খেলাফত আন্দোলন কী ? ব্যাখ্যা করো ।
উত্তর: মুসলিম জাহান তুরস্কের খলিফার প্রতি খুব শ্রদ্ধাশীল ছিল। ১৯১৪ সালে প্রথম বিশ্বযুদ্ধে তুরস্ক ইংল্যান্ডের বিরুদ্ধে জার্মানির পক্ষে অংশ নেয়। আর ভারতীয় মুসলমানরা ব্রিটিশ সরকারের প্রতি অনুগত থেকে জার্মানি ও তুরস্কের বিরুদ্ধে অস্ত্রধারণ করে। ব্রিটিশ সরকার মুসলমানদের প্রতিশ্রুতি দিয়েছিল যে, যুদ্ধের পর তুরস্কের খলিফা পদ অক্ষুণ্ণ রাখা হবে। কিন্তু যুদ্ধ শেষে ব্রিটিশ সরকার প্রতিশ্রুতি ভঙ্গ করে তুরস্কের ওপর প্রচণ্ড আঘাত হানে। ফলে গোটা মুসলিম বিশ্বের সাথে ভারতের মুসলমানরাও ব্রিটিশ সরকারের প্রতি বিক্ষুব্ধ হয় এবং তীব্র আন্দোলন গড়ে তোলে। এ আন্দোলনের নেতৃত্ব দেন মাওলানা মোহাম্মদ আলী, মাওলানা শওকত আলী ও মাওলানা আবুল কালাম আজাদ। ১৯২০ সালে মুসলিম জাহানের 'খিলাফত'-এর মর্যাদা রক্ষার জন্য এ আন্দোলন শুরু হয় বলে এটি খিলাফত আন্দোলন নামে পরিচিত।
HSC Islamic History 2nd paper অধ্যায় ৪: বাংলায় কোম্পানি ও ঔপনিবেশিক শাসন (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · অধ্যায় ৪: বাংলায় কোম্পানি ও ঔপনিবেশিক শাসন (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
খেলাফত আন্দোলন কী ? ব্যাখ্যা করো ।
উত্তর