উদ্দীপকে প্রতিনিধি দলের লক্ষণীয় বিষয়গুলোর ভিন্নতা গ্রাম ও নগর সমাজের প্রেক্ষাপটে তাৎপর্যপূর্ণ- বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে প্রতিনিধি দলের লক্ষণীয় সংস্কৃতি বিষয়টি গ্রাম ও নগরী সমাজের প্রেক্ষাপটে ভিন্নতা রয়েছে। বাংলাদেশের গ্রামীণ সংস্কৃতিতে বিভিন্ন সামাজিক উৎসব দেখা যায়। লোকসংস্কৃতি গ্রামীণ সংস্কৃতিতে ব্যাপক একটি অংশ দখল করে আছে। গ্রাম সমাজে সাধারণত নতুন ফসল ঘরে তোলার সময় নবান্ন উৎসব, রাতে বাড়ির আঙিনায় জারি-সারি, কবিগান প্রভৃতির আয়োজন করা হয়। অন্যদিকে, নগর সমাজের সংস্কৃতির অন্যতম সামাজিক উৎসব হলো জন্মদিন, বিবাহ, কনসার্টসহ বিভিন্ন ধরনের গানের উৎসব। নগর সমাজে সাধারণত আধুনিক এবং পশ্চিমা সংস্কৃতি বেশি আকৃষ্ট। গ্রাম ও নগর উভয় সমাজে পহেলা বৈশাখ কিংবা একুশে ফেব্রুয়ারি পালন করা হলেও গ্রামীণ সমাজে এসব অনুষ্ঠান' ততটা জাঁকজমকপূর্ণভাবে উদযাপিত হয় না। অন্যদিকে, নগর সমাজে এসব অনুষ্ঠান খুব জমকালোভাবে পালন করা হয়। এছাড়া গ্রাম সমাজের মানুষের সংস্কৃতিতে ধর্ম ব্যাপক প্রভাব ফেলে। কিন্তু নগর সমাজে মানুষ ধর্মের প্রতি অনেকটা উদাসীন। আবার গ্রাম সমাজের মানুষ সহজ-সরল ও পরস্পরের মধ্যে সুসম্পর্ক বিদ্যমান। অন্যদিকে, নগর ছাসমাজের মানুষ অনেকটা আত্মকেন্দ্রিক এবং প্রতিবেশীর সাথে সম্পর্ক ততটা হৃদ্যতাপূর্ণ নয়। সর্বোপরি বলা যায়, গ্রাম ও নগর সমাজের সংস্কৃতিতে ব্যাপক পার্থক্য বিদ্যমান।
HSC Sociology 2nd Paper Chapter 2 : বাংলাদেশের সমাজ ও সংস্কৃতি (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · Chapter 2 : বাংলাদেশের সমাজ ও সংস্কৃতি (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
উদ্দীপকে প্রতিনিধি দলের লক্ষণীয় বিষয়গুলোর ভিন্নতা গ্রাম ও নগর সমাজে…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

