"উদ্দীপকে বর্ণিত নৃগোষ্ঠীর পরিবার কাঠামো ভিন্নতর”- ব্যাখ্যা করো।
উত্তর: "উদ্দীপকে বর্ণিত নৃগোষ্ঠী তথা গারোদের পরিবার কাঠামো ভিন্নতর"-উক্তিটি যথার্থ। বাংলাদেশে বসবাসরত অধিকাংশ ক্ষুদ্র নৃগোষ্ঠী, যেমন- চাকমা, মারমা, সাঁওতাল, মণিপুরি প্রভৃতি জনগোষ্ঠীর পারিবারিক কাঠামো পিতৃসূত্রীয়। এছাড়া দেশের সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী বাঙালিদের পরিবার ব্যবস্থাও পিতৃসূত্রীয় নীতি অবলম্বন করে। অন্যদিকে গারোদের পরিবার ব্যবস্থা মাতৃসূত্রীয়। এ থেকে বোঝা যায় যে, গারোদের পরিবার কাঠামো ভিন্নতর। মাতৃসূত্রীয় পরিবার ব্যবস্থায় সন্তান-সন্ততি মাতৃধারায় সম্পত্তি ও পারিবারিক নাম উত্তরাধিকার সূত্রে অর্জন করে এবং মা, মামা ও নানাকে পিতা, চাচা ও দাদার চেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়। গারো দম্পতি স্ত্রীর মায়ের গৃহে বসবাস করে। অর্থাৎ সেখানে মাতৃবাস নীতি অনুসরণ করা হয়। পরিবারে সম্পত্তির মালিক স্ত্রী হলেও ব্যবস্থাপনার দায়িত্ব স্বামীর। গারো পরিবারে সন্তানরা মায়ের পরিচয়ে সমাজে পরিচিত হয়। এসব পরিবারে বা সমাজে মহিলারাই সর্ব ক্ষমতার অধিকারী। সন্তানরা মায়ের বংশধারার সদস্য বলেই বিবেচিত হয়। মেয়েরা বংশানুক্রমে মায়ের সম্পত্তিতে অধিকার পায়।সাধারণত মায়ের মৃত্যুর পর কনিষ্ঠা কন্যা বা নোকনা সম্পত্তির উত্তরাধিকার লাভ করে। রীতি অনুযায়ী নোকনার অন্যান্য বোনেরা মায়ের কাছ থেকে কোনো সম্পত্তি পায় না। যারা সম্পত্তি পায় না তাদের এগেট বলে। পরিশেষে বলা যায়, গারো নৃগোষ্ঠীর পরিবার কাঠামোয় যে স্বতন্ত্র বৈশিষ্ট্যাবলি লক্ষ করা যায় তা বহুল প্রচলিত পিতৃসূত্রীয় পরিবার ব্যবস্থার বিপরীত।
HSC Sociology 2nd Paper Chapter 4 : বাংলাদেশের নৃগোষ্ঠীর জীবনধারা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · Chapter 4 : বাংলাদেশের নৃগোষ্ঠীর জীবনধারা · সৃজনশীল
"উদ্দীপকে বর্ণিত নৃগোষ্ঠীর পরিবার কাঠামো ভিন্নতর”- ব্যাখ্যা করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর