দৃশ্যকল্প ১ এ কোন ক্ষুদ্র নৃগোষ্ঠীর কথা বলা হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: দৃশ্যকল্প-১ এ গারো ক্ষুদ্র ণৃগোষ্ঠীর কথা বলা হয়েছে। নিম্নে তা ব্যাখ্যা করা হলো : বাংলাদেশের অন্যতম একটি ক্ষুদ্র ণৃগোষ্ঠী হচ্ছে গারো। গারোদের অধিকাংশ বৃহত্তম ময়মনসিংহ অঞ্চলে বসবাস করে। গারোদের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো বাঙ্গালী এবং অন্যান্য ক্ষুদ্র ণৃগোষ্ঠীদের থেকে তাদের পরিবার গঠন ব্যবস্থা ভিন্ন। গারদের পরিবার মাতৃসূত্রীয়। অর্থাৎ গারোদের মধ্যে সম্পত্তি ও বংশের নাম মাতৃধারায় মাতা থেকে মেয়েতে বর্তায়। গারো দম্পতি স্ত্রীর বাবার গৃহে বসবাস করে। অর্থাৎ সেখানে মাতৃ নীতি অনুসরণ করা হয়। গারো সমাজের প্রায় সব ক্ষেত্রেই মায়ের কর্তৃত্ব বজায় থাক। উদ্দীপকেও দৃশ্যকল্প-১ এ এমন একটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কথা বলা হয়েছে যারা ময়মনসিংহ অঞ্চলে বসবাস করে। এছাড়াও এই নৃ-গোষ্ঠীর সদস্যরা বিয়ের পর স্বামীকে নিয়ে মায়ের বাড়িতে বসবাস করে। যা মূলত গারোদেরকে ইঙ্গিত করে। তাই বলা যায়, উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ গারো ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কথা বলা হয়েছে।
HSC Sociology 2nd Paper Chapter 4 : বাংলাদেশের নৃগোষ্ঠীর জীবনধারা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · Chapter 4 : বাংলাদেশের নৃগোষ্ঠীর জীবনধারা · সৃজনশীল
দৃশ্যকল্প ১ এ কোন ক্ষুদ্র নৃগোষ্ঠীর কথা বলা হয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর