চিত্র-২ এ নির্দেশিত সমাজের ক্ষমতা কাঠামো মূল্যায়ন করো।
উত্তর: দৃশ্যকল্প-২-এ বাংলাদেশের শহুরে সমাজের ক্ষমতা কাঠামোকে ইঙ্গিত করা হয়েছে। বাংলাদেশে শহুরে সমাজের ক্ষমতা তিনটি ক্ষেত্রে বণ্টিত হতে দেখা যায়, এগুলো হলো- ১. শাসক এলিট, ২. অশাসক এলিট, ৩. সাধারণ চাপসৃষ্টিকারী দল। শাসক এলিট বলতে ঐ সম্প্রদায়কে বোঝায় যাদের হাতে বর্তমান প্রশাসনিক ক্ষমতা থাকে। অশাসক এলিট বলতে বোঝায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবর্গকে, যারা শাসন ক্ষমতার বাইরে। সাধারণ চাপসৃষ্টিকারী দল কোনো রাজনৈতিক দল নয়। এরা হলেন দেশের আর্থসামাজিক ও রাজনৈতিক অবস্থার পর্যবেক্ষক। মানবাধিকার সংস্থা, মহিলা আইনজীবী সমিতি ইত্যাদি এ ধরনের দল। উদ্দীপকের দৃশ্যকল্প-২-এ শহুরে সমাজের ক্ষমতা কাঠামোর এ উৎসগুলোই দেখানো হয়েছে। শহুরে জীবন গ্রামীণ জীবন অপেক্ষা অনেকটাই আনুষ্ঠানিক। ফলে এখানকার ক্ষমতা কাঠামোও অপেক্ষাকৃত আধুনিক। শহরে সাধারণত বিভিন্ন রাজনৈতিক সংগঠন, ধনসম্পদ, শিল্পকারখানার মালিকরাই ক্ষমতার প্রধান উৎস। তাছাড়া বিভিন্ন সংগঠনের নির্বাচিত বা মনোনীত সদস্যা এবং বড় সদস্যা এবং বড় ম্বর ৭; সরকারি কর্মচারী বা আমলা, বড় শিল্প মালিক এবং তাদের প্রতিনিধিরাই ক্ষমতার ধারক বা বাহক হিসেবে স্বীকৃত। সব মিলিয়ে শহুরে সমাজে ক্ষমতার উৎস হচ্ছে অর্থনীতি, রাজনৈতিক অবস্থান, রাজনৈতিক দলের সদস্যপদ, সিটি কর্পোরেশন বা পৌরসভার নিয়ন্ত্রণ, নারী নেতৃত্ব, শিক্ষা, পেশা, ধর্ম প্রভৃতি। উপরের আলোচনার পরিসমাপ্তিতে বলা যায়, শহুরে সমাজের ক্ষমতা কাঠামোতে মূলত অর্থনীতি, রাজনৈতিক অবস্থান, পেশাগত অবস্থান ইত্যাদির ভিত্তিতে ব্যক্তির অবস্থান নির্ধারণ হয়।
HSC Sociology 2nd Paper Chapter 6 : বাংলাদেশের গ্রামীণ ও শহুরে সমাজ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · Chapter 6 : বাংলাদেশের গ্রামীণ ও শহুরে সমাজ · সৃজনশীল
চিত্র-২ এ নির্দেশিত সমাজের ক্ষমতা কাঠামো মূল্যায়ন করো।
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উত্তর