উদ্দীপকে ইঙ্গিতকৃত বিষয়টির পাঠের আবশ্যকতা বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে ইঙ্গিতকৃত বিষয়টি তথা সমাজকর্ম পাঠের আবশ্যকতা অপরিহার্য। সমাজকর্ম এমন একটি সাহায্যকারী পেশা, যা মানুষকে কতকগুলো বিশেষ পদ্ধতির সাহায্যে সহায়তা করে। যেকোনো সামাজিক সমস্যা সমাধানে পৃথিবীর অন্যান্য দেশের মতো আমাদের দেশেও সমাজকর্মের প্রয়োগক্ষেত্র বৃদ্ধি পাচ্ছে। তাই সমাজকর্ম পাঠের প্রয়োজনীয়তাও বৃদ্ধি পাচ্ছে। হাজারো সমস্যায় জর্জরিত আমাদের এ সমাজ। এসব সমস্যা থেকে উত্তরণ ঘটাতে চাইলে সমাজকর্ম পাঠ করা আবশ্যক। আর্থসামাজিক তথা সার্বিক অবস্থার সাথে সামঞ্জস্য রেখে বাস্তবমুখী পরিকল্পনা এবং কর্মসূচি প্রণয়ন ও তার সফল বাস্তবায়নের জন্য সমাজকর্মের শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। জটিল পরিস্থিতিতে পরিস্থিতি বিশ্লেষণ এবং অন্যান্য পদক্ষেপ গ্রহণের মাধ্যমে জনগণকে সচেতন করার ক্ষেত্রে সমাজকর্মের জ্ঞান বিশেষ ভূমিকা রাখে। স্বল্প সম্পদ দ্বারা অসীম চাহিদা পূরণ করার কৌশল সমাজকর্ম অধ্যয়নের মাধ্যমে জানা যায়। সমাজকর্ম অধ্যয়ন দ্বারা বঞ্চিত ও অবহেলিত শ্রেণির কল্যাণ ও স্বার্থরক্ষার সাথে সাথে বৈষম্য ও সামাজিক বিপর্যয় রোধের উপায় সম্পর্কে জ্ঞান অর্জন করা সম্ভব হয়। সমাজ সংস্কারের নানা পদ্ধতি সম্পর্কে সমাজকর্মের জ্ঞান ধারণা দিয়ে থাকে। সুতরাং বলা যায়, সমাজের মানুষের ক্ষমতার পুনরুদ্ধার, সামাজিক বিপর্যয় রোধ করা, ব্যক্তিগত ও সামাজিক সম্পদের ব্যবস্থা করা ইত্যাদি আরও নানা প্রয়োজনে সমাজকর্ম পাঠ করা আবশ্যক।
HSC Social Work 1st Paper Chapter 1: সমাজকর্ম: প্রকৃতি এবং পরিধি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · Chapter 1: সমাজকর্ম: প্রকৃতি এবং পরিধি · সৃজনশীল
উদ্দীপকে ইঙ্গিতকৃত বিষয়টির পাঠের আবশ্যকতা বিশ্লেষণ কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর