শেয়ারFacebookWhatsApp

উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে বিষয়টি পাঠের যথার্থতা নিরূপণ করো ।

উত্তর: উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে সমাজবিজ্ঞান বিষয়টি পাঠের যথার্থতা রয়েছে। পরিবর্তনশীলতা সমাজের অন্যতম ধর্ম। আধুনিক সমাজও পরিবর্তনের ফসল। এ পরিবর্তনশীল সমাজে নানা ধরনের পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করা হয়। আর এর ফলে সমাজে যে পরিবর্তন ঘটে তার ইতিবাচক ও নেতিবাচক দিক সম্পর্কে জ্ঞানার্জন করার জন্য সমাজবিজ্ঞান পাঠ অপরিহার্য। কারণ সমাজবিজ্ঞান যেহেতু সামাজিক কার্যাবলি সম্পর্কিত গবেষণা ও বিশ্লেষণ করে সেহেতু এ বিষয় পাঠের মাধ্যমে যেকোনো ধরনের সমাজ ও এর পরিবর্তনশীলতা সম্পর্কে জ্ঞানার্জন করা সম্ভব। তাই যেকোনো পরিকল্পনা বাস্তবায়নের ফলে সমাজের পরিবর্তন 'ধরন, প্রকৃতি ও কারণ সম্পর্কে জানতে হলে সমাজবিজ্ঞানের জ্ঞান অপরিহার্য । আধুনিক যুগে বিভিন্ন দেশে সামাজিক অগ্রগতিকে ত্বরান্বিত করতে নানাবিধ অর্থনৈতিক পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। উন্নয়নশীল দেশ বা সমাজে দ্রুত শিল্পায়ন ও নগরায়ণ ঘটছে । শিক্ষা ও সংস্কৃতিতেও পরিবর্তন আসছে। কিন্তু কাদের জন্য এই পরিকল্পনা, সমাজের কোন কোন শ্রেণির মানুষ এতে কতটা উপকৃত হবে; সমাজজীবনে শিল্পায়ন ও নগরায়ণের কী প্রভাব পড়েছে বা পড়বে; এসব পরিকল্পনা মানবাচরণ তথা সামাজিক সম্পর্কের ওপর কী ধরনের প্রভাব রাখবে; উন্নয়ন পরিকল্পনা কতটা, কীভাবে ফলপ্রসু করা যাবে; অর্থনৈতিক উন্নয়নের পথে সামাজিক, সাংস্কৃতিক প্রতিবন্ধকতাগুলো কী কী, কীভাবে তা দূর করা সম্ভব এবং কোন কৌশলে অর্থনৈতিক পরিকল্পনা বাস্তবায়িত করা যাবে ইত্যাদি বিষয়ে যথার্থ জ্ঞান অর্জন করতে হলে প্রয়োজন সমাজবিজ্ঞানের জ্ঞান। বস্তুত আধুনিককালে যেকোনো পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করার ক্ষেত্রে সমাজবিজ্ঞানের জ্ঞান অতীব প্রয়োজনীয় । পরিশেষে বলা যায়, টেকসই উন্নয়নের জন্য সমাজের সাথে সঙ্গতিপূর্ণ ও কাঙ্ক্ষিত উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করা প্রয়োজন । আর এজন্য সমাজবিজ্ঞানের জ্ঞান অত্যন্ত গুরুত্বপূর্ণ।

HSC Sociology 2nd Paper Chapter 1 : বাংলাদেশে সমাজবিজ্ঞান চর্চার বিকাশ CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 2nd Paper · Chapter 1 : বাংলাদেশে সমাজবিজ্ঞান চর্চার বিকাশ · সৃজনশীল

উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে বিষয়টি পাঠের যথার্থতা নিরূ…

উদ্দীপক

আয়ান ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমন একটি বিষয়ে ভর্তি হয়েছে যা ১৯৫৭ সালে এই বিশ্ববিদ্যালয়ের স্বতন্ত্র বিভাগ হিসেবে প্রতিষ্ঠিত হয়। বিষয়টি অধ্যয়ন করতে গিয়ে সে জানতে পারে, বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশ যা দ্রুত মধ্যম আয়ের দেশের পথে এগিয়ে যাচ্ছে তার উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে বিষয়টি পাঠের অতীত গুরুত্ব রয়েছে।

উত্তর

সমাজবিজ্ঞান সমীক্ষণ গ্রন্থটির রচয়িতা হলেন অধ্যাপক ড. এ. কে. নাজমুল করিম।

উত্তর

সমাজবিজ্ঞানে সামাজিক পরিবর্তন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় বলে, সামাজিক পরিবর্তন সম্পর্কে জানতে সমাজবিজ্ঞানের জ্ঞানের বিকল্প নেই । সামাজিক পরিবর্তন অনেক সময় ইতিবাচক, আবার কখনো নেতিবাচক হয়। যদি এ পরিবর্তনের কারণগুলো সম্পর্কে ভালোভাবে জানা থাকে, তবে এর নেতিবাচক প্রভাব মোকাবিলা করা যায় খুব সহজেই। সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে সামাজিক পরিবর্তনজনিত সমস্যা মোকাবিলা করে এর ইতিবাচক প্রভাব সৃষ্টি করা যায়। আর এক্ষেত্রে সমাজবিজ্ঞান আমাদেরকে সহায়তা করতে পারে। সমাজবিজ্ঞান পাঠের মাধ্যমে সামাজিক পরিবর্তনের কারণ, প্রভাব ও কাঙ্ক্ষিত পথে উত্তরণের উপায় সম্পর্কে জানা যায়। তাই বলা যায় যে, সামাজিক পরিবর্তন সম্পর্কে জানতে সমাজবিজ্ঞানের জ্ঞান অত্যাবশ্যক।

উত্তর

উদ্দীপকের রনির পঠিত বিষয়টি হলো সমাজবিজ্ঞান । সমাজবিজ্ঞান হলো বিজ্ঞানের সেই শাখা, যাতে সমাজের উৎপত্তি ও ক্রমবিকাশ, সমাজস্থ সদস্যদের পারস্পরিক সম্পর্ক, সামাজিক প্রতিষ্ঠানসহ সমগ্র সমাজ নিয়ে আলোচনা, গবেষণা ও বিশ্লেষণ করা হয় । বাংলাদেশে এ শাস্ত্রের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় ১৯৫৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 'সমাজবিজ্ঞান বিভাগ' প্রতিষ্ঠার মাধ্যমে। এ থেকে বোঝা যায়, উদ্দীপকের রনি বিশ্ববিদ্যালয়ে যে বিষয়ে পড়াশোনা করছে তার আলোচ্য বিষয় এবং বাংলাদেশে পঠন-পাঠন শুরু হওয়ার সময়টি সমাজবিজ্ঞানকে নির্দেশ করছে । বাংলাদেশে সমাজবিজ্ঞানের বিকাশধারা ১৯৫৭ সালে প্রাতিষ্ঠানিক রূপ লাভের ফলে ত্বরান্বিত হয়। এ ধারাবাহিকতায় ১৯৬৪ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় ও ১৯৭০ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগ প্রতিষ্ঠিত হলে এ শাস্ত্রটি চর্চার পথ আরও প্রশস্ত হয়। ধীরে ধীরে খুলনা বিশ্ববিদ্যালয়ে ২০০২ সালে, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ২০১০ সালে, বরিশাল বিশ্ববিদ্যালয়ে ২০১২ সালে সমাজবিজ্ঞান চর্চা শুরু হয়। এছাড়া পরবর্তীকালে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান চর্চা বিকাশ লাভ করে। বর্তমানে এনসিটিবি'র অধীনে উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদেরও সমাজবিজ্ঞান পড়ানো হয় । সমাজবিজ্ঞানের এ সাবলীল বিকাশধারায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দের গবেষণা ও অন্যান্য পেশায় নিয়োজিত বিদ্বান ব্যক্তিদের রচনা প্রত্যক্ষ ভূমিকা রেখেছে।

উত্তর

উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে সমাজবিজ্ঞান বিষয়টি পাঠের যথার্থতা রয়েছে। পরিবর্তনশীলতা সমাজের অন্যতম ধর্ম। আধুনিক সমাজও পরিবর্তনের ফসল। এ পরিবর্তনশীল সমাজে নানা ধরনের পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করা হয়। আর এর ফলে সমাজে যে পরিবর্তন ঘটে তার ইতিবাচক ও নেতিবাচক দিক সম্পর্কে জ্ঞানার্জন করার জন্য সমাজবিজ্ঞান পাঠ অপরিহার্য। কারণ সমাজবিজ্ঞান যেহেতু সামাজিক কার্যাবলি সম্পর্কিত গবেষণা ও বিশ্লেষণ করে সেহেতু এ বিষয় পাঠের মাধ্যমে যেকোনো ধরনের সমাজ ও এর পরিবর্তনশীলতা সম্পর্কে জ্ঞানার্জন করা সম্ভব। তাই যেকোনো পরিকল্পনা বাস্তবায়নের ফলে সমাজের পরিবর্তন 'ধরন, প্রকৃতি ও কারণ সম্পর্কে জানতে হলে সমাজবিজ্ঞানের জ্ঞান অপরিহার্য । আধুনিক যুগে বিভিন্ন দেশে সামাজিক অগ্রগতিকে ত্বরান্বিত করতে নানাবিধ অর্থনৈতিক পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। উন্নয়নশীল দেশ বা সমাজে দ্রুত শিল্পায়ন ও নগরায়ণ ঘটছে । শিক্ষা ও সংস্কৃতিতেও পরিবর্তন আসছে। কিন্তু কাদের জন্য এই পরিকল্পনা, সমাজের কোন কোন শ্রেণির মানুষ এতে কতটা উপকৃত হবে; সমাজজীবনে শিল্পায়ন ও নগরায়ণের কী প্রভাব পড়েছে বা পড়বে; এসব পরিকল্পনা মানবাচরণ তথা সামাজিক সম্পর্কের ওপর কী ধরনের প্রভাব রাখবে; উন্নয়ন পরিকল্পনা কতটা, কীভাবে ফলপ্রসু করা যাবে; অর্থনৈতিক উন্নয়নের পথে সামাজিক, সাংস্কৃতিক প্রতিবন্ধকতাগুলো কী কী, কীভাবে তা দূর করা সম্ভব এবং কোন কৌশলে অর্থনৈতিক পরিকল্পনা বাস্তবায়িত করা যাবে ইত্যাদি বিষয়ে যথার্থ জ্ঞান অর্জন করতে হলে প্রয়োজন সমাজবিজ্ঞানের জ্ঞান। বস্তুত আধুনিককালে যেকোনো পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করার ক্ষেত্রে সমাজবিজ্ঞানের জ্ঞান অতীব প্রয়োজনীয় । পরিশেষে বলা যায়, টেকসই উন্নয়নের জন্য সমাজের সাথে সঙ্গতিপূর্ণ ও কাঙ্ক্ষিত উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করা প্রয়োজন । আর এজন্য সমাজবিজ্ঞানের জ্ঞান অত্যন্ত গুরুত্বপূর্ণ।
HSCSociology 2nd PaperChapter 1 : বাংলাদেশে সমাজবিজ্ঞান চর্চার বিকাশ
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

সুমন যে বিষয় নিয়ে বিশ্ববিদ্যালয়ে পড়ছিল সেখানে সমাজের সামগ্রিক দিক নিয়ে আলোচনা ছিল, যেমন- পরিবার, বিবাহ, রাষ্ট্র, ক্ষমতা, সামাজিক রীতি-নীতি, সামাজিক সমস্যা ইত্যাদি। তাই সুমন তার অর্জিত জ্ঞান গ্রামের সার্বিক উন্নয়নে কাজে লাগানোর জন্য গ্রামে গেল। কিন্তু কাজের শুরুতেই সমাজের মানুষের অশিক্ষা-কুশিক্ষা, অসচেতনতা এবং ক্ষমতার দম্ভ তাকে বাধাগ্রস্ত করল। তবু দমে না গিয়ে সে তার অর্জিত জ্ঞান দিয়ে যুবকদের সচেতন করে তুলল। কারণ সে ভেবেছে, ঐ জ্ঞানই মানুষকে সচেতন করে তুলবে এবং সামাজিক সমস্যা সমাধানে তা কার্যকর হবে।

Dinajpur · 2017

ক
কত সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে স্বতন্ত্র বিভাগ হিসেবে সমাজবিজ্ঞান আত্মপ্রকাশ করে?
খ
"সমাজবিজ্ঞান হচ্ছে সামাজিক সম্পর্কের বিজ্ঞান"- বুঝিয়ে লেখ।
গ
সুমনের পঠিত বিষয়টির বাংলাদেশে গোড়াপত্তনের ক্ষেত্রে ইউনেস্কোর ভূমিকা উদ্দীপকের আলোকে ব্যাখ্যা কর।
ঘ
সুমনের ভাবনা বাংলাদেশে সমাজবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তার গুরুত্বকেই তুলে ধরে- বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3."সমাজবিজ্ঞান হচ্ছে সামাজিক সম্পর্কের বিজ্ঞান"- বুঝিয়ে লেখ।

"সমাজবিজ্ঞান হচ্ছে সামাজিক সম্পর্কের বিজ্ঞান"- বুঝিয়ে লেখ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কত সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে স্বতন্ত্র বিভাগ হিসেবে সমাজবিজ্ঞান আত্মপ্রকাশ করে?

কত সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে স্বতন্ত্র বিভাগ হিসেবে সমাজবিজ্ঞান আত্মপ্রকাশ করে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

২০১২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নতুন একটি বিষয়ে ভর্তি হয় রুনা। বিষয়টির আনুষ্ঠানিক সূচনা হয় ১৯২৫-২৬ শিক্ষাবর্ষে দর্শন বিভাগের নীতিশাস্ত্রের সাথে সমাজবিজ্ঞানের কিছু বিষয়বস্তু পরবর্তীতে রাষ্ট্রবিজ্ঞানের সাথে পড়ানোর মাধ্যমে। পরবর্তীতে ১৯৫৭-৫৮ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিষয়টি সর্বপ্রথম স্বতন্ত্র একটি বিভাগ হিসেবে প্রতিষ্ঠিত হয়। যার প্রথম অধ্যক্ষ ছিলেন একজন ফরাসি নৃবিজ্ঞানী।

Dhaka · 2017

ক
সমাজবিজ্ঞানের জনক কে?
খ
বাংলাদেশের সমাজবিজ্ঞান বিকাশে যারা গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তাদের মধ্যে পাঁচ জনের নাম উল্লেখ কর।
গ
উদ্দীপকে রুনা যে বিষয়টি অধ্যয়ন করার জন্য ভর্তি হয়েছে তার বিকাশ ধারা ব্যাখ্যা কর।
ঘ
উক্ত বিষয়টি অধ্যয়ন করে কী কী জ্ঞান অর্জন করা যাবে বলে তুমি মনে কর? তোমার মতামত বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.বাংলাদেশের সমাজবিজ্ঞান বিকাশে যারা গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তাদের মধ্যে পাঁচ জনের নাম উল্লেখ কর।

বাংলাদেশের সমাজবিজ্ঞান বিকাশে যারা গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তাদের মধ্যে পাঁচ জনের নাম উল্লেখ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সমাজবিজ্ঞানের জনক কে?

সমাজবিজ্ঞানের জনক কে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

১৮৩৯ সালে ফ্রান্সে একটি সামাজিক বিজ্ঞানের জন্ম হলেও বাংলাদেশে ১৯৫৭ সালে বিকাশ লাভ করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপকের পরিশ্রমের ফলে এটি সম্ভব হয়। আর সেজন্য তাঁকে এ বিজ্ঞানটির 'বাংলাদেশের জনক' বলে অভিহিত করা হয়। একটি সুখী ও সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার জন্য এ সামাজিক বিজ্ঞানটির অধ্যয়ন অত্যন্ত জরুরি।

Rajshahi · 2018

ক
'Positive Philosophy′Philosophy^{\prime} গ্রন্থটি কার লেখা?
খ
নবান্ন উৎসব কী? বুঝিয়ে লেখ।
গ
উদ্দীপকে কোন অধ্যাপকের কথা বলা হয়েছে? ব্যাখ্যা করো।
ঘ
একটি সুখী ও সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার ক্ষেত্রে উদ্দীপকে নির্দেশিত বিজ্ঞানটির পঠন-পাঠন অত্যন্ত জরুরি— মতামত দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.নবান্ন উৎসব কী? বুঝিয়ে লেখ।

নবান্ন উৎসব কী? বুঝিয়ে লেখ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'Positive Philosophy′Philosophy^{\prime} গ্রন্থটি কার লেখা?

'Positive Philosophy′Philosophy^{\prime} গ্রন্থটি কার লেখা?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

সুমনের ভাবনা বাংলাদেশে সমাজবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তার গুরুত্বকেই তুলে ধরে- বিশ্লসুমনের পঠিত বিষয়টির বাংলাদেশে গোড়াপত্তনের ক্ষেত্রে ইউনেস্কোর ভূমিকা উদ্দীপকের আল"সমাজবিজ্ঞান হচ্ছে সামাজিক সম্পর্কের বিজ্ঞান"- বুঝিয়ে লেখ।কত সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে স্বতন্ত্র বিভাগ হিসেবে সমাজবিজ্ঞান আত্মপ্রকাশ কউক্ত বিষয়টি অধ্যয়ন করে কী কী জ্ঞান অর্জন করা যাবে বলে তুমি মনে কর? তোমার মতামত বউদ্দীপকে রুনা যে বিষয়টি অধ্যয়ন করার জন্য ভর্তি হয়েছে তার বিকাশ ধারা ব্যাখ্যা কর।বাংলাদেশের সমাজবিজ্ঞান বিকাশে যারা গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তাদের মধ্যে পাঁচ জসমাজবিজ্ঞানের জনক কে?একটি সুখী ও সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার ক্ষেত্রে উদ্দীপকে নির্দেশিত বিজ্ঞানটির পঠনউদ্দীপকে কোন অধ্যাপকের কথা বলা হয়েছে? ব্যাখ্যা করো।নবান্ন উৎসব কী? বুঝিয়ে লেখ।'Positive Philosophy [গণিত] গ্রন্থটি কার লেখা?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।