উদ্দীপকে ফাতেমার অধ্যয়নকৃত বিষয়টির জ্ঞান সামাজিক সমস্যা সমাধানে কীভাবে ভূমিকা রাখতে পারে? বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে ফাতেমা সমাজকর্ম বিষয়ে অধ্যয়ন করছে। সমাজকর্ম সমস্যা জর্জরিত সমাজে মানুষকে কল্যাণময় জীবনের পথনির্দেশনা প্রদান করে থাকে। সমাজকর্মের জ্ঞান সুনির্দিষ্ট পদ্ধতির মাধ্যমে প্রয়োগ করে সমাজের সার্বিক কল্যাণ সাধনের প্রচেষ্টা করা হয়। নিম্নোক্ত উপায়ে সমাজকর্ম সামাজিক সমস্যা সমাধানে ভূমিকা রাখতে পারে- সমস্যার সমাধান ও প্রতিরোধ: দরিদ্রতা, অজ্ঞতা, নিরক্ষরতা,জনসংখ্যা স্ফীতি, বেকারত্ব, কিশোর অপরাধ ইত্যাদি সামাজিক সমস্যার বিজ্ঞানসম্মত উপায়ে সমাধান ও প্রতিকারের পথ তৈরি করে দিয়ে সমাজকর্ম সামাজিক সমস্যা সমাধানে ভূমিকা রাখতে পারে। গবেষণা ও বাস্তবমুখী পরিকল্পনা প্রণয়ন: সমাজে বিদ্যমান সমস্যাসমূহের ওপর গবেষণা চালিয়ে সমস্যার কারণ, সমাধানে প্রতিবন্ধকতা ইত্যাদি চিহ্নিত করে বাস্তবমুখী পরিকল্পনা প্রণয়ন করে সমাজকর্ম সামাজিক সমস্যা সমাধানে ভূমিকা রাখতে পারে। সামাজিক বিপর্যয় রোধ: সমাজকর্মের জ্ঞান দ্বারা সামাজিক বিপর্যয় রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া যাবে। পেশাদার সমাজকর্মী সৃষ্টি: সমাজকর্মে দীক্ষিত পেশাদার সমাজকর্মী সফলভাবে সামাজিক সমস্যা নিরসনে কাজ করতে পারেন। সামঞ্জস্য বিধান: সমাজে সামঞ্জস্য বিধানে সমাজকর্ম পরিবর্তিত আর্থসামাজিক জীবনযাপনের শিক্ষা দিয়ে থাকে যা সামাজিক সমস্যা সমাধান ও নিরসনে সহায়ক। এছাড়াও সমাজকর্মের আরও বিভিন্ন জ্ঞান প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সামাজিক সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখতে পারে।
HSC Social Work 1st Paper Chapter 1: সমাজকর্ম: প্রকৃতি এবং পরিধি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · Chapter 1: সমাজকর্ম: প্রকৃতি এবং পরিধি · সৃজনশীল
উদ্দীপকে ফাতেমার অধ্যয়নকৃত বিষয়টির জ্ঞান সামাজিক সমস্যা সমাধানে কীভ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর