বঙ্গভঙ্গের ঐতিহাসিক কারণ ব্যাখ্যা কর।
উত্তর: ভারতীয় উপমহাদেশের রাজনৈতিক ইতিহাসে ১৯০৫ সালের বঙ্গভঙ্গ একটি বিশেষ গুরুত্বপূর্ণ ঘটনা। ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনামল হতে বিভিন্ন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বাংলাকে ভাগ করার সুপারিশ করেন। ১৮৫৩ থেকে ১৯০৩ সাল পর্যন্ত বাংলা প্রদেশের সীমানা পুনর্বিন্যাসের বহু প্রস্তাব ব্রিটিশ সরকারি মহলে উপস্থাপিত হয়। কিন্তু বিভাগীয় নিময়নীতির নিগড়ে বাধা এতদসংক্রান্ত সচিব ও উপসচিবদের নোটগুলো আলোর মুখ দেখেনি। লর্ড কার্জন ১৮৯৮ সালে ভারতে ভাইসরয় হিসেবে আগমন করেন। তিনি পূর্বের রিপোর্টগুলোর ভিত্তিতে বাংলাকে দুটি প্রদেশে বিভক্ত করেন।
HSC Islamic History 2nd paper অধ্যায় ৪: বাংলায় কোম্পানি ও ঔপনিবেশিক শাসন (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · অধ্যায় ৪: বাংলায় কোম্পানি ও ঔপনিবেশিক শাসন (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
বঙ্গভঙ্গের ঐতিহাসিক কারণ ব্যাখ্যা কর।
উত্তর