শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের প্রত্নতাত্ত্বিক নিদের্শসমূহ বাংলাদেশের কোন প্রত্নতাত্ত্বিক স্থানকে নিদের্শ করে? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকের প্রত্নতাত্ত্বিক নিদর্শনসমূহ বাংলাদেশের মহাস্থানগড় নামক প্রত্নতাত্ত্বিক স্থানকে নির্দেশ করে। বগুড়া শহর থেকে প্রায় ১২ কিলোমিটার উত্তরে অবস্থিত এক জনপদের নাম মহাস্থানগড়। এখানেই অবস্থিত ছিল বাংলাদেশের প্রাচীনতম নগর পুণ্ড্র। এজন্য মহাস্থানগড়কে পুণ্ড্রনগর নামে অভিহিত করা হয়। মহাস্থানগড়ের দৈর্ঘ্য ৫০০০ ফুট, প্রস্থ ৪৫০০ ফুট এবং চারপাশের সমতল ভূমি থেকে এর উচ্চতা ১৫ ফুট। খ্রিষ্টপূর্ব ৩০০ অব্দ থেকে ১৫০০ খ্রিষ্টাব্দের মধ্যে এ নগরী এক সমৃদ্ধ জনপদরূপে গড়ে ওঠে। মহাস্থানগড় প্রত্নতাত্ত্বিক স্থান খনন করে বৈরাগির ভিটা, গোবিন্দ ভিটা, খোদাই পাথর ভিটা, মুনীর ঘোন, গোকুল মেধ, শীলাদেবীর ঘাট, লক্ষীন্দরের মেধ ইত্যাদি প্রত্ননিদর্শন পাওয়া যায়। উদ্দীপকের ছকে পর্যায়ক্রমে বৈরাগীর ভিটা, মুনীর ঘোন, গোকুল মেধ প্রভৃতি উল্লেখ রয়েছে। উক্ত প্রত্ননিদর্শনগুলো বাংলাদেশের অন্যতম প্রত্নতাত্ত্বিক স্থান মহাস্থানগড়কে ইঙ্গিত করে। তাই বলা যায়, উদ্দীপক দ্বারা বাংলাদেশের অন্যতম প্রত্নতাত্ত্বিক স্থান মহাস্তানগড় নির্দেশিত হয়েছে।

HSC Sociology 2nd Paper Chapter 3 : প্রত্নতত্ত্বের ভিত্তিতে বাংলাদেশের সমাজ ও সভ্যতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 2nd Paper · Chapter 3 : প্রত্নতত্ত্বের ভিত্তিতে বাংলাদেশের সমাজ ও সভ্যতা · সৃজনশীল

উদ্দীপকের প্রত্নতাত্ত্বিক নিদের্শসমূহ বাংলাদেশের কোন প্রত্নতাত্ত্বি…

উদ্দীপক

question image

উত্তর

সভ্যতা বলতে বোঝায় মানুষের চেষ্টার ফলে অর্জিত এমন এক সার্বিক সাফল্য, যা সংস্কৃতির একটি উন্নততর পর্যায়কে বোঝায়।

উত্তর

প্রস্তর যুগের শেষ ধাপ হচ্ছে নব্যপ্রস্তর যুগ। নবোপলীয় বিপ্লব বলতে নব্যপ্রস্তর যুগের মানুষ কর্তৃক প্রকৃতিকে আয়ত্তে এনে নিজের খাদ্য নিজেই উৎপাদন করাকে বোঝায়। নবোপলীয় বিপ্লব মূলত সমাজ ও সভ্যতার বৈপ্লবিক অগ্রগতি। এ যুগে এসে মানুষ কৃষিকাজ ও পশুপালন শুরু করে। এ যুগে অনেকেই হস্তশিল্প ও ব্যবসায় বাণিজ্য শুরু করে। যার ফলে বাজার ও শহর গড়ে ওঠে। আর্থসামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় ক্ষেত্রে পরিবর্তন সাধিত হয়। এ অভাবনীয় উন্নতি দেখে 'গর্ডন চাইল্ড' নব্যপ্রস্তর যুগের সমাজ ও সভ্যতার অগ্রগতিকে "নবোপলীয় বিপ্লব" হিসেবে আখ্যায়িত করেন।

উত্তর

উদ্দীপকের প্রত্নতাত্ত্বিক নিদর্শনসমূহ বাংলাদেশের মহাস্থানগড় নামক প্রত্নতাত্ত্বিক স্থানকে নির্দেশ করে। বগুড়া শহর থেকে প্রায় ১২ কিলোমিটার উত্তরে অবস্থিত এক জনপদের নাম মহাস্থানগড়। এখানেই অবস্থিত ছিল বাংলাদেশের প্রাচীনতম নগর পুণ্ড্র। এজন্য মহাস্থানগড়কে পুণ্ড্রনগর নামে অভিহিত করা হয়। মহাস্থানগড়ের দৈর্ঘ্য ৫০০০ ফুট, প্রস্থ ৪৫০০ ফুট এবং চারপাশের সমতল ভূমি থেকে এর উচ্চতা ১৫ ফুট। খ্রিষ্টপূর্ব ৩০০ অব্দ থেকে ১৫০০ খ্রিষ্টাব্দের মধ্যে এ নগরী এক সমৃদ্ধ জনপদরূপে গড়ে ওঠে। মহাস্থানগড় প্রত্নতাত্ত্বিক স্থান খনন করে বৈরাগির ভিটা, গোবিন্দ ভিটা, খোদাই পাথর ভিটা, মুনীর ঘোন, গোকুল মেধ, শীলাদেবীর ঘাট, লক্ষীন্দরের মেধ ইত্যাদি প্রত্ননিদর্শন পাওয়া যায়। উদ্দীপকের ছকে পর্যায়ক্রমে বৈরাগীর ভিটা, মুনীর ঘোন, গোকুল মেধ প্রভৃতি উল্লেখ রয়েছে। উক্ত প্রত্ননিদর্শনগুলো বাংলাদেশের অন্যতম প্রত্নতাত্ত্বিক স্থান মহাস্থানগড়কে ইঙ্গিত করে। তাই বলা যায়, উদ্দীপক দ্বারা বাংলাদেশের অন্যতম প্রত্নতাত্ত্বিক স্থান মহাস্তানগড় নির্দেশিত হয়েছে।

উত্তর

উল্লিখিত প্রত্নতাত্ত্বিক স্থান তথা মহাস্থানগড়ের ঐতিহাসিক গুরুত্ব ব্যাপক। বাংলাদেশে আবিষ্কৃত প্রত্নতাত্ত্বিক স্থানের মধ্যে পুন্ড্রনগর বা মহাস্থানগড় সবচেয়ে সমৃদ্ধ। মহাস্থানগড়ে প্রাপ্ত প্রধান নিদর্শনগুলোর মধ্যে বৈরাগীর ভিটা, মুনীর ঘোন, গোবিন্দ ভিটা, খোদাই পাথর ভিটা, পরশুরামের প্রাসাদ, শীলাদেবীর ঘাট, গোকুল মেধ বা লক্ষীন্দরের মেধ ইত্যাদি উল্লেখযোগ্য। মহাস্থানগড়ে আবিষ্কৃত নিদর্শনসমূহের সামাজিক ও ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম। এগুলো থেকে প্রাচীন বাংলা এবং তৎপরবর্তী সময়ের সমাজ ও ধর্মীয় সম্প্রদায়ের আর্থসামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক তথা সামগ্রিক জীবনধারা সম্পর্কে ধারণা পাওয়া যায়। এখানকার স্থাপত্য শিল্প ও প্রাচীরের গায়ে জ্যামিতিক নকশা, সিঁড়ি, পিরামিড, পদ্মের পাঁপড়ি প্রভৃতি প্রাক মোগল যুগের মুসলিম স্থাপত্য শিল্পের ইঙ্গিত দেয়। মহাস্থান গড়ে প্রাপ্ত বাংলার সর্বপ্রাচীন শিলালিপি প্রাকৃত ভাষায় লিখিত। এটি বাংলায় পাওয়া মৌর্য যুগের একমাত্র সাহিত্যিক নিদর্শন। মহাস্থানগড়ের ধ্বংসাবশেষ থেকে পাওয়া বিভিন্ন সাংস্কৃতিক উপাদান থেকে ধারণা করা হয় যে, এখানে মৌর্য, গুপ্ত, পাল এবং অন্যান্য হিন্দু সামন্ত রাজাদের রাজধানী ছিল। মহাস্থানগড়ের উত্তরের প্রাচীন দুর্গ হতে গুপ্ত, পাল ও মুসলমানদের জনবসতির নিদর্শন মেলে। সুতরাং বলা যায়, মহাস্থানগড় নামক প্রত্নতাত্ত্বিক স্থানের ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম।
HSCSociology 2nd PaperChapter 3 : প্রত্নতত্ত্বের ভিত্তিতে বাংলাদেশের সমাজ ও সভ্যতা
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

সুখেন দাস তার জীবিকার প্রয়োজনে হাস-মুরগি, গরু-ছাগল লালন পালন করে। এর পাশাপাশি তার নিজস্ব জমিতে ধান, গম, ভুট্টাসহ বিভিন্ন ফসল উৎপাদন করে থাকে। এটাই তার পেশা। তার স্ত্রী সংসারের কাজের ফাঁকে স্বামী ও সন্তানের মঙ্গল কামনায় বিভিন্ন দেবতার উপাসনা করে থাকে যা তার কাছে খুবই পছন্দের কাজ।

Dinajpur · 2017

ক
চাকার আবিষ্কার হয় কোন যুগে?
খ
ময়নামতি প্রত্নতাত্ত্বিক নিদর্শনে কোন ধর্মের প্রভাব পরিলক্ষিত হয়? বুঝিয়ে বল।
গ
উদ্দীপকে সুখেন দাসের স্ত্রীর পছন্দের কাজটির সাথে সিন্ধু সভ্যতার সমাজ জীবনের কোন দিকটি মিল লক্ষ করা যায়? ব্যাখ্যা কর।
ঘ
সুখেন দাসের পেশা সিন্ধু সভ্যতার অর্থনৈতিক ব্যবস্থারই প্রতিচ্ছবি। তুমি কি একমত? উত্তরের সপক্ষে যুক্তি তুলে ধর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.ময়নামতি প্রত্নতাত্ত্বিক নিদর্শনে কোন ধর্মের প্রভাব পরিলক্ষিত হয়? বুঝিয়ে বল।

ময়নামতি প্রত্নতাত্ত্বিক নিদর্শনে কোন ধর্মের প্রভাব পরিলক্ষিত হয়? বুঝিয়ে বল।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.চাকার আবিষ্কার হয় কোন যুগে?

চাকার আবিষ্কার হয় কোন যুগে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

question image

Dhaka · 2017

ক
উয়ারি-বটেশ্বর কোন জেলায় অবস্থিত?
খ
প্রত্নতত্ত্ব বলতে কী বোঝায়?
গ
উদ্দীপকে '?' চিহ্নিত স্থানের ক্ষেত্রে কোন উপাদানকে নির্দেশ করছে? ব্যাখ্যা কর।
ঘ
'উক্ত উপাদানটিকে আধুনিক সভ্যতার মূলভিত্তি বলা হয়'- তুমি কি এ বক্তব্যের সাথে একমত? যুক্তিসহ আলোচনা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.প্রত্নতত্ত্ব বলতে কী বোঝায়?

প্রত্নতত্ত্ব বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উয়ারি-বটেশ্বর কোন জেলায় অবস্থিত?

উয়ারি-বটেশ্বর কোন জেলায় অবস্থিত?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

শফিক গত ঈদের ছুটিতে নরসিংদীতে বেড়াতে গিয়ে বেলাব থানা সদর থেকে প্রায় চার কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে বাংলাদেশের প্রাচীনতম প্রত্নতাত্ত্বিক নিদর্শন পরিদর্শন করেছে।

Rajshahi · 2018

ক
মহাস্থানগড় কোন জেলায় অবস্থিত?
খ
লৌহকে কেন আধুনিক যুগের ভিত্তি বলা হয়? বুঝিয়ে দাও।
গ
উদ্দীপকে শফিকের পরিদর্শনকৃত প্রত্নতাত্ত্বিক নিদর্শন কোনটি? ব্যাখ্যা করো।
ঘ
বাংলাদেশের সামাজিক ইতিহাস রচনায় উক্ত প্রত্নতাত্ত্বিক নিদর্শনটির গুরুত্ব বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.লৌহকে কেন আধুনিক যুগের ভিত্তি বলা হয়? বুঝিয়ে দাও।

লৌহকে কেন আধুনিক যুগের ভিত্তি বলা হয়? বুঝিয়ে দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মহাস্থানগড় কোন জেলায় অবস্থিত?

মহাস্থানগড় কোন জেলায় অবস্থিত?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

সুখেন দাসের পেশা সিন্ধু সভ্যতার অর্থনৈতিক ব্যবস্থারই প্রতিচ্ছবি। তুমি কি একমত? উউদ্দীপকে সুখেন দাসের স্ত্রীর পছন্দের কাজটির সাথে সিন্ধু সভ্যতার সমাজ জীবনের কোন ময়নামতি প্রত্নতাত্ত্বিক নিদর্শনে কোন ধর্মের প্রভাব পরিলক্ষিত হয়? বুঝিয়ে বল।চাকার আবিষ্কার হয় কোন যুগে?'উক্ত উপাদানটিকে আধুনিক সভ্যতার মূলভিত্তি বলা হয়'- তুমি কি এ বক্তব্যের সাথে একমতউদ্দীপকে '?' চিহ্নিত স্থানের ক্ষেত্রে কোন উপাদানকে নির্দেশ করছে? ব্যাখ্যা কর।প্রত্নতত্ত্ব বলতে কী বোঝায়?উয়ারি-বটেশ্বর কোন জেলায় অবস্থিত?বাংলাদেশের সামাজিক ইতিহাস রচনায় উক্ত প্রত্নতাত্ত্বিক নিদর্শনটির গুরুত্ব বিশ্লেষউদ্দীপকে শফিকের পরিদর্শনকৃত প্রত্নতাত্ত্বিক নিদর্শন কোনটি? ব্যাখ্যা করো।লৌহকে কেন আধুনিক যুগের ভিত্তি বলা হয়? বুঝিয়ে দাও।মহাস্থানগড় কোন জেলায় অবস্থিত?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।