেশের সাধারণ মানুষের ওপর নানাভাবে অন্যায়-অত্যাচার করত। সে সময় অত্যাচারী জমিদার ও নীলকরদের অত্যাচার মারাত্মক আকার ধারণ করেছিল। এরূপ পরিস্থিতিতে তিতুমীর অসীম সাহসিকতায় ব্রিটিশ উপনিবেশবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ান। শেষ পর্যন্ত বক্সার বিদ্রোহের মতো তার বিদ্রোহও ব্যর্থ হয়। সুতরাং দেখা যাচ্ছে, অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ ও বিদ্রোহের পরিণতিই আলোচ্য বিদ্রোহ দুটির মধ্যে মিল রচনা করেছে।
HSC Islamic History 2nd paper অধ্যায় ৪: বাংলায় কোম্পানি ও ঔপনিবেশিক শাসন (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · অধ্যায় ৪: বাংলায় কোম্পানি ও ঔপনিবেশিক শাসন (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
উদ্দীপকের বক্সার বিদ্রোহের সাথে তোমার পঠিত তিতুমীরের বিদ্রোহের সাদৃ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর