উদ্দীপকের সাথে তোমার পাঠ্যবইয়ের কোন নবাবের সাদৃশ্য রয়েছে?
উত্তর: উদ্দীপকের সাথে আমার পাঠ্যবইয়ের বাংলার সর্বশেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার মিল রয়েছে। উদ্দীপকে উল্লিখিত মি. কামরুল ইসলাম এশিয়া মহাদেশের একটি অঞ্চলের স্বাধীন নবাব ছিলেন। তিনি প্রাসাদ ষড়যন্ত্রের শিকার হয়ে প্রহসনের যুদ্ধে পরাজিত ও নিহত হন। তার পরাজয়ের মধ্য দিয়ে এ অঞ্চলটি প্রায় ২০০ বছর পরাধীন হয়ে পড়ে, যা নবাব সিরাজউদ্দৌলার সাথে মিল রয়েছে। পলাশীর যুদ্ধ বাংলা তথা এ উপমহাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনা। ১৭৫৭ খ্রিস্টাব্দের ২৩ জুন ভাগীরথী নদীর তীরে পলাশীর আম্রকাননে এ যুদ্ধ সংঘটিত হয়। নবাবের পক্ষে দেশপ্রেমিক মীর মদন, মোহনলাল এবং ফরাসি সেনাপতি সিন ফ্রে প্রাণপণ যুদ্ধ করেন। নবাবের বিজয় আসন্ন দেখে মীর জাফর ষড়যন্ত্রমূলকভাবে যুদ্ধ থামিয়ে দেন। মীর মদনের মৃত্যু এবং মীর জাফরের অসহযোগিতা নবাবকে বিচলিত করে তোলে। নবাবের সেনাপতি মীর জাফর যুদ্ধক্ষেত্রে সম্পূর্ণ অসহযোগিতা করে নিরব দর্শকের ভূমিকা পালন করে। নবাবের সৈন্যরা যখন বিশ্রাম নিচ্ছিল, সেই সময় মীর জাফরের ইঙ্গিতে ইংরেজ সৈন্যরা তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে। যার অনিবার্য পরিণতি। ছিল নবাবের পরাজয় এবং তারই হাত ধরে স্বাধীনভাবে পরিচালিত বাংলা সুদীর্ঘ প্রায় ২০০ বছরের জন্য তার স্বাধীনতা হারায়
HSC Islamic History 2nd paper অধ্যায় ৪: বাংলায় কোম্পানি ও ঔপনিবেশিক শাসন (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · অধ্যায় ৪: বাংলায় কোম্পানি ও ঔপনিবেশিক শাসন (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
উদ্দীপকের সাথে তোমার পাঠ্যবইয়ের কোন নবাবের সাদৃশ্য রয়েছে?
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর