শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে কোন নৃগোষ্ঠীর কথা বলা হয়েছে? তাদের জাতিগত পরিচয় ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে মণিপুরি নৃগোষ্ঠীর কথা বলা হয়েছে। মণিপুরিরা বাংলাদেশের বৃহত্তর সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ প্রভৃতি অঞ্চলে বসবাস করে। মণিপুরিরা তাদের নৃত্যের জন্য পরিচিত ও প্রসিদ্ধ। তাদের নৃত্যের মধ্যে 'লাইহারাউবা' সবচেয়ে বেশি আলোচিত ও প্রসিদ্ধ। মণিপুরি মেয়েদের পোশাক নাগ পোশাক নামে পরিচিত। মণিপুরিদের বৃহৎ একটি অংশ হিন্দুধর্মের বৈষ্ণবীয় মতবাদে বিশ্বাসী। উদ্দীপকে মাহবুব সিলেট অঞ্চলের একটি নৃগোষ্ঠীর পরিবেশিত নৃত্য উপভোগ করেন। তিনি লক্ষ করেন মেয়েরা নাগ পোশাক পরে এবং তারা হিন্দু বৈষ্ণবীয় মতবাদে বিশ্বাসী। এসব বৈশিষ্ট্য উপরে আলোচিত মণিপুরি নৃগোষ্ঠীর সাথে সাদৃশ্যপূর্ণ। মণিপুরিরা মঙ্গোলয়েড নরগোষ্ঠীর অন্তর্ভুক্ত। তারা দুটি গোত্রে বিভক্ত। যথা-বিষ্ণুপ্রিয়া মণিপুরি ও মৈতৈ মণিপুরি। বিষ্ণুপ্রিয়ারা হচ্ছে ককেশীয় বংশোদ্ভূত ইন্দো-এরিয়ান ভাষাভাষী এবং মৈতৈরা মঙ্গোলীয় তিবেটো-বর্মণ শাখার ফিরাত শ্রেণির অন্তর্ভুক্ত। এসব গোত্রকে আবার বিভিন্ন উপগোত্রে বিভক্ত করা হয়েছে। অনেক গবেষক বাংলাদেশের একমাত্র ইসলাম' ধর্মাবলম্বী নৃগোষ্ঠী পাঙনদের মণিপুরি নৃগোষ্ঠীর অন্তর্ভুক্ত মনে করেন।

HSC Sociology 2nd Paper Chapter 4 : বাংলাদেশের নৃগোষ্ঠীর জীবনধারা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 2nd Paper · Chapter 4 : বাংলাদেশের নৃগোষ্ঠীর জীবনধারা · সৃজনশীল

উদ্দীপকে কোন নৃগোষ্ঠীর কথা বলা হয়েছে? তাদের জাতিগত পরিচয় ব্যাখ্যা কর।

উদ্দীপক

মাহাবুব সাহেব সিলেট অঞ্চলে বেড়াতে গিয়ে একটি ক্ষুদ্র নৃগোষ্ঠীর নৃত্যানুষ্ঠানে যোগ দেন। সেখানে তিনি তাদের পরিবেশিত নৃত্য উপভোগ করেন এবং লক্ষ করেন এ ক্ষুদ্র নৃগোষ্ঠীর পুরুষরা ধুতি ও মেয়েরা নাগ পোশাক পরে আছে। হিন্দু বৈষ্ণবীয় মতবাদে বিশ্বাসী এই ক্ষুদ্র নৃগোষ্ঠীর ধারণা পৃথিবী সৃষ্টির মূলে রয়েছে নৃত্য। আর নৃত্য শুদ্ধতা বয়ে আনে স্বর্গ সুখ।

উত্তর

চাকমা সমাজের পাড়া বা এলাকা আদাম নামে পরিচিত।

উত্তর

গারোদের পরিবার প্রথা মাতৃতান্ত্রিক। মাতৃতান্ত্রিক পরিবার হওয়ায় গারোদের মধ্যে সম্পত্তি এবং বংশ নাম মাতৃধারায় তথা মা থেকে মেয়েতে বর্তায়। গারো দম্পতি স্ত্রীর বাবার বাড়িতে বসবাস করে। গারো পরিবারে মহিলারাই সর্বময় ক্ষমতার অধিকারী। সাধারণত মায়ের মৃত্যুর পর কনিষ্ঠ কন্যা বা নোকনা সম্পত্তির উত্তরাধিকার লাভ করে।

উত্তর

উদ্দীপকে মণিপুরি নৃগোষ্ঠীর কথা বলা হয়েছে। মণিপুরিরা বাংলাদেশের বৃহত্তর সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ প্রভৃতি অঞ্চলে বসবাস করে। মণিপুরিরা তাদের নৃত্যের জন্য পরিচিত ও প্রসিদ্ধ। তাদের নৃত্যের মধ্যে 'লাইহারাউবা' সবচেয়ে বেশি আলোচিত ও প্রসিদ্ধ। মণিপুরি মেয়েদের পোশাক নাগ পোশাক নামে পরিচিত। মণিপুরিদের বৃহৎ একটি অংশ হিন্দুধর্মের বৈষ্ণবীয় মতবাদে বিশ্বাসী। উদ্দীপকে মাহবুব সিলেট অঞ্চলের একটি নৃগোষ্ঠীর পরিবেশিত নৃত্য উপভোগ করেন। তিনি লক্ষ করেন মেয়েরা নাগ পোশাক পরে এবং তারা হিন্দু বৈষ্ণবীয় মতবাদে বিশ্বাসী। এসব বৈশিষ্ট্য উপরে আলোচিত মণিপুরি নৃগোষ্ঠীর সাথে সাদৃশ্যপূর্ণ। মণিপুরিরা মঙ্গোলয়েড নরগোষ্ঠীর অন্তর্ভুক্ত। তারা দুটি গোত্রে বিভক্ত। যথা-বিষ্ণুপ্রিয়া মণিপুরি ও মৈতৈ মণিপুরি। বিষ্ণুপ্রিয়ারা হচ্ছে ককেশীয় বংশোদ্ভূত ইন্দো-এরিয়ান ভাষাভাষী এবং মৈতৈরা মঙ্গোলীয় তিবেটো-বর্মণ শাখার ফিরাত শ্রেণির অন্তর্ভুক্ত। এসব গোত্রকে আবার বিভিন্ন উপগোত্রে বিভক্ত করা হয়েছে। অনেক গবেষক বাংলাদেশের একমাত্র ইসলাম' ধর্মাবলম্বী নৃগোষ্ঠী পাঙনদের মণিপুরি নৃগোষ্ঠীর অন্তর্ভুক্ত মনে করেন।

উত্তর

উদ্দীপকে বর্ণিত নৃত্য সম্পর্কিত ধারণা মণিপুরিদের সংস্কৃতিকে ব্যাপক প্রভাবিত করেছে- প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ। মণিপুরিরা তাদের নিজস্ব শিল্প-সংস্কৃতি নিয়ে অত্যন্ত গর্ববোধ করে। বিশেষ করে তাদের নৃত্য অধিক পরিচিত ও প্রসিদ্ধ। তাদের কাছে নৃত্য খুবই পবিত্র বিষয়। তাদের মতে, নৃত্য শূদ্ধতা ও স্বর্গসুখ বয়ে আনে। তারা মনে করে, সকল বিষয়ের মধ্যে নৃত্যের নির্যাস রয়েছে। মণিপুরিদের বিশ্বাস যে, নৃত্য সৃষ্টিকর্তাকে সন্তুষ্ট করে এবং সাফল্য বয়ে আনে। তাদের নৃত্যের মধ্যে 'লাইহারাউবা' খুব জনপ্রিয়। নৃত্যটি দেবতাদের মনোরঞ্জনের জন্য চৈত্র-বৈশাখ মাসে ১৫ দিনব্যাপী অনুষ্ঠিত হয়। রাসনৃত্য আরেকটি জনপ্রিয় নৃত্য, যা রাধা-কৃষ্ণের উদ্দেশ্যে নাচা হয়। অন্যান্য নৃত্যের মধ্যে খুবাকুশেই থাংচলবী, থাম্বা থৈবী ইত্যাদি উল্লেখযোগ্য। সুতরাং উপরের আলোচনা থেকে বলা যায়, মণিপুরিরা নৃত্যকে পবিত্র মনে করে। তাদের সমাজ ও সংস্কৃতিতে নৃত্য খুবই প্রসিদ্ধ। অর্থাৎ মণিপুরিদের নৃত্য তাদের সংস্কৃতিকে ব্যাপকভাবে প্রভাবিত করে থাকে। তাদের সংস্কৃতিতে নৃত্য একটি অত্যাবশ্যকীয় উপাদান।
HSCSociology 2nd PaperChapter 4 : বাংলাদেশের নৃগোষ্ঠীর জীবনধারা
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

মৌরিন একজন পেশাদার খ্যাতিমান নৃত্যশিল্পী। তার প্রিয় নাচের মধ্যে অন্যতম হলো "লাই-হারা-উরা।” কিছুদিন পূর্বে সে 'নোংগক্রেম' নামে নতুন একটি নাচ শিখেছে, যা সে সিলেটে গিয়ে "বেহদিয়েং খৃলাম” নামক একটি উৎসবে নেচেছিল।

Dinajpur · 2017

ক
নৃগোষ্ঠী কী?
খ
গারোদের অর্থনৈতিক ব্যবস্থা কেমন? বুঝিয়ে বল।
গ
উদ্দীপকের মৌরিনের নতুন করে শেখা নাচটি বাংলাদেশের কোন ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাথে সম্পর্কিত? ব্যাখ্যা কর।
ঘ
মৌরিনের প্রিয় নাচটি বাংলাদেশের একটি ক্ষুদ্র নৃগোষ্ঠীকে বিশেষভাবে পরিচিত করেছে। যুক্তিসহ বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.গারোদের অর্থনৈতিক ব্যবস্থা কেমন? বুঝিয়ে বল।

গারোদের অর্থনৈতিক ব্যবস্থা কেমন? বুঝিয়ে বল।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নৃগোষ্ঠী কী?

নৃগোষ্ঠী কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

বার্ষিক বনভোজনে কুয়াকাটা যায় রাইসা। একটি ক্ষুদ্র নৃগোষ্ঠীর জনগণকে দেখতে পায় সে। যারা পটুয়াখালী জেলায় অধিক সংখ্যায় বাস করছে। তাদের সমাজব্যবস্থা পূর্ণ গণতান্ত্রিক। তাদের নেতা নির্বাচিত হয় পুরুষদের ভোটের মাধ্যমে। নির্বাচনে নারীরা অংশগ্রহণ করতে পারে না।

Dhaka · 2017

ক
নৃগোষ্ঠী কী?
খ
জুম চাষ বলতে কী বোঝ?
গ
উদ্দীপকে রাইসা কোন ক্ষুদ্র নৃগোষ্ঠীর জনগণকে দেখতে পায়? ব্যাখ্যা কর।
ঘ
উক্ত নৃগোষ্ঠীর বিবাহ ব্যবস্থার সাথে কি আধুনিক সমাজের বিবাহ ব্যবস্থার সাদৃশ্য বিদ্যমান রয়েছে? বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.জুম চাষ বলতে কী বোঝ?

জুম চাষ বলতে কী বোঝ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নৃগোষ্ঠী কী?

নৃগোষ্ঠী কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

গ্রীষ্মের ছুটিতে কল্পনা চাকমা তার বান্ধবী সোমা আপাংদের ময়মনসিংহের বাড়িতে বেড়াতে গিয়ে অবাক হয়ে দেখলো যে, পরিবারের সবকিছুই সোমা আপাং-এর মায়ের ইচ্ছায় হচ্ছে। আপাংদের সমাজে বিয়েতে পণ বা যৌতুক দেওয়া হয় না।

Rajshahi · 2018

ক
রাখাইনরা কোন ধর্মাবলম্বী ?
খ
“সাঁওতালদের জীবিকার প্রধান উপায় কৃষি।”— বুঝিয়ে লেখ।
গ
উদ্দীপকের সোমা আপাং কোন ক্ষুদ্র নৃগোষ্ঠীর অন্তর্ভুক্ত? ব্যাখ্যা করো।
ঘ
“কল্পনা চাকমা ও সোমা আপাংদের সমাজকাঠামো ভিন্ন ধরনের।” তুমি কি এ বক্তব্যের সাথে একমত? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.“সাঁওতালদের জীবিকার প্রধান উপায় কৃষি।”— বুঝিয়ে লেখ।

“সাঁওতালদের জীবিকার প্রধান উপায় কৃষি।”— বুঝিয়ে লেখ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.রাখাইনরা কোন ধর্মাবলম্বী ?

রাখাইনরা কোন ধর্মাবলম্বী ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

মৌরিনের প্রিয় নাচটি বাংলাদেশের একটি ক্ষুদ্র নৃগোষ্ঠীকে বিশেষভাবে পরিচিত করেছে। যউদ্দীপকের মৌরিনের নতুন করে শেখা নাচটি বাংলাদেশের কোন ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাথে সম্পগারোদের অর্থনৈতিক ব্যবস্থা কেমন? বুঝিয়ে বল।নৃগোষ্ঠী কী?উক্ত নৃগোষ্ঠীর বিবাহ ব্যবস্থার সাথে কি আধুনিক সমাজের বিবাহ ব্যবস্থার সাদৃশ্য বিদউদ্দীপকে রাইসা কোন ক্ষুদ্র নৃগোষ্ঠীর জনগণকে দেখতে পায়? ব্যাখ্যা কর।জুম চাষ বলতে কী বোঝ?নৃগোষ্ঠী কী?“কল্পনা চাকমা ও সোমা আপাংদের সমাজকাঠামো ভিন্ন ধরনের।” তুমি কি এ বক্তব্যের সাথে এউদ্দীপকের সোমা আপাং কোন ক্ষুদ্র নৃগোষ্ঠীর অন্তর্ভুক্ত? ব্যাখ্যা করো।“সাঁওতালদের জীবিকার প্রধান উপায় কৃষি।”— বুঝিয়ে লেখ।রাখাইনরা কোন ধর্মাবলম্বী ?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।