উদ্দীপক-১ এ বর্ণিত সমাজের প্রকৃতি ব্যাখ্যা কর ।
উত্তর: উদ্দীপক-১ এ বর্ণিত সমাজটি হলো গ্রামীণ সমাজ । গ্রামকে কেন্দ্র করে যে সমাজ গড়ে ওঠে তাকে গ্রামীণ সমাজ বলে। গ্রাম হলো একটি ছোট অঞ্চল যেখানে কিছু সংখ্যক মানুষের বসতি এবং যাদের মূল পেশা হলো কৃষি। আর এ গ্রামকে ঘিরেই বাংলাদেশের গ্রামীণ সমাজ গড়ে উঠেছে। সুতরাং গ্রামীণ সমাজ বলতে এমন এক জনসমষ্টিকে বোঝায় যারা একটি সাধারণ ঐতিহ্য, প্রথা, জীবনপ্রণালি বা একটি সাধারণত সংস্কৃতির দ্বারা অনুপ্রাণিত হয়ে একই সাথে বসবাস করে, যেখানে সামাজিক গতিশীলতা বা পরিবর্তনের হার কম এবং এ জনসমষ্টির প্রধান পেশা কৃষিকাজ । উল্লেখ্য যে, গ্রামীণ সমাজে ক্ষমতা কাঠামো ভূমি ও বংশমর্যাদার ওপর ভিত্তি করে নির্ণীত হয় এবং এই শ্রেণির লোকেরাই গ্রামীণ সালিশ ও বিচার পরিচালনা করে থাকে। উদ্দীপক-১ এর সমাজেও উপরিউক্ত উপাদানগুলো আলোচিত হয়েছে। যা গ্রামীণ সমাজের প্রকৃতিকে নির্দেশ করে ।
HSC Sociology 2nd Paper Chapter 6 : বাংলাদেশের গ্রামীণ ও শহুরে সমাজ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · Chapter 6 : বাংলাদেশের গ্রামীণ ও শহুরে সমাজ · সৃজনশীল
উদ্দীপক-১ এ বর্ণিত সমাজের প্রকৃতি ব্যাখ্যা কর ।
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উত্তর