সুজনের এলাকায় তিন শ্রেণির লোকের অস্তিত্ব লক্ষণীয়-বিশ্লেষণ করো।
উত্তর: সুজনদের এলাকায় সামাজিক গতিশীলতা কম এবং তিন শ্রেণির লোকের অস্তিত্ব দেখা যায়, যাতে সামাজিক গতিশীলতার উল্লম্ব এবং আনুভূমিক দিকটি ফুটে উঠেছে। উল্লম্ব গতিশীলতা বলতে সমাজজীবনের তিনটি প্রধান ক্ষেত্র যথা- শ্রেণি, পেশা ও ক্ষমতার মানদণ্ডে মর্যাদাগত পরিবর্তনকে বোঝায়। উল্লম্ব গতিশীলতার ক্ষেত্রে উচু-নিচু মর্যাদা পরিবর্তনের বিষয়টি একজন ব্যক্তির অর্জিত মর্যাদার সাথে তার অর্পিত মর্যাদার তুলনা করা হয়। উল্লম্ব গতিশীলতার মাধ্যমে কোনো ব্যক্তি উর্ধ্বগামী গতিশীলতা অর্জন করতে পারে। এ মর্যাদায় ব্যক্তি নিজের শ্রেণি বা মর্যাদাগোষ্ঠী থেকে ওপরের শ্রেণি ও মর্যাদাগোষ্ঠীতে প্রবেশ করে। অন্যদিকে কোনো ব্যক্তির নিজের শ্রেণি বা মর্যাদাগত অবস্থানের অধঃপতন ঘটলে সে ব্যক্তি নিচের স্তরে নেমে যেতে পারে। একে নিম্নগামী গতিশীলতা বলা হয়। আনুভূমিক গতিশীলতা বলতে একই শ্রেণির মধ্যে থেকে কোনো ব্যক্তির মর্যাদাগত পরিবর্তনকে বোঝায়। উদ্দীপকে উল্লেখিত কাশিমপুর ইউনিয়নের চেয়ারম্যানের ছেলে সুজন লেখাপড়া জানে না এবং বখাটে হওয়া সত্ত্বেও পারিবারিক ঐতিহ্যের কারণে সমাজের মানুষের কাছে সম্মানিত। কিন্তু সুজনের খালাতো ভাই ইমন শিক্ষিত, উন্নত ও নৈতিক গুণাবলির অধিকারীর জন্য সমাজের মানুষের কাছে সম্মানিত, যা সমাজবিজ্ঞানের সামাজিক গতিশীলতা ধরনকে নির্দেশ করে। উপরের আলোচনার পরিসমাপ্তিতে বলা যায়, গ্রামীণ সমাজে পরিবর্তনজনিত কারণে বিভিন্ন শ্রেণি, পেশার মানুষ মর্যাদার মানদণ্ডে ওঠানামা করে।
HSC Sociology 2nd Paper Chapter 6 : বাংলাদেশের গ্রামীণ ও শহুরে সমাজ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · Chapter 6 : বাংলাদেশের গ্রামীণ ও শহুরে সমাজ · সৃজনশীল
সুজনের এলাকায় তিন শ্রেণির লোকের অস্তিত্ব লক্ষণীয়-বিশ্লেষণ করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর