“চাকার আবিষ্কার সভ্যতা বিকাশের অন্যতম ভিত্তি”- ব্যাখ্যা করো।
উত্তর: মানুষের প্রযুক্তিজ্ঞানের বিকাশে চাকার উদ্ভাবন এক মাইলফলক। চাকা আবিষ্কারের ফলে যাতায়াত, পণ্য পরিবহন ব্যবসা-বাণিজ্য, কারবার বৃদ্ধি পায় ও শ্রম বিভাগ প্রসারিত হয়। শুধু যানবাহনে নয়, চাকা শিল্প কর্মেও নতুন ধারা প্রবর্তন করেছিল। বিশেষ করে চাকা ব্যবহারের ফলে মৃৎশিল্পে যুগান্তকারী পরিবর্তন আসে। আবিষ্কারের ফলে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে যাতায়াত করা সহজ হয়। ফলে বিভিন্ন জাতির মধ্যে ভাবের আদান-প্রদান, ব্যবসা-বাণিজ্য বৃদ্ধি পায়। এসব কারণে চাকার আবিষ্কারকে সভ্যতা বিকাশের অন্যতম ভিত্তি হিসেবে গণ্য করা হয়।
HSC Sociology 2nd Paper Chapter 3 : প্রত্নতত্ত্বের ভিত্তিতে বাংলাদেশের সমাজ ও সভ্যতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · Chapter 3 : প্রত্নতত্ত্বের ভিত্তিতে বাংলাদেশের সমাজ ও সভ্যতা · সৃজনশীল
“চাকার আবিষ্কার সভ্যতা বিকাশের অন্যতম ভিত্তি”- ব্যাখ্যা করো।
উত্তর
