উদ্দীপকের ধ্বংসাবশেষগুলো বাংলাদেশের কোন প্রত্নস্থানকে ইঙ্গিত করছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের ধ্বংসাবশেষগুলো বাংলাদেশের মহাস্থানগড় প্রত্নস্থানকে নির্দেশ করেছে। বগুড়া শহর থেকে প্রায় দশ কিলোমিটার উত্তরে অবস্থিত এক জনপদের নাম হচ্ছে মহাস্থানগড়। এখানেই অবস্থিত ছিল বাংলাদেশের প্রাচীনতম নগর পুণ্ড। এজন্য মহাস্থানগড়কে পুণ্ড্রনগর নামে অভিহিত করা হয়। মহাস্থানগড়ের দৈর্ঘ্য ১৫২৪ মিটার, প্রস্থ ১৩৭১ মিটার এবং চারপাশের সমতল ভূমি থেকে এর উচ্চতা ৫ মিটার। খ্রিষ্টপূর্ব ৩০০ অব্দ থেকে ১৫০০ খ্রিষ্টাব্দের মধ্যে এ নগরী এক সমৃদ্ধ জনপদরূপে গড়ে ওঠে। মহাস্থানগড় খনন করে বৈরাগীর ভিটা, খোদাই পাথর ভিটা, শীলা দেবীর ঘাট, লক্ষীন্দরের মেধ ইত্যাদি প্রত্ননিদর্শন পাওয়া যায়। উক্ত প্রত্ননিদর্শনগুলো উদ্দীপকে উল্লিখিত প্রত্ননিদর্শনের সাথে সাদৃশ্যপূর্ণ হওয়ায় আমরা বলতে পারি, উদ্দীপকের ধ্বংসাবশেষগুলো বাংলাদেশের মহাস্থানগড়কে ইঙ্গিত করছে।
HSC Sociology 2nd Paper Chapter 3 : প্রত্নতত্ত্বের ভিত্তিতে বাংলাদেশের সমাজ ও সভ্যতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · Chapter 3 : প্রত্নতত্ত্বের ভিত্তিতে বাংলাদেশের সমাজ ও সভ্যতা · সৃজনশীল
উদ্দীপকের ধ্বংসাবশেষগুলো বাংলাদেশের কোন প্রত্নস্থানকে ইঙ্গিত করছে? …
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উত্তর
