শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে বর্ণিত প্রথম পর্যায় কোন প্রত্নতাত্ত্বিক যুগকে নির্দেশ করে? আলোচনা করো ।

উত্তর: উদ্দীপকে মানুষের প্রথম পর্যায়ের জীবনধারা প্রাচীন প্রস্তর যুগকে নির্দেশ করছে। প্রাচীন প্রস্তর যুগ মানব ইতিহাসের সব থেকে দীর্ঘতম যুগ। খ্রিষ্টপূর্ব পাঁচ- ছয় লক্ষ বছর থেকে শুরু হয়ে খ্রিষ্টপূর্ব ১০ হাজার বছর পর্যন্ত এ যুগ স্থায়ী হয় । সাধারণ অর্থে প্রাচীনকালের যে সময় মানুষ পাথরের তৈরি হাতিয়ারকে ভিত্তি করে জীবন নির্বাহ করত সেই যুগের নাম প্রাচীন প্রস্তর যুগ। এ যুগে মানুষ খাদ্য সংগ্রহ অর্থনীতিনির্ভর ছিল। তারা ফলমূল সংগ্রহ, বন্য পশু শিকার ও মাছ ধরে জীবনধারণ করত । যেমনটি উদ্দীপকে বলা হয়েছে। উদ্দীপকের শিক্ষক বলেছেন, মানুষ প্রথম পর্যায়ে ফলমূল সংগ্রহ ও পশু শিকার করে জীবনধারণ করত। এ কারণে সে এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে বেড়াতো। যা উপরে বর্ণিত প্রাচীন প্রস্তর যুগকেই নির্দেশ করে। এ যুগে খাদ্য সংগ্রহের জন্য মানুষ বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতো বলে তাদের মধ্যে স্থায়ীভাবে বসবাসের চিন্তা-চেতনা গড়ে ওঠেনি । তারা যাযাবর জীবনযাপনে অভ্যস্ত ছিল। খাদ্য সংগ্রহ ও আত্মরক্ষার প্রয়োজনে সাময়িকভাবে তারা সংঘবদ্ধ জীবন গড়ে তুলত। প্রাচীন প্রস্তর যুগের মানুষের জীবন ছিল সীমিত গণ্ডিতে আবদ্ধ এবং প্রকৃতিনির্ভর। উপরের আলোচনার পরিপ্রেক্ষিতে তাই বলা যায়, উদ্দীপকে মানুষের প্রথম পর্যায়ের জীবনধারা প্রাচীন প্রস্তর যুগের ইঙ্গিতবহ।

HSC Sociology 2nd Paper Chapter 3 : প্রত্নতত্ত্বের ভিত্তিতে বাংলাদেশের সমাজ ও সভ্যতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 2nd Paper · Chapter 3 : প্রত্নতত্ত্বের ভিত্তিতে বাংলাদেশের সমাজ ও সভ্যতা · সৃজনশীল

উদ্দীপকে বর্ণিত প্রথম পর্যায় কোন প্রত্নতাত্ত্বিক যুগকে নির্দেশ করে…

উদ্দীপক

রায়হান একটি বই পড়ে জানতে পারে, বিকাশের প্রথম পর্যায়ে মানুষ ফলমূল সংগ্রহ ও শিকারের মাধ্যমে জীবিকা নির্বাহ করত। খাদ্যের প্রয়োজনে বিভিন্ন স্থানে ঘুরে বেড়াত। পরবর্তীতে একটি বিশেষ উদ্ভাবন তাদের সামগ্রিক জীবন ব্যবস্থাকে পরিবর্তন করে দেয়। তারা খাদ্য উৎপাদন শুরু করে এবং গ্রাম গড়ে তোলে।

উত্তর

খ্রিষ্টপূর্ব ১৫০০ অব্দে মানুষ প্রথম লোহা আবিষ্কার করে ।

উত্তর

প্রত্নতত্ত্ব বলতে বোঝায় প্রাগৈতিহাসিক সমাজ ও মানুষ সম্পর্কিত বিজ্ঞানভিত্তিক অধ্যয়ন । প্রত্নতত্ত্বের ইংরেজি প্রতিশব্দ 'ArchaeologyArchaeology^{\prime} যা এসেছে গ্রিক শব্দ 'Arkhaios(Arkhaios^{\prime} (অর্থ-প্রাচীন) আর 'Logia(Logia^{\prime} (অর্থ-অধ্যয়ন বা পাঠ) থেকে । অর্থাৎ- উৎপত্তিগত অর্থে প্রত্নতত্ত্ব অর্থ হচ্ছে 'প্রাচীন বিদ্যা।' ব্রিটিশ প্রত্নতত্ত্ববিদ স্যার ই.বি. টেইলর প্রত্নতত্ত্বের সংজ্ঞা প্রদান করতে গিয়ে বলেন, 'প্রত্নতত্ত্ব হচ্ছে অতীতের ধ্বংসাবশেষ সম্পর্কিত পাঠ।' সুতরাং, উৎপত্তিগত অর্থ এবং টেইলর প্রদত্ত সংজ্ঞার আলোকে বলা যায় যে, অতীতকালের মানুষের ব্যবহার্য দ্রব্যসামগ্রী, হাতিয়ার, বাসগৃহ ইত্যাদির ধ্বংসাবশেষ পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে সেসময়ের সামাজিক জীবনের অধ্যয়নই হলো প্রত্নতত্ত্ব ।

উত্তর

উদ্দীপকে মানুষের প্রথম পর্যায়ের জীবনধারা প্রাচীন প্রস্তর যুগকে নির্দেশ করছে। প্রাচীন প্রস্তর যুগ মানব ইতিহাসের সব থেকে দীর্ঘতম যুগ। খ্রিষ্টপূর্ব পাঁচ- ছয় লক্ষ বছর থেকে শুরু হয়ে খ্রিষ্টপূর্ব ১০ হাজার বছর পর্যন্ত এ যুগ স্থায়ী হয় । সাধারণ অর্থে প্রাচীনকালের যে সময় মানুষ পাথরের তৈরি হাতিয়ারকে ভিত্তি করে জীবন নির্বাহ করত সেই যুগের নাম প্রাচীন প্রস্তর যুগ। এ যুগে মানুষ খাদ্য সংগ্রহ অর্থনীতিনির্ভর ছিল। তারা ফলমূল সংগ্রহ, বন্য পশু শিকার ও মাছ ধরে জীবনধারণ করত । যেমনটি উদ্দীপকে বলা হয়েছে। উদ্দীপকের শিক্ষক বলেছেন, মানুষ প্রথম পর্যায়ে ফলমূল সংগ্রহ ও পশু শিকার করে জীবনধারণ করত। এ কারণে সে এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে বেড়াতো। যা উপরে বর্ণিত প্রাচীন প্রস্তর যুগকেই নির্দেশ করে। এ যুগে খাদ্য সংগ্রহের জন্য মানুষ বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতো বলে তাদের মধ্যে স্থায়ীভাবে বসবাসের চিন্তা-চেতনা গড়ে ওঠেনি । তারা যাযাবর জীবনযাপনে অভ্যস্ত ছিল। খাদ্য সংগ্রহ ও আত্মরক্ষার প্রয়োজনে সাময়িকভাবে তারা সংঘবদ্ধ জীবন গড়ে তুলত। প্রাচীন প্রস্তর যুগের মানুষের জীবন ছিল সীমিত গণ্ডিতে আবদ্ধ এবং প্রকৃতিনির্ভর। উপরের আলোচনার পরিপ্রেক্ষিতে তাই বলা যায়, উদ্দীপকে মানুষের প্রথম পর্যায়ের জীবনধারা প্রাচীন প্রস্তর যুগের ইঙ্গিতবহ।

উত্তর

উদ্দীপকে বিশেষ উদ্ভাবন দ্বারা কৃষির উদ্ভাবনকে বোঝানো হয়েছে, যা মানবসভ্যতার বিকাশে বিশেষ ভূমিকা রেখেছে। নব্যপ্রস্তর যুগের অধিবাসীরাই প্রথম বীজ বপন, গাছ লাগানো, ফসলকাটা এবং তা প্রক্রিয়াজাতকরণ করে কৃষিকাজের সূচনা করে। এই কৃষি অর্থনীতি নব্যপ্রস্তর যুগের অধিবাসীদের স্বনির্ভরতার দিকে অগ্রসর হতে সাহায্য করেছে। খাদ্যের নিশ্চয়তা আসার পরে তারা তাদের চিন্তা উদ্ভাবনী কাজের ক্ষেত্রে ব্যবহার করে। কৃষি উৎপাদন করে তাদের প্রয়োজন মিটানোর পর যখন কিছু অবশিষ্ট থাকতে শুরু করলো, তখন স্বাভাবিকভাবেই তাদের কৃষিতে শ্রমের প্রয়োজন কমে যায় এবং তারা হাতের তৈরি কিংবা গৃহে বসে তৈরি করা যায় এমন কাজের দিকে মনোনিবেশ করলো । আর তাদের এ হস্ত শিল্পকে কেন্দ্র করে গড়ে উঠলো বাজার। কৃষির পাশাপাশি তারা অকৃষিজ পেশায় নিয়োজিত হতে শুরু করলো যা এক সময় নগর সভ্যতার বিকাশ ঘটাতে থাকে । নব্যপ্রস্তর যুগের অধিবাসীরা একেক জন একেক এলাকায় সীমানা নির্ধারণ করে কৃষিকাজ শুরু করে। তখন থেকে ভূমিতে অলিখিতভাবে ব্যক্তি মালিকানার একটি ধরন গড়ে উঠে। সমাজে আয় ও পেশার তারতম্যের ভিন্নতা দেখা দেয়। ফলে সমাজে স্তরবিন্যাসের স্বাভাবিক একটি কাঠামো তৈরি হয়। এ যুগেই কৃষিকে কেন্দ্র করে সভ্য জীবনের সূত্রপাত ঘটে। আগের যুগের অবাধ যৌনাচার কমে আসে এবং তারা যাযাবর জীবন ত্যাগ করে স্থায়ীভাবে বসবাস শুরু করে। উপরের আলোচনার পরিপ্রেক্ষিতে তাই বলা যায়, মানব সভ্যতার বিকাশে নব্যপ্রস্তর যুগের এই কৃষি উদ্ভাবনের ভূমিকাকে কোনোভাবেই অস্বীকার করার উপায় নেই ।
HSCSociology 2nd PaperChapter 3 : প্রত্নতত্ত্বের ভিত্তিতে বাংলাদেশের সমাজ ও সভ্যতা
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

সুখেন দাস তার জীবিকার প্রয়োজনে হাস-মুরগি, গরু-ছাগল লালন পালন করে। এর পাশাপাশি তার নিজস্ব জমিতে ধান, গম, ভুট্টাসহ বিভিন্ন ফসল উৎপাদন করে থাকে। এটাই তার পেশা। তার স্ত্রী সংসারের কাজের ফাঁকে স্বামী ও সন্তানের মঙ্গল কামনায় বিভিন্ন দেবতার উপাসনা করে থাকে যা তার কাছে খুবই পছন্দের কাজ।

Dinajpur · 2017

চাকার আবিষ্কার হয় কোন যুগে?
ময়নামতি প্রত্নতাত্ত্বিক নিদর্শনে কোন ধর্মের প্রভাব পরিলক্ষিত হয়? বুঝিয়ে বল।
উদ্দীপকে সুখেন দাসের স্ত্রীর পছন্দের কাজটির সাথে সিন্ধু সভ্যতার সমাজ জীবনের কোন দিকটি মিল লক্ষ করা যায়? ব্যাখ্যা কর।
সুখেন দাসের পেশা সিন্ধু সভ্যতার অর্থনৈতিক ব্যবস্থারই প্রতিচ্ছবি। তুমি কি একমত? উত্তরের সপক্ষে যুক্তি তুলে ধর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.ময়নামতি প্রত্নতাত্ত্বিক নিদর্শনে কোন ধর্মের প্রভাব পরিলক্ষিত হয়? বুঝিয়ে বল।

ময়নামতি প্রত্নতাত্ত্বিক নিদর্শনে কোন ধর্মের প্রভাব পরিলক্ষিত হয়? বুঝিয়ে বল।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.চাকার আবিষ্কার হয় কোন যুগে?

চাকার আবিষ্কার হয় কোন যুগে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

question image

Dhaka · 2017

উয়ারি-বটেশ্বর কোন জেলায় অবস্থিত?
প্রত্নতত্ত্ব বলতে কী বোঝায়?
উদ্দীপকে '?' চিহ্নিত স্থানের ক্ষেত্রে কোন উপাদানকে নির্দেশ করছে? ব্যাখ্যা কর।
'উক্ত উপাদানটিকে আধুনিক সভ্যতার মূলভিত্তি বলা হয়'- তুমি কি এ বক্তব্যের সাথে একমত? যুক্তিসহ আলোচনা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.প্রত্নতত্ত্ব বলতে কী বোঝায়?

প্রত্নতত্ত্ব বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উয়ারি-বটেশ্বর কোন জেলায় অবস্থিত?

উয়ারি-বটেশ্বর কোন জেলায় অবস্থিত?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

শফিক গত ঈদের ছুটিতে নরসিংদীতে বেড়াতে গিয়ে বেলাব থানা সদর থেকে প্রায় চার কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে বাংলাদেশের প্রাচীনতম প্রত্নতাত্ত্বিক নিদর্শন পরিদর্শন করেছে।

Rajshahi · 2018

মহাস্থানগড় কোন জেলায় অবস্থিত?
লৌহকে কেন আধুনিক যুগের ভিত্তি বলা হয়? বুঝিয়ে দাও।
উদ্দীপকে শফিকের পরিদর্শনকৃত প্রত্নতাত্ত্বিক নিদর্শন কোনটি? ব্যাখ্যা করো।
বাংলাদেশের সামাজিক ইতিহাস রচনায় উক্ত প্রত্নতাত্ত্বিক নিদর্শনটির গুরুত্ব বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.লৌহকে কেন আধুনিক যুগের ভিত্তি বলা হয়? বুঝিয়ে দাও।

লৌহকে কেন আধুনিক যুগের ভিত্তি বলা হয়? বুঝিয়ে দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মহাস্থানগড় কোন জেলায় অবস্থিত?

মহাস্থানগড় কোন জেলায় অবস্থিত?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

সুখেন দাসের পেশা সিন্ধু সভ্যতার অর্থনৈতিক ব্যবস্থারই প্রতিচ্ছবি। তুমি কি একমত? উউদ্দীপকে সুখেন দাসের স্ত্রীর পছন্দের কাজটির সাথে সিন্ধু সভ্যতার সমাজ জীবনের কোন ময়নামতি প্রত্নতাত্ত্বিক নিদর্শনে কোন ধর্মের প্রভাব পরিলক্ষিত হয়? বুঝিয়ে বল।চাকার আবিষ্কার হয় কোন যুগে?'উক্ত উপাদানটিকে আধুনিক সভ্যতার মূলভিত্তি বলা হয়'- তুমি কি এ বক্তব্যের সাথে একমতউদ্দীপকে '?' চিহ্নিত স্থানের ক্ষেত্রে কোন উপাদানকে নির্দেশ করছে? ব্যাখ্যা কর।প্রত্নতত্ত্ব বলতে কী বোঝায়?উয়ারি-বটেশ্বর কোন জেলায় অবস্থিত?বাংলাদেশের সামাজিক ইতিহাস রচনায় উক্ত প্রত্নতাত্ত্বিক নিদর্শনটির গুরুত্ব বিশ্লেষউদ্দীপকে শফিকের পরিদর্শনকৃত প্রত্নতাত্ত্বিক নিদর্শন কোনটি? ব্যাখ্যা করো।লৌহকে কেন আধুনিক যুগের ভিত্তি বলা হয়? বুঝিয়ে দাও।মহাস্থানগড় কোন জেলায় অবস্থিত?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।