উদ্দীপকের আলোকে উক্ত বিষয়ের বৈশিষ্ট্যসমূহ বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের আলোকে সমাজকর্ম বিষয়ের কতকগুলো বৈশিষ্ট্য চিহ্নিত করা যায়। প্রথমত সমাজকর্ম কলা, বিজ্ঞান ও পেশার সমন্বিত রূপ। এটি সমস্যাগ্রস্ত মানুষকে এমন সুচারুরূপে সাহায্য করে যাতে তারা নিজেরা নিজেদের সাহায্য করতে পারে। সে জন্য সমাজকর্ম অনুশীলনে ব্যাপক দক্ষতার প্রয়োজন হয়। এদিক থেকে সমাজকর্ম একটি বিশেষ কলা বা আর্ট। অন্যদিকে, এর সমস্যা সমাধান প্রক্রিয়া, কৌশল, পদ্ধতি প্রভৃতিতে বৈজ্ঞানিক পদ্ধতি অনুসৃত হয়। আবার এটি একটি পেশা। দ্বিতীয়ত, সমাজকর্ম হলো- সাহায্যকারী ও সক্ষমকারী পেশা। সমাজকর্ম অসুবিধাগ্রস্ত ও সমস্যাগ্রস্ত ব্যক্তি, দল ও সমষ্টিকে সাহায্য করে। যাতে তারা সামাজিক ভূমিকা পালনের মাধ্যমে নিজেরাই নিজেদের সাহায্য করতে পারে। সমাজকর্মে সাহায্য মানে আর্থিক বা নগদ কোনো কিছু প্রদান নয়, বরং ব্যক্তি ও দলকে তার কর্মপ্রচেষ্টার উন্নয়ন সক্ষম করা বোঝায়। তৃতীয়ত, সমাজকর্ম সম্পদের সদ্ব্যবহারের প্রতি সবচেয়ে বেশি গুরুত্ব প্রদান করে। তাই অপচয় রোধ এবং সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে সমস্যা মোকাবিলায় সমষ্টি সম্পদের সদ্ব্যবহার সমাজকর্মের অন্যতম বৈশিষ্ট্য। চতুর্থত, সমাজকর্মী সমস্যা সমাধানের জন্য প্রতিকার (বর্তমান সমস্যা সমাধান) প্রতিরোধ (সমস্যা ভবিষ্যতে যাতে আর না হতে পারে) এবং উন্নয়নমূলক (সচেতনতা সৃষ্টির মাধ্যমে সামাজিক ইতিবাচক পরিবর্তন)-এই তিন ধরনের ভূমিকা পালন করে থাকে। পঞ্চমত, সমাজকর্ম সমস্যাগ্রস্ত ব্যক্তি, দল বা সমষ্টিকে কেন্দ্র করে পদ্ধতিনির্ভর সমাধান প্রক্রিয়া। ব্যক্তি সমাজকর্ম, দল সমাজকর্ম এবং সমষ্টি সমাজকর্ম এই তিন মৌলিক পদ্ধতিতে সাহায্য প্রদান করে। প্রয়োজনে সহায়ক পদ্ধতিরও সাহায্য গ্রহণ করে। সুতরাং এসব বৈশিষ্ট্যের কারণেই বর্তমান সমাজে সমাজকর্মের গুরুত্ব ও জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
HSC Social Work 1st Paper Chapter 1: সমাজকর্ম: প্রকৃতি এবং পরিধি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · Chapter 1: সমাজকর্ম: প্রকৃতি এবং পরিধি · সৃজনশীল
উদ্দীপকের আলোকে উক্ত বিষয়ের বৈশিষ্ট্যসমূহ বিশ্লেষণ কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর