বাংলাদেশের শহরের জনসংখ্যার ঘনত্ব বেশি- কথাটি বুঝিয়ে লেখো।
উত্তর: বাংলাদেশের শহুরে সমাজে জনসংখ্যার ঘনত্ব গ্রামের তুলনায় অনেক বেশি। শহুরে সমাজের আয়তন ছোট হলেও জনসংখ্যার ঘনত্ব অনেক বেশি। গ্রামে অনেকে পড়াশোনা শিখে বেকার জীবনযাপন করে। তারা জীবনধারনের প্রয়োজনে শহরে এসে কোনো না কোনো কাজে নিয়োজিত হয়। তাছাড়া শহরে বড় বড় অফিস এবং অনেক কর্মের জায়গা থাকে যার কারণে গ্রাম থেকে সবাই আস্তে আস্তে শহরমুখী হয়। এজন্য শহরের আয়তন কম হলেও জনসংখ্যার ঘনত্ব বেশি থাকে।
HSC Sociology 2nd Paper Chapter 6 : বাংলাদেশের গ্রামীণ ও শহুরে সমাজ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · Chapter 6 : বাংলাদেশের গ্রামীণ ও শহুরে সমাজ · সৃজনশীল
বাংলাদেশের শহরের জনসংখ্যার ঘনত্ব বেশি- কথাটি বুঝিয়ে লেখো।
উত্তর