উদ্দীপকের মনির বসবাসে কোন ধরনের সমাজের বৈশিষ্ট্য প্রকাশিত হয়েছে ? ব্যাখ্যা করো ।
উত্তর: উদ্দীপকের মনির বসবাসে শহুরে সমাজের বৈশিষ্ট্য প্রকাশিত হয়েছে। শহুরে সমাজ সাধারণত বৃহৎ এবং অধিক জনসংখ্যাবিশিষ্ট । ফলে সামাজিক মিথস্ক্রিয়ার সুযোগ কম । শহরের মানুষেরা অত্যন্ত যান্ত্রিক ও কৃত্রিম প্রকৃতির হওয়ায় পারস্পরিক আলাপ তেমন হয় না। ফলে তাদের মধ্যে এক ধরনের সামাজিক দূরত্ব লক্ষ করা যায়। শহরের মানুষের জীবন অনেকটাই প্রযুক্তি নির্ভর। শহুরে সমাজ প্রাকৃতিক পরিবেশের পরিবর্তে কৃত্রিম পরিবেশে গড়ে ওঠে। শহরে সমাজজীবন আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির আশীর্বাদপুষ্ট হওয়ায় এখানকার জীবন-জীবিকা অত্যন্ত গতিশীল ও অগ্রসরমান। শহুরে সমাজে মাত্রাতিরিক্ত জনসংখ্যা বসবাস করায় জনসংখ্যার ঘনত্ব বেশি ফলে বাসগৃহজনিত সংকট অতি প্রকট। উদ্দীপকের মনি বাবা-মার একমাত্র সন্তান। বাসায় একা একা তার সময় কাটতে চায় না। একসময় সে মোবাইল ও ইলেকট্রনিক ডিভাইসের প্রতি আসক্ত হয়ে যায়। এসব তথ্য এবং পূর্বোক্ত আলোচনার ভিত্তিতে বোঝা যায়, মনির বসবাসের ধরন শহুরে সমাজের বৈশিষ্ট্যকেই প্রকাশ করছে।
HSC Sociology 2nd Paper Chapter 6 : বাংলাদেশের গ্রামীণ ও শহুরে সমাজ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · Chapter 6 : বাংলাদেশের গ্রামীণ ও শহুরে সমাজ · সৃজনশীল
উদ্দীপকের মনির বসবাসে কোন ধরনের সমাজের বৈশিষ্ট্য প্রকাশিত হয়েছে ? …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর