উদ্দীপকে দৃশ্যপট-১ কোন নৃগোষ্ঠী? তাদের সাংস্কৃতিক জীবনধারা ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে দৃশ্যপট-১ দ্বারা মণিপুরি নৃগোষ্ঠীকে বোঝানো হয়েছে। মণিপুরিদের সাংস্কৃতি জীবনধারা স্বতন্ত্র। বাংলাদেশের সিলেট অঞ্চলে মণিপুরি নৃগোষ্ঠী বাস করে। মণিপুরিরা তাদের সাংস্কৃতিক কর্মকাণ্ডের জন্য সমধিক পরিচিতি লাভ করেছে। তাদের সংস্কৃতির বৈশিষ্ট্য হলো নৃত্য। লাইহারাউক তাদের জনপ্রিয় নৃত্যের মধ্যে অন্যতম একটি। উদ্দীপকের দৃশ্যপট-১-এর জনগোষ্ঠীর বাস সিলেট অঞ্চলে এবং লাইহারাউক তাদের একটি নৃত্যের নাম, যা উপরে আলোচিত নৃগোষ্ঠীর সাথে সাদৃশ্যপূর্ণ। সকল পূজা-পার্বন ও আচার-অনুষ্ঠানে মণিপুরিরা নৃত্যগীতের আয়োজন করে। নৃত্যগীতের সাথে তাদের ধর্মীয় বিশ্বাস জড়িত। নৃত্য তাদের কাছে খুব পবিত্র বিষয়। তাদের মতে, নৃত্য শুদ্ধতা ও স্বর্গসুখ বয়ে আনে। মণিপুরিরা বিশেষ ধরনের নাগ পোশাক পরিধান করে বিভিন্ন উৎসবে নৃত্য পরিবেশন করে। লাইহারাউবা ছাড়াও রাস নৃত্য তাদের আরেকটি জনপ্রিয় নৃত্য, যা রাধা-কৃষ্ণের উদ্দেশ্য করা হয়। এছাড়া মণিপুরি সমাজে প্রচলিত বহু কাহিনি, লোকগীতি, ধাঁধা, রূপকথার মধ্যে তাদের নিজস্ব সংস্কৃতির একটি সুন্দর ও চমৎকার পরিচয় পাওয়া যায়। সুতরাং উপরের আলোচনা থেকে বলা যায়, মণিপুরিদের সাংস্কৃতিক জীবন স্বতন্ত্র ধারায় প্রবাহিত।
HSC Sociology 2nd Paper Chapter 4 : বাংলাদেশের নৃগোষ্ঠীর জীবনধারা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · Chapter 4 : বাংলাদেশের নৃগোষ্ঠীর জীবনধারা · সৃজনশীল
উদ্দীপকে দৃশ্যপট-১ কোন নৃগোষ্ঠী? তাদের সাংস্কৃতিক জীবনধারা ব্যাখ্যা…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর