উদ্দীপকের সালগুলো কোন বিষয়ের সাথে সম্পৃক্ত? -ব্যাখ্যা কর?
উত্তর: উদ্দীপকের সালগুলো বাংলাদেশে সমাজবিজ্ঞানের বিকাশধারার সাথে সম্পৃক্ত। বাংলাদেশের সমাজবিজ্ঞানের বিকাশধারা একটি দীর্ঘ ও বহুমুখী প্রক্রিয়ার মাধ্যমে গড়ে উঠেছে। ১৯৫৭ সালে বাংলাদেশে সর্বপ্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগ প্রতিষ্ঠিত হয়। ১৯৫৮ সালে বাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ ড. এ.কে নাজমুল করিম উক্ত বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। পর্যায়ক্রমে ১৯৬৯ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, ১৯৭০ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, ১৯৯২ সালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে, ২০০২ সালে খুলনা বিশ্ববিদ্যালয়ে এবং ২০১২ সালে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ও শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগ প্রতিষ্ঠা লাভ করে। বর্তমানে শিক্ষার্থীদের কাছে একটি স্বতন্ত্র বিষয় হিসেবে সমাজবিজ্ঞান জনপ্রিয়তা লাভ করেছে। উদ্দীপকে উল্লেখিত সালগুলো- ১৯৫৭ খ্রি. → ১৯৫৮ খ্রি. → ১৯৬৯খ্রি. → ১৯৭০ খ্রি. → ১৯৮৩খ্রি. → ১৯৯০ খ্রি. → ২০০২খ্রি. → ২০১২ খ্রি. যা বাংলাদেশে সমাজবিজ্ঞানের বিকাশধারার সাথে সম্পৃক্ত।
HSC Sociology 2nd Paper Chapter 1 : বাংলাদেশে সমাজবিজ্ঞান চর্চার বিকাশ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · Chapter 1 : বাংলাদেশে সমাজবিজ্ঞান চর্চার বিকাশ · সৃজনশীল
উদ্দীপকের সালগুলো কোন বিষয়ের সাথে সম্পৃক্ত? -ব্যাখ্যা কর?
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উত্তর