জুম চাষ বলতে কী বোঝায়?
উত্তর: জুম চাষ পাহাড়ি এলাকায় প্রচলিত এক ধরনের কৃষিপদ্ধতি। 'জুম চাষ' বিশেষ শব্দে 'ঝুম চাষ' নামেও পরিচিত। 'জুম চাষ' এক ধরনের স্থানান্তরিত কৃষিপদ্ধতি। এটি মূলত জঙ্গল কেটে পুড়িয়ে চাষ করা হয়। আবার সেই স্থানে জমির উর্বরতা কমে গেলে পূর্বের স্থান হতে কৃষি জমি স্থানান্তরিত করে অন্যত্র আবার কৃষি জমি গড়ে তোলা হয়। পাহাড়ের গায়ে ঢালু এলাকায় এ চাষ করা হয়। এ পদ্ধতির চাষে বছরের বিভিন্ন সময় বিভিন্ন ফসল উৎপাদন করা সম্ভব হয়।
HSC Sociology 2nd Paper Chapter 4 : বাংলাদেশের নৃগোষ্ঠীর জীবনধারা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · Chapter 4 : বাংলাদেশের নৃগোষ্ঠীর জীবনধারা · সৃজনশীল
জুম চাষ বলতে কী বোঝায়?
উত্তর