উদ্দীপকে উল্লিখিত ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থ-সামাজিক জীবনধারা বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত নৃগোষ্ঠী তথা সাঁওতালদের আর্থ-সামাজিক জীবনধারা নিম্নে বিশ্লেষণ করা হলো : সাঁওতালদের সমাজব্যবস্থা পিতৃতান্ত্রিক। পিতার সম্পত্তি পুত্ররা সমানভাবে পেলেও কন্যাদের সম্পত্তিতে কোন অধিকার থাকে না। পুত্রহীন ব্যক্তির সম্পত্তি সহোদর ভাইয়েরা পায়। সাঁওতালরা ১২ টি গোত্র বা টোটেমে বিভক্ত। এ গোত্রগুলোকে “পারিস” বলা হয়। তাদের মধ্যে সামাজিক নেতৃত্ব প্রচলিত এবং সমাজে চার স্তর বিশিষ্ট সামাজিক আদালত প্রচলিত। ঐতিহ্যগতভাবে সাঁওতালদের সমাজে অন্তর্গোত্র বিবাহ নিষিদ্ধ এবং নবদম্পতি স্বামীর পিতার বাড়িতে বসবাস করে। সাঁওতালরা একসময় শিকারের উপর নির্ভর করে জীবন যাপন করলেও বর্তমানে তাদের অর্থনীতি প্রধানত কৃষি নির্ভর। নারী পুরুষ উভ্যেই জন্য কাজ করে। কৃষির পাশাপাশি অনেকে তালপাতা বাঁশ ও বেতের কুটির শিল্পজাত পণ্য তৈরি করে জীবিকা নির্বাহ করে। তাদের সমাজে বিভিন্ন সময়ে নানা ধরনের সামাজিক উৎসব পালিত হয়। ফসল ঘরে তোলার পর তারা দেবতাকে ধন্যবাদ জানার জন্য “সোহরাই” উৎসব পালন করে, যা তাদের সবচেয়ে বড় উৎসব। তাই বলা যায়, সাঁওতালদের আর্থ-সামাজিক জীবনধারা অনন্য বৈশিষ্ট্য সম্বলিত এবং বৈচিত্র্যপূর্ণ।
HSC Sociology 2nd Paper Chapter 4 : বাংলাদেশের নৃগোষ্ঠীর জীবনধারা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · Chapter 4 : বাংলাদেশের নৃগোষ্ঠীর জীবনধারা · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থ-সামাজিক জীবনধারা বিশ্লেষণ কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর