উদ্দীপকে বর্ণিত A অংশে বাংলাদেশে বসবাসরত কোন ক্ষুদ্র নৃগোষ্ঠীকে নির্দেশ করছে, তাদের দৈহিক বৈশিষ্ট্য ও সমাজ সংগঠন বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত 'A [গণিত] অংশে বাংলাদেশে বসবাসরত সাঁওতাল ক্ষুদ্র নৃগোষ্ঠীকে নির্দেশ করছে। বাংলাদেশের উত্তরাঞ্চলে বসবাসকারী ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলোর মধ্যে একটি প্রধান নৃগোষ্ঠী হলো সাঁওতাল। সাঁওতালরা রাজশাহী, রংপুর, গাইবান্ধা ও বগুড়া জেলায় বাস করে। সাঁওতালদের সংস্কৃতির গুরুত্বপূর্ণ একটি অংশ হলো নৃত্য। তাদের ঐতিহ্যবাহী নৃত্য হলো ঝুমুর। বাংলাদেশে বসবাসরত সাঁওতালরা অধিকাংশই দিনমজুর ও কৃষিজীবি। উদ্দীপকের ছক 'A [গণিত] তেও অনুরূপ বৈশিষ্ট্য উল্লেখ করা হয়েছে। যা সাঁওতাল নৃগোষ্ঠীকে নির্দেশ করে। সাঁওতালদের দৈহিক বৈশিষ্ট্য ও সমাজ সংগঠন ভিন্ন প্রকৃতির। যেমন-সাঁওতালা অস্ট্রালয়েড নৃগোষ্ঠীর লোক। তাদের দেহের রং কালো, উচ্চতা মাঝারি ধরনের এবং চুল কালো ও ঈষৎ ঢেউ খেলানো। মাথার খুলি গোল, নাক চ্যাপ্টা, ঠোঁট পুরু ও চোখ ছোট। সাঁওতালদের সামাজিক সংগঠনের মূল ভিত্তি হলো গ্রাম পঞ্চায়েত। পঞ্চায়েত পরিচালনার জন্য সাধারণত সাতজন সদস্য থাকেন। এরা হলো মানযহি, জগমানযহি, পডেৎ, পারাণিক, জগ পারাণিক, নায়কে ও কুডাম নায়কে। মানযহি বা মাঝি হলেন গ্রাম প্রধান। তার নেতৃত্বেই গ্রামের যাবতীয় কার্যকলাপ সম্পাদিত হয়।
HSC Sociology 2nd Paper Chapter 4 : বাংলাদেশের নৃগোষ্ঠীর জীবনধারা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · Chapter 4 : বাংলাদেশের নৃগোষ্ঠীর জীবনধারা · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত A অংশে বাংলাদেশে বসবাসরত কোন ক্ষুদ্র নৃগোষ্ঠীকে নির…
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উত্তর