উদ্দীপকের বছির সাহেবের গ্রামীণ ক্ষমতা কাঠামোতে অবস্থানের জন্য কোন উপাদান দায়ী? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের বছির সাহেবের গ্রামীণ ক্ষমতা কাঠামোতে অবস্থানের জন্য ভূমির মালিকানা উপাদান দায়ী । গ্রামীণ ক্ষমতা কাঠামোর অন্যতম স্বাধীন উপাদান ভূমি মালিকানা। বৃহৎ ভূমির মালিকানা মানে বর্গাচাষী ও দিনমজুরদের একটি বৃহৎ অংশের ওপর নিয়ন্ত্রণ । তাছাড়া ভূমি থেকে লব্ধ উদ্বৃত্ত অর্থ আয়ের অন্যান্য পথও খুলে দেয়। ভূমি একটি পরিবারের সামাজিক অবস্থান নিশ্চিত করে । যে পরিবারের প্রচুর জমি আছে সে পরিবারের সন্তানেরা উচ্চশিক্ষার জন্য শহরে আসতে পারে এবং উঁচু সামাজিক অবস্থানসম্পন্ন 'পরিবারের সাথে বৈবাহিক সম্পর্কও স্থাপন করতে পারে; যা তাদের পরিবারের সামাজিক অবস্থাকেও উন্নত করে । উদ্দীপকের বছির সাহেব ধনী কৃষক। গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার একমাত্র ছেলে শিহাব লেখাপড়া শেষ করে ঢাকায় শিক্ষকতা করেন। পূর্বোক্ত আলোচনার প্রেক্ষিতে এটা সুস্পষ্ট যে, ভূমির মালিকানা উপাদানের জন্যই বছির সাহেব গ্রামীণ ক্ষমতা কাঠামোতে শক্তিশালী অবস্থানে অবস্থান করছেন।
HSC Sociology 2nd Paper Chapter 6 : বাংলাদেশের গ্রামীণ ও শহুরে সমাজ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · Chapter 6 : বাংলাদেশের গ্রামীণ ও শহুরে সমাজ · সৃজনশীল
উদ্দীপকের বছির সাহেবের গ্রামীণ ক্ষমতা কাঠামোতে অবস্থানের জন্য কোন উ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর