শেয়ারFacebookWhatsApp

তথ্য-২-এ উল্লেখিত উপাদানটি সমাজজীবনকে নানাভাবে প্রভাবিত করে— যুক্তি দিয়ে বোঝাও।

উত্তর: তথ্য-২-এ উল্লেখিত উপাদান তথা ভৌগোলিক উপাদান সমাজজীবনকে নানাভাবে প্রভাবিত করে। ভৌগোলিক উপাদান বলতে ওইসব মহাজাগতিক অবস্থা ও প্রপঞ্চকে বোঝায় যা মানবসৃষ্ট নয় এবং নিজস্ব ধারায় পরিবর্তনশীল ও নিয়ন্ত্রিত । সমাজজীবনে এ উপাদানের উল্লেখযোগ্য প্রভাব হলো উৎপাদন ব্যবস্থা, আবাস বা ঘরবাড়ির বৈশিষ্ট্য, পোশাক পরিচ্ছদের ধরন, সামাজিক জীবন প্রভৃতি। উদ্দীপকের তথ্য-২ অনুযায়ী, পৃথিবীর অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ হওয়ায় সেখানকার ঘরবাড়িগুলো কাঠের মতো হালকা উপাদান দিয়ে তৈরি, যা ভৌগোলিক উপাদানের প্রভাবকে নির্দেশ করে । সমাজজীবনের বিভিন্ন ক্ষেত্রে ভৌগোলিক পরিবেশের প্রভাব সবচেয়ে বেশি পরিলক্ষিত হয়। সভ্যতার উত্থান ও জনসংখ্যার ঘনত্ব নির্দিষ্ট অঞ্চলের জলবায়ু ও আবহাওয়ার ওপর নির্ভর করে। যেমন— নাতিশীতোষ্ণ অঞ্চলের জলবায়ু ফসল উৎপাদনে সহায়ক হওয়ায় এখানে জনসংখ্যার ঘনবসতি পরিলক্ষিত হয়। ভৌগোলিক উপাদানের প্রভাবেই শীতপ্রধান দেশের ঘরবাড়ি আর নাতিশীতোষ্ণ অঞ্চলের ঘরবাড়ির ধরনের ভিন্নতা দেখা যায় । একইভাবে কোনো দেশের অর্থনীতি ও উৎপাদন ব্যবস্থা নির্ভর করে ওই অঞ্চলের তাপমাত্রা, বৃষ্টিপাত, মাটি, আলোর প্রাপ্যতা প্রভৃতির ওপর। ভৌগোলিক পরিবেশের এসব উপাদানের ভিন্নতার ফলে নানা ধরনের উৎপাদন ব্যবস্থা গড়ে ওঠে। মানুষের পোশাক-পরিচ্ছদের ধরনও ভৌগোলিক পরিবেশের দ্বারা প্রভাবিত। যেমন— শীতপ্রধান অঞ্চলে মোটা বা গরম রেশমি কাপড় এবং গ্রীষ্মপ্রধান দেশে হালকা সুতি কাপড় পরার প্রচলন দেখা যায় । উপরের আলোচনার পরিসমাপ্তিতে বলা যায়, একটি নির্দিষ্ট অঞ্চলের জীবনযাপন পদ্ধতি, জনসংখ্যার ঘনত্ব, পোশাক-পরিচ্ছদ, ঘরবাড়ির ধরন, অর্থনীতি, রাজনীতিসহ সামগ্রিক সমাজজীবনে ভৌগোলিক উপাদানের প্রভাব অনস্বীকার্য ।

HSC Sociology 1st Paper Chapter 6 : সমাজ জীবনের প্রভাব বিস্তারকারী উপাদান CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 1st Paper · Chapter 6 : সমাজ জীবনের প্রভাব বিস্তারকারী উপাদান · সৃজনশীল

তথ্য-২-এ উল্লেখিত উপাদানটি সমাজজীবনকে নানাভাবে প্রভাবিত করে— যুক্তি…

উদ্দীপক

তথ্য-১: সাজিদের গায়ের রং শ্যামলা। তবে তার সন্তানরা তাদের বিদেশিনী মায়ের মতো নীল চোখ ও ফর্সা গায়ের রঙ পেয়েছে। তথ্য-২: জাপান পৃথিবীর অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ। তাই সে দেশের বাড়িগুলো কাঠের মতো হালকা উপকরণ দিয়ে তৈরি হয়।

উত্তর

যে প্রক্রিয়ার মধ্য দিয়ে মানব শিশু সামাজিক মানুষে পরিণত হয় তাকে সামাজিকীকরণ বলে ।

উত্তর

ধর্ম ব্যক্তির সমাজজীবনে করণীয় ও বর্জনীয় বিষয়ে দিক-নির্দেশনা প্রদানের মাধ্যমে সামাজিক নিয়ন্ত্রণ তথা মানুষের আচরণকে নিয়ন্ত্রণ করে । সামাজিক নিয়ন্ত্রণ বলতে ব্যক্তির আচরণ নিয়ন্ত্রণের মাধ্যমে সামাজিক নিয়ম প্রতিষ্ঠাকে বোঝায়। ধর্ম সামাজিক নিয়ন্ত্রণের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। প্রতিটি ধর্মেরই সর্বজনীন আবেদন থাকে, যা মানুষকে ন্যায়ের পথ অবলম্বন এবং অন্যায় থেকে দূরে থাকতে উৎসাহ যোগায়। যেমন— চুরি, খুন ইত্যাদি করলে পরকালে শাস্তি পেতে হবে বলে মানুষ এসব কাজ পরিহার করে। আর এভাবেই বিধি-নিষেধ আরোপ এবং পরকালে শাস্তির ভয় দেখিয়ে ধর্ম সামাজিক নিয়ন্ত্রণ করে ।

উত্তর

তথ্য-১-এ সমাজজীবনে প্রভাব বিস্তারকারী বংশগতি উপাদানের প্রতি নির্দেশ করা হয়েছে । বংশানুক্রমে জৈব ও মানবিক যে সমস্ত বৈশিষ্ট্য অধস্তন পুরুষের মধ্যে সঞ্চালিত হয় তাই বংশগতি। বংশগতি মানুষের দৈহিক আকার ও গঠনে প্রকাশ পায়, বিভিন্ন গোত্র বা বর্ণভেদ তার সাক্ষ্য বহন করে। জীব বিজ্ঞানীদের মতে, বংশগত প্রভাবঘটিত গুণাগুণ শুক্রকীটের মধ্যে সঞ্চারিত হয়ে থাকে এবং এ শুক্রকীট হতে যে শিশুর জন্ম হয় তার মধ্যে বংশগত গুণাগুণ আপনা হতেই প্রকাশ পায়। এজন্যই দেখা যায় যে, চুলের বর্ণ, হাতের আঙ্গুল, মাথার আকৃতি, দৈহিক গঠন, গায়ের রং দৈহিক ও মানসিক শক্তি, কর্মদক্ষতা প্রভৃতি গুণাবলি মানুষ পুরুষানুক্রমে লাভ করে থাকে। আবার মানুষের আচার ব্যবহার ও মানসিক অবস্থা এমন অনেক শারীরিক বৈশিষ্ট্যের ওপর নির্ভর করে যা স্পষ্টত বংশগত, যাদের প্রতিক্রিয়া কোনো ধরনের পরিবেশেই বদলানো সম্ভব নয়। চোখের রঙ, রক্তের বিভাগ, আঙ্গুলের ছাপ প্রভৃতি নির্ধারণকারী বংশগতির উপাদান সব পরিবেশে একই থাকে । উদ্দীপকের তথ্য-১-এ বলা হয়েছে, সাজিদের গায়ের রঙ শ্যামলা। তবে তার সন্তানরা তাদের বিদেশিনী মায়ের মতো নীল চোখ ও ফর্সা গায়ের রঙ পেয়েছে। উপরের আলোচনার সাথে তুলনা করলে বোঝা যায়, এগুলো বংশগতি উপাদানের প্রভাবকে নির্দেশ করে ।

উত্তর

তথ্য-২-এ উল্লেখিত উপাদান তথা ভৌগোলিক উপাদান সমাজজীবনকে নানাভাবে প্রভাবিত করে। ভৌগোলিক উপাদান বলতে ওইসব মহাজাগতিক অবস্থা ও প্রপঞ্চকে বোঝায় যা মানবসৃষ্ট নয় এবং নিজস্ব ধারায় পরিবর্তনশীল ও নিয়ন্ত্রিত । সমাজজীবনে এ উপাদানের উল্লেখযোগ্য প্রভাব হলো উৎপাদন ব্যবস্থা, আবাস বা ঘরবাড়ির বৈশিষ্ট্য, পোশাক পরিচ্ছদের ধরন, সামাজিক জীবন প্রভৃতি। উদ্দীপকের তথ্য-২ অনুযায়ী, পৃথিবীর অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ হওয়ায় সেখানকার ঘরবাড়িগুলো কাঠের মতো হালকা উপাদান দিয়ে তৈরি, যা ভৌগোলিক উপাদানের প্রভাবকে নির্দেশ করে । সমাজজীবনের বিভিন্ন ক্ষেত্রে ভৌগোলিক পরিবেশের প্রভাব সবচেয়ে বেশি পরিলক্ষিত হয়। সভ্যতার উত্থান ও জনসংখ্যার ঘনত্ব নির্দিষ্ট অঞ্চলের জলবায়ু ও আবহাওয়ার ওপর নির্ভর করে। যেমন— নাতিশীতোষ্ণ অঞ্চলের জলবায়ু ফসল উৎপাদনে সহায়ক হওয়ায় এখানে জনসংখ্যার ঘনবসতি পরিলক্ষিত হয়। ভৌগোলিক উপাদানের প্রভাবেই শীতপ্রধান দেশের ঘরবাড়ি আর নাতিশীতোষ্ণ অঞ্চলের ঘরবাড়ির ধরনের ভিন্নতা দেখা যায় । একইভাবে কোনো দেশের অর্থনীতি ও উৎপাদন ব্যবস্থা নির্ভর করে ওই অঞ্চলের তাপমাত্রা, বৃষ্টিপাত, মাটি, আলোর প্রাপ্যতা প্রভৃতির ওপর। ভৌগোলিক পরিবেশের এসব উপাদানের ভিন্নতার ফলে নানা ধরনের উৎপাদন ব্যবস্থা গড়ে ওঠে। মানুষের পোশাক-পরিচ্ছদের ধরনও ভৌগোলিক পরিবেশের দ্বারা প্রভাবিত। যেমন— শীতপ্রধান অঞ্চলে মোটা বা গরম রেশমি কাপড় এবং গ্রীষ্মপ্রধান দেশে হালকা সুতি কাপড় পরার প্রচলন দেখা যায় । উপরের আলোচনার পরিসমাপ্তিতে বলা যায়, একটি নির্দিষ্ট অঞ্চলের জীবনযাপন পদ্ধতি, জনসংখ্যার ঘনত্ব, পোশাক-পরিচ্ছদ, ঘরবাড়ির ধরন, অর্থনীতি, রাজনীতিসহ সামগ্রিক সমাজজীবনে ভৌগোলিক উপাদানের প্রভাব অনস্বীকার্য ।
HSCSociology 1st PaperChapter 6 : সমাজ জীবনের প্রভাব বিস্তারকারী উপাদান
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

question image

Rajshahi · 2017

অণু পরিবার কী?
সামাজিকীকরণ একটি জীবনব্যাপী প্রক্রিয়া- বুঝিয়ে লেখ।
উদ্দীপকে '?' চিহ্নিত স্থানে মানবজীবনে প্রভাব বিস্তারকারী কোন উপাদানটি বসবে? ব্যাখ্যা কর।
সমাজ ও সভ্যতার বিকাশ সাধনে উক্ত উপাদানটির প্রভাব অনস্বীকার্য- বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

question image

Rajshahi · 2017

অণু পরিবার কী?
সামাজিকীকরণ একটি জীবনব্যাপী প্রক্রিয়া- বুঝিয়ে লেখ।
উদ্দীপকে '?' চিহ্নিত স্থানে মানবজীবনে প্রভাব বিস্তারকারী কোন উপাদানটি বসবে? ব্যাখ্যা কর।
সমাজ ও সভ্যতার বিকাশ সাধনে উক্ত উপাদানটির প্রভাব অনস্বীকার্য- বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সামাজিকীকরণ একটি জীবনব্যাপী প্রক্রিয়া- বুঝিয়ে লেখ।

সামাজিকীকরণ একটি জীবনব্যাপী প্রক্রিয়া- বুঝিয়ে লেখ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.অণু পরিবার কী?

অণু পরিবার কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

question image

Dhaka · 2017

কোন অঞ্চল মানুষের বসবাসের উপযোগী?
বংশগতি বলতে কী বোঝায়?
উপরের ছকে 'ক' চিহ্নিত স্থানে সমাজজীবনের প্রভাব বিস্তারকারী যে উপাদানটির ইঙ্গিত রয়েছে তা বর্ণনা কর।
তুমি কি মনে কর, উক্ত উপাদানটি সমাজব্যবস্থাকে নানাভাবে প্রভাবিত করে? উত্তরের পক্ষে যুক্তি দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

question image

Dhaka · 2017

কোন অঞ্চল মানুষের বসবাসের উপযোগী?
বংশগতি বলতে কী বোঝায়?
উপরের ছকে 'ক' চিহ্নিত স্থানে সমাজজীবনের প্রভাব বিস্তারকারী যে উপাদানটির ইঙ্গিত রয়েছে তা বর্ণনা কর।
তুমি কি মনে কর, উক্ত উপাদানটি সমাজব্যবস্থাকে নানাভাবে প্রভাবিত করে? উত্তরের পক্ষে যুক্তি দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.বংশগতি বলতে কী বোঝায়?

বংশগতি বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কোন অঞ্চল মানুষের বসবাসের উপযোগী?

কোন অঞ্চল মানুষের বসবাসের উপযোগী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

question image

Comilla · 2019

'দ্বান্দ্বিক বস্তুবাদ' তত্ত্বটি কোন সমাজবিজ্ঞানীর?
সভ্যতা বলতে কী বোঝ?
উদ্দীপকের '?' চিহ্নিত স্থানে সমাজজীবনের কোন উপাদানটি প্রযোজ্য হবে? ব্যাখ্যা করো।
সমাজজীবনে উক্ত উপাদানটির প্রভাব মূল্যায়ন করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

question image

Comilla · 2019

'দ্বান্দ্বিক বস্তুবাদ' তত্ত্বটি কোন সমাজবিজ্ঞানীর?
সভ্যতা বলতে কী বোঝ?
উদ্দীপকের '?' চিহ্নিত স্থানে সমাজজীবনের কোন উপাদানটি প্রযোজ্য হবে? ব্যাখ্যা করো।
সমাজজীবনে উক্ত উপাদানটির প্রভাব মূল্যায়ন করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সভ্যতা বলতে কী বোঝ?

সভ্যতা বলতে কী বোঝ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'দ্বান্দ্বিক বস্তুবাদ' তত্ত্বটি কোন সমাজবিজ্ঞানীর?

'দ্বান্দ্বিক বস্তুবাদ' তত্ত্বটি কোন সমাজবিজ্ঞানীর?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

সমাজ ও সভ্যতার বিকাশ সাধনে উক্ত উপাদানটির প্রভাব অনস্বীকার্য- বিশ্লেষণ কর।উদ্দীপকে '?' চিহ্নিত স্থানে মানবজীবনে প্রভাব বিস্তারকারী কোন উপাদানটি বসবে? ব্যাসামাজিকীকরণ একটি জীবনব্যাপী প্রক্রিয়া- বুঝিয়ে লেখ।অণু পরিবার কী?তুমি কি মনে কর, উক্ত উপাদানটি সমাজব্যবস্থাকে নানাভাবে প্রভাবিত করে? উত্তরের পক্ষউপরের ছকে 'ক' চিহ্নিত স্থানে সমাজজীবনের প্রভাব বিস্তারকারী যে উপাদানটির ইঙ্গিত রবংশগতি বলতে কী বোঝায়?কোন অঞ্চল মানুষের বসবাসের উপযোগী?সমাজজীবনে উক্ত উপাদানটির প্রভাব মূল্যায়ন করো।উদ্দীপকের '?' চিহ্নিত স্থানে সমাজজীবনের কোন উপাদানটি প্রযোজ্য হবে? ব্যাখ্যা করো।সভ্যতা বলতে কী বোঝ?'দ্বান্দ্বিক বস্তুবাদ' তত্ত্বটি কোন সমাজবিজ্ঞানীর?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।