'মানবসৃষ্ট সবকিছুই সংস্কৃতি'- বুঝিয়ে লেখ।
উত্তর: সমাজতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে মানুষ যা কিছু সৃষ্টি করে তাই সংস্কৃতি। মানুষ জীবন ধারণ করতে যেয়ে যা কিছু করে তার সমষ্টিই সংস্কৃতি। 'মূলত' সংস্কৃতি বলতে মানুষের সার্বিক জীবন প্রণালিকে বোঝায়। সমাজবিজ্ঞানী Jones বলেন, মানবসৃষ্ট সবকিছুর সমষ্টিই হচ্ছে, সংস্কৃতি। তার এ সংজ্ঞাটি অধিক তাৎপর্যপূর্ণ। সংস্কৃতি হলো মানুষের জীবন প্রণালি যা সমাজ ও জাতির পরিচয় বহন করে। মন ও - মননশীলতার পূর্ণতাই হচ্ছে সংস্কৃতির ভিত্তি। তাই বলা যায়, Jones-এর সংজ্ঞাটি যুক্তিসঙ্গত, অর্থাৎ মানবসৃষ্ট সবকিছুই সংস্কৃতির অন্তর্ভুক্ত।
HSC Sociology 2nd Paper Chapter 2 : বাংলাদেশের সমাজ ও সংস্কৃতি (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · Chapter 2 : বাংলাদেশের সমাজ ও সংস্কৃতি (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
'মানবসৃষ্ট সবকিছুই সংস্কৃতি'- বুঝিয়ে লেখ।
উত্তর

