উদ্দীপকে গণি মিয়ার গ্রামীণ ক্ষমতা কাঠামোতে অবস্থানের জন্য কোন উপাদান দায়ী? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে গণি মিয়ার গ্রামীণ ক্ষমতাকাঠামোতে অবস্থানের জন্য ভূমি উপাদানটি দায়ী। গ্রামীণ ক্ষমতাকাঠামোতে সামাজিক স্তরবিন্যাসের মূলভিত্তি হলো ভূমি মালিকানা। ভূমি মালিকানার ভিত্তিতে গ্রামে প্রধানত চারটি শ্রেণি দেখা যায় যথা-- ধনী কৃষক, প্রান্তিক কৃষক, বর্গাচাষি ও ভূমিহীন কৃষক। গ্রামে যারা অধিক পরিমাণে জমির মালিক তারা ধনী কৃষক হিসেবে স্বীকৃত। ধনী কৃষকদের জমিতে ভূমিহীন ও বর্গাচাষিরা কাজ করে। ভূমি মালিকরা বিশেষ মর্যাদার অধিকারী হয়ে থাকেন। অনেক সময় ভূমি মালিকরা বিশেষ প্রভাব খাটিয়ে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা লাভকরে তাদের ক্ষমতাকে আরও দূর করে। উদ্দীপকে দেখা যায়, গণি মিয়া একজন ধনী কৃষক এবং তার জমিতে অনেক বর্গাচাষি কাজ করে। গত ইউনিয়ন পরিষদের নির্বাচনে তিনি নির্বাচিত হয়েছেন। গ্রামের সবাই তাকে খুব সমীহ করে। গণি মিয়ার বর্ণিত গ্রামীণ ক্ষমতাকাঠামোতে অবস্থানের জন্য ভূমি মালিকানা উপাদানটি ব্যাপকভাবে কার্যকর।
HSC Sociology 2nd Paper Chapter 6 : বাংলাদেশের গ্রামীণ ও শহুরে সমাজ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · Chapter 6 : বাংলাদেশের গ্রামীণ ও শহুরে সমাজ · সৃজনশীল
উদ্দীপকে গণি মিয়ার গ্রামীণ ক্ষমতা কাঠামোতে অবস্থানের জন্য কোন উপাদা…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর