উক্ত সংস্কৃতির অন্যতম একটি অংশ জুড়ে আছে খেলাধুলা-বিশ্লেষণ করো।
উত্তর: "উক্ত সংস্কৃতি অর্থাৎ গ্রামীণ সংস্কৃতির অন্যতম অংশ জুড়ে রয়েছে খেলাধুলা"- উক্তিটি যথার্থ। বাংলাদেশের সংস্কৃতিতে খেলাধুলা বড়ই বৈচিত্র্যময়। এদেশের গ্রামেগঞ্জে বিভিন্ন উৎসবে বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়। বাংলাদেশে খেলাধুলার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি খেলা হচ্ছে বলী খেলা, তুম্বুরু খেলা, চিহি খেলা, কড়ি খেলা, ডাংগুলি খেলা, চুয়া খেলা, টুষি খেলা, ষাঁড়ের লড়াই, মোরগের লড়াই, চোখবান্ধা খেলা, কৈতরী বাঁচা খেলা, হমুরগুতা খেলা ইত্যাদি। বাঘবন্দী, পাঁচগুটি, সাপ লুডু, চিমটি খেলা ইত্যাদি গ্রামবাংলার মেয়েরা খুব পছন্দ করে। হা-ডু-ডু, নৌকাবাইচ, দাঁড়িয়াবান্দা, গোল্লাছুট, হাঁড়িভাঙ্গা ইত্যাদি খেলাও আমাদের গ্রামেগঞ্জে বিশেষভাবে লক্ষণীয়। তাছাড়া বর্তমানে কিছু বিদেশি খেলা যেমন- ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন ইত্যাদিও গ্রামীণ সংস্কৃতিতে মিশে আছে। এছাড়াও নাম না জানা অনেক ধরনের খেলাধুলা গ্রামের শিশু কিশোর যুবকরা খেলে থাকে যা বাংলাদেশের গ্রামীণ সংস্কৃতির বিশাল এক অংশ জুড়ে স্থান করে নিয়েছে। এসব খেলাধুলা যুগের পর যুগ তাদের ঐতিহ্য নিয়ে এখনও গ্রামীণ জনগোষ্ঠীকে আনন্দের দোলা দিয়ে যাচ্ছে। পরিশেষে বলা যায়, বাংলাদেশের গ্রামীণ সংস্কৃতিতে খেলাধুলা একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে।
HSC Sociology 2nd Paper Chapter 2 : বাংলাদেশের সমাজ ও সংস্কৃতি (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · Chapter 2 : বাংলাদেশের সমাজ ও সংস্কৃতি (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
উক্ত সংস্কৃতির অন্যতম একটি অংশ জুড়ে আছে খেলাধুলা-বিশ্লেষণ করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

