শিক্ষা সামাজিক স্তরবিন্যাসের একটি গুরুত্বপূর্ণ উপাদান - ব্যাখ্যা কর।
উত্তর: সামাজিক স্তরবিন্যাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ উপাদানের অন্যতম হলো শিক্ষা। বাংলাদেশের গ্রামীণ ও শহুরে সমাজের সামাজিক স্তরবিন্যাসে শিক্ষার বিশেষ গুরুত্ব উপাদান। গ্রামীণ সমাজের শিক্ষার ক্রম অনুযায়ী বিভিন্ন স্তরবিন্যাস দেখা যায়। এসব স্তরের মধ্যে রয়েছে – সাক্ষরজ্ঞান সম্পন্ন, প্রাথমিক শিক্ষা প্রাপ্ত, উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রাপ্ত, স্নাতক পাস ইত্যাদি। আবার শহুরে সমাজে রয়েছে দেশ-বিদেশি ডিগ্রী প্রাপ্ত, দেশের বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষিত শিক্ষিত শ্রমিক ইত্যাদি। শিক্ষার ভিত্তিতে সৃষ্ট স্তরবিন্যাস অনুযায়ী তারা ভিন্ন ভিন্ন সামাজিক মর্যাদা ভোগ করে। তাই বলা হয়, শিক্ষা সামাজিক স্তরবিন্যাসের একটি গুরুত্বপূর্ণ উপাদান।
HSC Sociology 2nd Paper Chapter 6 : বাংলাদেশের গ্রামীণ ও শহুরে সমাজ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · Chapter 6 : বাংলাদেশের গ্রামীণ ও শহুরে সমাজ · সৃজনশীল
শিক্ষা সামাজিক স্তরবিন্যাসের একটি গুরুত্বপূর্ণ উপাদান - ব্যাখ্যা কর।
উত্তর