ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ানি লাভের প্রভাব কীরূপ ছিল?
উত্তর: বাংলার ইতিহাসে ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ানি লাভের প্রভাব ছিল সুদূরপ্রসারী। এর ফলে বাংলার নবাবকে ক্ষমতাহীন শাসকে পরিণত করা হয় এবং দায়িত্বভারে জর্জরিত করা হয়। অপরদিকে, সিদ্ধান্ত গ্রহণ, রাজস্ব আদায়ের মতো গুরুত্বপূর্ণ বিষয়সমূহ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে রেখে দেওয়া হয়। ফলে নিজেদের লাভের জন্য কোম্পানি কর্তৃপক্ষ মাত্রাতিরিক্ত রাজস্ব শোষণে মেতে ওঠে। করের বোঝা সাধারণ জনগণ বইতে না পেরে বসতভিটা ছেড়ে অন্যত্র পালিয়ে যেতে থাকে। কৃষি উৎপাদন ব্যাহত হয়। এর সাথে অনাবৃষ্টি দেশে চরম খাদ্যসংকট অর্থাৎ দুর্ভিক্ষ দেখা দেয়, যা বাংলার এক- তৃতীয়াংশ লোকের মৃত্যু ঘটায়।-
HSC Islamic History 2nd paper অধ্যায় ৪: বাংলায় কোম্পানি ও ঔপনিবেশিক শাসন (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · অধ্যায় ৪: বাংলায় কোম্পানি ও ঔপনিবেশিক শাসন (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ানি লাভের প্রভাব কীরূপ ছিল?
উত্তর