শালবন বিহার সম্পর্কে যা জানো লেখো।
উত্তর: শালবন বিহার হচ্ছে কুমিল্লার ময়নামতিতে আবিষ্কৃত একটি প্রত্নতাত্ত্বিক ধ্বংসাবশেষ। সপ্তম শতকের শেষ বা অষ্টম শতকের শুরুতে দেব বংশীয় রাজা শ্রী ভবদেব শালবন বিহার নির্মাণ করেন। এ বিহারের প্রতিটি দিকের দেয়াল প্রায় ১৬৮ মিটার করে লম্বা, ১৬ ফুট চওড়া ও ৪-৬ ফুট উঁচু। বিহারের চারপাশে ১২ × ১২ ফুট বর্গাকারের সর্বমোট ১১৫টি কক্ষ আছে, যাতে শিক্ষার্থী, ভিক্ষু ও শ্রমণেরা বাস করতেন। শালবন বিহারের ধ্বংসস্তূপ থেকে তাম্রফলক, স্বর্ণমুদ্রা, বুদ্ধ মুর্তি, কাদামাটির থালাবাসন প্রভৃতি পাওয়া গেছে।
HSC Sociology 2nd Paper Chapter 3 : প্রত্নতত্ত্বের ভিত্তিতে বাংলাদেশের সমাজ ও সভ্যতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · Chapter 3 : প্রত্নতত্ত্বের ভিত্তিতে বাংলাদেশের সমাজ ও সভ্যতা · সৃজনশীল
শালবন বিহার সম্পর্কে যা জানো লেখো।
উত্তর
