উদ্দীপকে লতিফ চৌধুরীর সামাজিক অবস্থান গ্রামীণ সামাজিক স্তরবিন্যাসের যে ভিত্তিগুলোকে নির্দেশ করছে, সেগুলো বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের লতিফ চৌধুরীর সামাজিক অবস্থান গ্রামীণ সামাজিক স্তরায়নের ভূমি এবং ক্ষমতাভিত্তিক অবস্থান উপাদানকে নির্দেশ করছে। গ্রামীণ সামাজিক স্তরবিন্যাসের মূল উপাদান হলো ভূমি মালিকানা। ভূমি মালিকানার ভিত্তিতে গ্রামীণ সমাজে চারটি শ্রেণি দেখা যায়। যথা- ১. ধনী কৃষক, ২. প্রান্তিক কৃষক, ৩. বর্গাচাষি ও ৪. ভূমিহীন কৃষক বা কৃষি শ্রমিক। গ্রাম সমাজে যারা বেশি জমির মালিক তারা ধনী কৃষক। ধনী কৃষক শ্রেণি ভূমির ওপর নির্ভর করে যথেষ্ট সচ্ছলভাবে দিনযাপন করতে পারে। যেমনটি উদ্দীপকের লতিফ চৌধুরীর ক্ষেত্রেও দেখা যায়। গ্রামীণ সামাজিক স্তরবিন্যাসের আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান হলো ক্ষমতাভিত্তিক সামাজিক অবস্থান। উচ্চ বংশের সদস্য, মোড়ল, মাতবর, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার, নেতৃস্থানীয় ব্যক্তি এই শ্রেণির অন্তর্গত। গ্রামীণ যেকোনো বিচার সালিশে তারা অংশগ্রহণ করে থাকে। উদ্দীপকের লতিফ চৌধুরীও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। অর্থাৎ তিনিও এই শ্রেণির অন্তর্গত। সুতরাং উপরের আলোচনা থেকে বলা যায়, গ্রামীণ সামাজিক স্তরবিন্যাসের ক্ষেত্রে বিভিন্ন উপাদান থাকলেও ভূমি এবং ক্ষমতাভিত্তিক অবস্থান গুরুত্বপূর্ণ নিয়ামক হিসেবে ভূমিকা পালন করে।
HSC Sociology 2nd Paper Chapter 6 : বাংলাদেশের গ্রামীণ ও শহুরে সমাজ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · Chapter 6 : বাংলাদেশের গ্রামীণ ও শহুরে সমাজ · সৃজনশীল
উদ্দীপকে লতিফ চৌধুরীর সামাজিক অবস্থান গ্রামীণ সামাজিক স্তরবিন্যাসের…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর