উদ্দীপকে বর্ণিত মৌরিন ও রবিন উভয়ই ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্য হলেও তাদের পরিবার ও বিবাহ ব্যবস্থা স্বতন্ত্র-আলোচনা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত মৌরিন গারো নৃ-গোষ্ঠীর সদস্য এবং রবিন চাকমা নৃ-গোষ্ঠীর সদস্য। মৌরিন ও রবিন উভয়েই ক্ষুদ্র নৃগোষ্ঠী সদস্য হলেও তাদের পরিবার ও বিবাহ ব্যবস্থা স্বতন্ত্র। নিম্নে উক্তিটি বিশ্লেষণ করা হলো : গারো সমাজ মাতৃতান্ত্রিক। বিয়ের পর গারো দম্পতি স্ত্রীর মায়ের গৃহে বসবাস করে। অপরদিকে চাকমা পরিবার পিতৃতান্ত্রিক। বিয়ের পর চাকমা দম্পতি স্বামীর পিতৃগৃহে বসবাস করে। গারোসমাজে পারিবারিক সম্পত্তি ও বংশ নাম মা থেকে মেয়েতে বর্তায়। সাধারণত মায়ের মৃত্যুর পর কনিষ্ঠা কন্যা সম্পত্তির উত্তরাধিকার লাভ করে। অন্যদিকে চাকমা সমাজে সন্তানদের বংশ পরিচয় এবং সম্পত্তির উত্তরাধিকার পিতার সূত্র ধরে নির্ণীত হয়। পিতার মৃত্যুর পর পুত্র সন্তানেরা সমান ভাগে সম্পত্তির মালিক হয়। তবে কন্যারা কোন সম্পত্তি পায় না। গারোদের মধ্যে একক বিবাহ বেশি দেখা যায় এবং বহুবিবাহ কিংবা বিবাহ বিচ্ছেদ খুবই কম হয়। এছাড়াও গারোরা নিজেদের গোত্রে বিবাহ করতে পারেনা। অর্থাৎ তাদের মধ্যে প্যারালাল কাজিন বিবাহ নিষিদ্ধ। পক্ষান্তরে চাকমা সমাজে অন্তবিবাহ ও বহির্বিবাহ উভয়ই প্রচলিত আছে। এছাড়াও চাকমা সমাজে ক্রস কাজিন ও প্যারালাল কাজিন বিবাহ প্রচলিত থাকলেও, তবে আপন চাচাতো ভাই বোনের মধ্যে বিয়ের বিষয়ে সামাজিক বিধি-নিষেধ রয়েছে। তাই বলা যায়, উদ্দীপকে বর্ণিত মৌরিন ও রবিন উভয়েই ক্ষুদ্র নৃগোষ্ঠী সদস্য হলেও তাদের পরিবার ও বিবাহ ব্যবস্থা স্বতন্ত্র - উক্তিটি যথার্থ।
HSC Sociology 2nd Paper Chapter 4 : বাংলাদেশের নৃগোষ্ঠীর জীবনধারা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · Chapter 4 : বাংলাদেশের নৃগোষ্ঠীর জীবনধারা · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত মৌরিন ও রবিন উভয়ই ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্য হলেও তাদে…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর