উদ্দীপকে ফাতেমা সামাজিক বিজ্ঞানের কোন বিষয়ে অধ্যয়ন করছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের ফাতেমা সামাজিক বিজ্ঞানের একটি বিশেষ বিষয় সমাজকর্ম অধ্যয়ন করছে। বিষয়টি বৈজ্ঞানিক জ্ঞান, ব্যবহারিক দক্ষতা ও সুনির্দিষ্ট মূল্যবোধভিত্তিক এমন একটি পেশা, যা কতকগুলো পদ্ধতির মাধ্যমে সামাজিক সমস্যার বিজ্ঞানসম্মত সমাধান দিতে সক্ষম। এদিক বিবেচনায় বোঝা যাচ্ছে যে, তিনি সামাজিক বিজ্ঞানের 'সমাজকর্ম' বিষয়টি নিয়ে অধ্যয়ন করছেন। কেননা সমাজকর্ম হচ্ছে এমন একটি পেশাদার সেবাকর্ম যা বৈজ্ঞানিক জ্ঞান, মানব সম্পর্ক বিষয়ক দক্ষতা এবং বিশেষ কৌশল-পদ্ধতি প্রয়োগের মাধ্যমে মানুষের ব্যক্তিগত, দলীয় ও সমষ্টি পর্যায়ের সমস্যা সমাধানে নিয়োজিত। সমাজবিজ্ঞানের শাখা সমাজকর্ম বিষয়েই কেবল বৈজ্ঞানিক জ্ঞান, ব্যবহারিক দক্ষতা ও মূল্যবোধের সমন্বয়ে সামাজিক বিপর্যয় রোধ, ব্যক্তিগত, দলীয় বা সমষ্টিগত সমস্যার সমাধান ও উন্নয়ন নিয়ে গবেষণা ও পর্যালোচনা করে থাকে। তাছাড়া মানব সম্পর্কের সঙ্গে সংশ্লিষ্ট সমস্যা হ্রাস এবং পারস্পরিক মানবিক মিথস্ক্রিয়ার উন্নয়নের মাধ্যমে জীবনমানকে সমৃদ্ধ করা সমাজকর্মের প্রধান গুরুত্বপূর্ণ ক্ষেত্র। অতএব বোঝা যাচ্ছে, উদ্দীপকের ফাতেমা সামাজিক বিজ্ঞানের সমাজকর্মে অধ্যয়ন করছে।
HSC Social Work 1st Paper Chapter 1: সমাজকর্ম: প্রকৃতি এবং পরিধি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · Chapter 1: সমাজকর্ম: প্রকৃতি এবং পরিধি · সৃজনশীল
উদ্দীপকে ফাতেমা সামাজিক বিজ্ঞানের কোন বিষয়ে অধ্যয়ন করছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর