উদ্দীপকে বর্ণিত 'খ' অংশে বাংলাদেশের কোন সমাজের কথা বলা হয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে বর্ণিত 'খ' অংশে বাংলাদেশের শহুরে সমাজের স্তরবিন্যাস ফুটে উঠেছে। উদ্দীপকের 'খ' অংশে শহুরে সমাজের পাঁচটি স্তর অর্থাৎ উচ্চবিত্ত, উচ্চ মধ্যবিত্ত, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত ও নিম্নবিত্ত শ্রেণি দেখানো হয়েছে। তাই বলা যায়, উদ্দীপকে বর্ণিত 'খ' অংশে বাংলাদেশের শহুরে সমাজের কথা বলা হয়েছে। সম্পত্তি শহর সামাজিক স্তরবিন্যাসের একটি মুখ্য উপাদান হিসেবে বিদ্যমান। সম্পত্তির তারতম্যের কারণে শহুরে সমাজে ব্যক্তির স্তরভেদ বিভিন্ন হয়ে থাকে। সম্পত্তির পরিমাণ তথা আয়ভেদে নগরসমূহে পাঁচটি শ্রেণি লক্ষ করা যায়। আমলা, শিল্পপতি ও নানা ধরনের বৃহৎ ব্যবসা প্রতিষ্ঠানের মালিকদেরকে উচ্চবিত্ত শ্রেণিতে রাখা হয়। বিশেষজ্ঞ ডাক্তার প্রকৌশলী, বিভিন্ন ফার্মের মালিক, উচ্চপদে কর্মরত কর্মকর্তা, মাঝারি পুঁজির ব্যবসায়ীরা উচ্চ মধ্যবিত্ত শ্রেণির অন্তর্গত। মধ্যবিত্ত শ্রেণি হলো সীমিত আয়ের শিক্ষিত চাকরিজীবী শ্রেণি। নিম্ন মধ্যবিত্ত বলতে স্বল্প আয়ের চাকরিজীবী কেরানি, গাড়িচালক কিংবা ছোটখাটো ব্যবসায়ীদের বোঝানো হয়। বিভিন্ন শ্রমজীবী যেমন- শ্রমিক, মজুর, রিকশা বা ভ্যানচালক, দারোয়ান, পিয়ন ইত্যাদি নিম্নবিত্ত শ্রেণির অন্তর্ভুক্ত।
HSC Sociology 2nd Paper Chapter 6 : বাংলাদেশের গ্রামীণ ও শহুরে সমাজ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · Chapter 6 : বাংলাদেশের গ্রামীণ ও শহুরে সমাজ · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত 'খ' অংশে বাংলাদেশের কোন সমাজের কথা বলা হয়েছে? ব্যাখ…
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উত্তর