মামুনের পঠিত বিষয়ের পরিচয় ব্যাখ্যা কর।
উত্তর: মামুনের পঠিত বিষয়টি হলো সমাজকর্ম। নিচে এর বিষয়ে পরিচয় ব্যাখ্যা করা হলো : সমাজকর্ম হলো বৈজ্ঞানিক পদ্ধতিনির্ভর সাহায্যকারী একটি পেশা। সমাজকর্ম ব্যক্ত, দল ও সমষ্টি সম্পদ ও আন্তনিহিত শক্তিকে ব্যবহারের মাধ্যমে সাহায্যর্থীকে স্বাবলম্বী করে তোলার প্রচেষ্টা চালায়। সমস্যা সমাধানের মাধ্যমে মানুষকে সামাজিক পরিবেশের সাথে সুসম্পর্ক স্থাপনের সক্ষম করে তোলা সমাজকর্মের অন্যতম উদ্দেশ্য। উদ্দীপকে মামুন রাজশাহী বিশ্ববিদ্যালয় পড়াশোনা করে। মামুনের বাল্যবন্ধু তারেকের সাথে কথা বলার সময় নিজের পঠিত বিষয় সম্পর্কে ধারণা দেয়। সে যে বিষয়ে পড়ালেখা করে তা এমন একটি বিষয়, যা সমস্যাগ্রস্ত মানুষকে এমন ভাবে সাহায্য করে, যাতে সে নিজেই নিজের সম্পদে সর্বোত্তম ব্যবহার করে সমস্যা সমাধান নিজেই করতে পারে। আার মামুনের বিষয়টি হলো সমাজকর্ম। সমাজকর্ম এমন একটি বিষয় যা সমস্যা মানুষকে নিজের সম্পদে সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে সমস্যা সমাধানের সক্ষম করে তোলে। সুতরাং বলা যায় যে, উদ্দীপকে উল্লেখিত মামুনের পঠিত বিষয়টি হলো সমাজকর্ম।
HSC Social Work 1st Paper Chapter 1: সমাজকর্ম: প্রকৃতি এবং পরিধি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · Chapter 1: সমাজকর্ম: প্রকৃতি এবং পরিধি · সৃজনশীল
মামুনের পঠিত বিষয়ের পরিচয় ব্যাখ্যা কর।
উদ্দীপক
Chittagong · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর