নবোপলীয় বিপ্লব কী?
উত্তর: প্রস্তর যুগের শেষ ধাপ হচ্ছে নব্যপ্রস্তর যুগ। নবোপলীয় বিপ্লব বলতে নব্যপ্রস্তর যুগের মানুষ কর্তৃক প্রকৃতিকে আয়ত্তে এনে নিজের খাদ্য নিজেই উৎপাদন করাকে বোঝায়। নবোপলীয় বিপ্লব মূলত সমাজ ও সভ্যতার বৈপ্লবিক অগ্রগতি। এ যুগে এসে মানুষ কৃষিকাজ ও পশুপালন শুরু করে। এ যুগে অনেকেই হস্তশিল্প ও ব্যবসায় বাণিজ্য শুরু করে। যার ফলে বাজার ও শহর গড়ে ওঠে। আর্থসামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় ক্ষেত্রে পরিবর্তন সাধিত হয়। এ অভাবনীয় উন্নতি দেখে 'গর্ডন চাইল্ড' নব্যপ্রস্তর যুগের সমাজ ও সভ্যতার অগ্রগতিকে "নবোপলীয় বিপ্লব" হিসেবে আখ্যায়িত করেন।
HSC Sociology 2nd Paper Chapter 3 : প্রত্নতত্ত্বের ভিত্তিতে বাংলাদেশের সমাজ ও সভ্যতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · Chapter 3 : প্রত্নতত্ত্বের ভিত্তিতে বাংলাদেশের সমাজ ও সভ্যতা · সৃজনশীল
নবোপলীয় বিপ্লব কী?
উত্তর
