মামুনের পঠিত বিষয়টির গুরুত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে- কথাটির যথার্থতা মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকের মামুনের পঠিত সমাজকর্ম বিষয়টির গুরুত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বর্তমান বিশ্বে সমাজকর্ম একটি বৈজ্ঞানিক পদ্ধতিনির্ভর সেবা কার্যক্রম হিসেবে অধিক পরিচিত। বয়সে নবীন হলেও সমাজের সার্বিক কল্যাণে এর গ্রহণযোগ্যতা অনস্বীকার্য। আধুনিক সমাজের বিভিন্ন জটিল আর্থ-মনোসামাজিক সমস্যার বিজ্ঞানভিত্তিক সমাধানে সমাজকর্মের গুরুত্ব প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। সমস্যার কার্যকর ও বাস্তবসম্মত সমাধানে বৈজ্ঞানিক পদ্ধতিনির্ভর সমাজকর্ম পেশা দৃঢ়প্রত্যয়ী। আবার যেকোনো উন্নয়নের সুষ্ঠু বাস্তবায়ন জনগণের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতার ওপর নির্ভরশীল। সেক্ষেত্রে সমাজকর্ম জন অংশগ্রহণের মৌলিক বাধা দূর করতে কার্যক্রম গ্রহণ করে। সামাজিক সচেতনতা ছাড়া কোনো পদক্ষেপ সফলতা লাভ করতে পারে না। সামাজিক উন্নয়ন বা সমস্যার ক্ষেত্রে তাই সমাজকর্ম জনগণকে সচেতন করতে তৎপর একটি পেশা। সামাজিক পরিবর্তনের সাথে খাপ খাওয়াতে ব্যর্ততার কারণে সামাজিক সমস্যার উৎপত্তি হয়। সমাজকর্মের 'কার্যক্রম, পরিবর্তনের সাথে খাপ খাওয়ানোর ব্যক্তি ক্ষমতাকে বিকাশের সাথে সরাসরি যুক্ত হওয়ায় এ বিষয়টি সকলের জানা আবশ্যক। আর্থসামাজিক উন্নয়ন নিশ্চিত করতে সমাজে বিদ্যমান সম্পদের সর্বোচ্চ ব্যবহার সুনিশ্চিত করা জরুরি। সে ক্ষেত্রে সমাজকর্ম বিষয়ের জ্ঞানের বিকল্প হয় না। সর্বোপরি সমাজ থেকে অনাকাঙ্ক্ষিত বিষয়গুলোর দূরীকরণের মধ্য দিয়ে পরিকল্পিত সামাজিক উন্নয়ন নিশ্চিত করতে সমাজকর্ম বিষয়টি বর্তমানে সকলের আগ্রহের বিষয় হয়ে দাঁড়িয়েছে। সুতরাং বলা যায়, উদ্দীপকের মামুনের পঠিত সমাজকর্ম বিষয়টির গুরুত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
HSC Social Work 1st Paper Chapter 1: সমাজকর্ম: প্রকৃতি এবং পরিধি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · Chapter 1: সমাজকর্ম: প্রকৃতি এবং পরিধি · সৃজনশীল
মামুনের পঠিত বিষয়টির গুরুত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে- কথাটির যথার্থতা…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর